Tahira Takassum

Tahira Takassum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tahira Takassum, Chandpur forindgonj, Faridgonj.

ওষুধ খেয়ে নিজেকে শেষ করার প্রয়োজন নেই,ওষুধ না খেয়েও আপনি ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারেন। কিভাবে তা জানতে হলে এই লেখাটি ...
08/02/2026

ওষুধ খেয়ে নিজেকে শেষ করার প্রয়োজন নেই,ওষুধ না খেয়েও আপনি ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারেন। কিভাবে তা জানতে হলে এই লেখাটি সম্পূর্ণ পড়তে হবে।

✅আপনার কি মনে হয় ফার্মেসির ওই রঙিন ক্যাপসুলগুলোই আপনার প্রাণভোমরা?

✅আপনি কি বিশ্বাস করেন বয়স ৪০ পেরোলেই সুগার, প্রেশার, বাতের ব্যথা আপনার বিধিলিপি? নাকি আপনি সেই দলের মানুষ, যারা মনে করেন—"ওষুধ ছাড়া আমি অচল"?

✅অধ্যায় ১: আধুনিক চিকিৎসার মায়াজাল ও আপনার শরীর (The Illusion of Medicine)
আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সুস্থতার সংজ্ঞাটাই বদলে দেওয়া হয়েছে। আজ সুস্থ থাকার অর্থ—'রিপোর্ট ঠিক রাখা'। কিন্তু আপনি কি জানেন, রিপোর্ট ঠিক থাকার মানেই সুস্থতা নয়?

আমাদের শরীর কোনো যন্ত্র নয় যে কোনো একটি পার্টস খারাপ হলে তা বদলে ফেলব বা তেল দিয়ে ঠিক করব। শরীর হলো এক মহাজাগতিক বুদ্ধিমত্তা (Cosmic Intelligence)। আপনি যখন সামান্য মাথাব্যথার জন্য একটি প্যারাসিটামল খান, আপনি আসলে আপনার শরীরের 'সতর্কবার্তা' বা অ্যালার্ম সিস্টেমটি বন্ধ করে দিচ্ছেন। মাথাব্যথা ছিল শরীরের ভাষা—সে বলছিল আপনার বিশ্রাম দরকার, বা জল দরকার। আপনি ওষুধ দিয়ে তার মুখ বন্ধ করে দিলেন।

✅ভয়ঙ্কর সত্য: দীর্ঘমেয়াদী ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা 'Side Effects' নতুন রোগের জন্ম দেয়। প্রেশারের ওষুধ কিডনি নষ্ট করে, ব্যথার ওষুধ লিভার পচিয়ে দেয়। একে বলা হয় 'Iatrogenics'—অর্থাৎ চিকিৎসার কারণে সৃষ্ট রোগ।

✅উপদেশ: ছোটখাটো অসুখে ওষুধের বাক্সে হাত দেবেন না। জ্বর হলে শরীরকে পুড়তে দিন, সেই উত্তাপেই ভাইরাস মরবে। পেট খারাপ হলে উপবাস করুন, শরীর আবর্জনা বের করে দেবে। শরীরের ওপর বিশ্বাস রাখুন, সে আপনাকে ঠকাবে না।

✅অধ্যায় ২: অটোফেজি – শরীরের ভেতরের ডাস্টবিন পরিষ্কার (The Magic of Fasting)

আমাদের দাদু-দিদারা বলতেন, "লংঘনম্ পরম্ ঔষধম্"। অর্থাৎ উপবাসই শ্রেষ্ঠ ওষুধ। তখন আমরা হাসতাম। আজ ২০১৬ সালে জাপানি বিজ্ঞানী ইওশিনোরি ওসুমি (Yoshinori Ohsumi) নোবেল পুরস্কার পেলেন 'অটোফেজি' (Autophagy) আবিষ্কারের জন্য।

✅অটোফেজি কী?
যখন আপনি ১৬ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকেন, আপনার শরীর বাইরে থেকে খাবার পায় না। তখন বাঁচার তাগিদে শরীর তার ভেতরের মৃত কোষ, টক্সিন, এবং ক্যান্সারের প্রাথমিক সেলগুলোকে খেয়ে ফেলে শক্তি উৎপাদন করে। সোজা কথায়, শরীর নিজের ভেতরের ডাস্টবিন নিজেই পরিষ্কার করে।
কীভাবে করবেন? ৩৫ বছরের পর তিন ব

সিজারের পরে OT থেকে বের করার পর..!!শরীরের কাঁপুনি আর পানির পিপাসা!! অবশ ছেড়ে দেওয়া, পেটের কাটাজায়গায় যন্ত্রণা, এইগুল...
08/02/2026

সিজারের পরে OT থেকে বের করার পর..!!
শরীরের কাঁপুনি আর পানির পিপাসা!!
অবশ ছেড়ে দেওয়া, পেটের কাটা
জায়গায় যন্ত্রণা, এইগুলো যে নারী পার করে এসেছে
সে নারী অর্ধেক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে..!!
আর তুমি সেই নারীকেই বলছো তোমার
ধৈর্য নেই...!!🫡

📱 মোবাইল আসক্তি কি নীরবে আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করছে?মোবাইল এখন আমাদের জীবনের অংশ। কিন্তু যখন এটি প্রয়োজনের বাইরে গ...
08/02/2026

📱 মোবাইল আসক্তি কি নীরবে আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করছে?

