10/07/2026
নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা !
বাংলাদেশে এখন মেগা প্রজেক্টের সংখ্যা বাড়ছে, কিন্তু দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারের চাহিদা এখনও অনেক । তাই শুধু ডিগ্রি নয়, দক্ষতাই আপনার সবচেয়ে বড় পরিচয়।
ক্যারিয়ারে এগিয়ে যেতে যা করবেন—
১. শুধু সাইট ইঞ্জিনিয়ারিং নয়, রিপোর্টিং, BOQ, এস্টিমেশন, কোয়ালিটি কন্ট্রোল ও প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখুন।
২. AutoCAD-এর পাশাপাশি MS Excel, Word, PowerPoint, Professional Email এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারে দক্ষ হন।
৩. ইন্টার্নশিপকে গুরুত্ব দিন। শেখার মানসিকতা নিয়ে কাজ করুন, শুধু সার্টিফিকেটের জন্য নয়।
৪. স্মার্টনেস মানে পোশাক বা স্টাইল নয়; ভালো যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা, প্রযুক্তি জ্ঞান এবং সমস্যা সমাধানের ক্ষমতাই প্রকৃত স্মার্টনেস।
৫. চাকরির জন্য অপেক্ষা না করে নিজের দক্ষতায় বিনিয়োগ করুন। দক্ষ মানুষকে প্রতিষ্ঠান নিজেই খুঁজে নেয়।
ডিগ্রি আপনাকে একটি পরিচয় দেয়, কিন্তু দক্ষতাই আপনাকে সফল ক্যারিয়ার গড়ে দেয়।
নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। একদিন আপনার কাজই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়।