মোবাইল এখন আমাদের জীবনের অংশ। কিন্তু যখন এটি প্রয়োজনের বাইরে গিয়ে অভ্যাস থেকে আসক্তিতে পরিণত হয়, তখন এর প্রভাব পড়ে সরাসরি মনের উপর।

⚠️ মোবাইল আসক্তির সাধারণ লক্ষণ
🔹 প্রয়োজন না থাকলেও বারবার ফোন চেক করা
🔹 সোশ্যাল মিডিয়া না দেখলে অস্থির লাগা
🔹 ঘুম কমে যাওয়া
🔹 পরিবারের সাথে সময় কম দেওয়া
🔹 বাস্তব কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া
🔹 মনোযোগের ঘাটতি

🧠 মানসিক স্বাস্থ্যে এর প্রভাব
▪️ উদ্বেগ (Anxiety) বাড়ে
▪️ ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে
▪️ মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায়
▪️ একাকীত্বের অনুভূতি বাড়ে
▪️ ঘুমের সমস্যা (Insomnia) হয়

🚨 বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ

🫶 কী করবেন?
✔️ দিনে নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার করুন
✔️ ঘুমের আগে ১ ঘণ্টা মোবাইল বন্ধ রাখুন
✔️ অফলাইন কাজের অভ্যাস করুন (বই পড়া, হাঁটা, কথা বলা)
✔️ পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান

💬 মনে রাখবেন:
মোবাইল আপনার জীবন সহজ করার জন্য—আপনার জীবন নিয়ন্ত্রণ করার জন্য নয়।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,যেসব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিন সেরা দিন। এ দিনেই আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে, এ দ...
08/02/2026

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
যেসব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিন সেরা দিন। এ দিনেই আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশে করানো হয়েছে এবং এ দিনই তাঁকে জান্নাত হতে বের করা হয়েছে। আর জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে।

-[সহীহ আবু দাউদ: ৯৬১]

আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে এই জীবনে কত দুয়া করেছি এবং করে যাচ্ছি যেটা গাফেল অন্তর আর পাপে ভরা আমল নিয়ে করে ...
08/02/2026

আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে এই জীবনে কত দুয়া করেছি এবং করে যাচ্ছি যেটা গাফেল অন্তর আর পাপে ভরা আমল নিয়ে করে যাচ্ছি।

দেখা যাচ্ছে দুয়া করছি অথচ মাথায় ঘুরছে যে, দুপুরের রান্না এখনো হয়নি, বাচ্চার জন্যে ওষুধ আনতে হবে, অথবা কালকে ক্লাসের লেকচার এখনো রেডি করতে হবে। দুয়ার মধ্যে পুরোপুরি উপস্থিত না থেকে কত দুয়া করেছি গাফেলভাবে, আর এরপর ভাবি - কেন দুয়ার ফল পাচ্ছি না?

নবীজি (ﷺ) বলে দিয়েছেন, "দুয়া অবশ্যই কবুল হবে এর দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকো। আর জেনে রাখো, আল্লাহ তায়ালা কোনো গাফেল ও উদাসীন হৃদয়ের দুয়া কবুল করেন না’ (তিরমিযী, হাসান)।

দুয়া কবুলের মুহুর্তগুলো এবং বিশেষ সময়গুলোতে যেন আমরা পূর্ণ মনোযোগ, আদব আর অন্তর দিয়ে দুয়া করতে পারি। নিজেদের জন্যে এবং অন্যদের জন্যে।

দুয়া কবুল হবার মত দুয়া করে আমাদের দুনিয়া এবং আখিরাতের সবরকম কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিতে পারি।

আপনি দোয়া করার সময় পরিপূর্ণভাবে আল্লাহর সাথে মনোযোগ দিয়ে উপস্থিত থাকেন তো? না কি মাথায় ১০ রকমের দুনিয়াবী চিন্তা ঘুরতে থাকে? আপনি আল্লাহর সুন্দর নামগুলো ধরে সময় মত ডাকেন তো দোয়া করার সময়?

এই নিয়ে সুন্দর একটা ঘটনা আছে রসূল ﷺ এর জীবনে

একদিন রসূলুল্লাহ (ﷺ) দেখলেন এক ব্যক্তি দুয়া করছে কিন্তু সে দুয়াতে আল্লাহর প্রশংসা ও রাসূলের প্রতি দরূদ পাঠ করেনি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করেছে। অতঃপর সে আবার দোয়া করল।

রাসূলুল্লাহ (ﷺ) তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন সে যেন আল্লাহ তায়ালার প্রশংসা ও তার গুণগান দিয়ে শুরু করে। অতঃপর রসূলের প্রতি দরূদ পাঠ করে। এরপর যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে’
(আবূ দাউদ ও তিরমিযী)।

আল্লাহর সুন্দর নামসমূহ ও তাঁর মহৎ গুণাবলী দ্বারা দুআ করা। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ‘আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমগ্র। অতএব তোমরা তাঁকে সেসব নাম দিয়ে ডাকো’
(সূরা আল-আরাফ : ১৮০)।

আল্লাহ ওয়াদা করেছেন যে, তিনি আমাদের ডাকে সাড়া দিবেন! ‘হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব’। (সূরা আল গাফের : ৬০)

দোয়া করার মত যদি দোয়া না করি, তাহলে সেই দোয়ার ফল না পেলে এর দায়ভার নিজেদেরকেই নিতে হবে।

❗ সবাই যাকে ‘অলস’ বলে… সে হয়তো ডিপ্রেশনে ভুগছে!আমরা খুব সহজে বলি — “তুমি এত অলস কেন?”কিন্তু অনেক সময় বিষয়টা অলসতা না, মা...
08/02/2026

❗ সবাই যাকে ‘অলস’ বলে… সে হয়তো ডিপ্রেশনে ভুগছে!

আমরা খুব সহজে বলি — “তুমি এত অলস কেন?”
কিন্তু অনেক সময় বিষয়টা অলসতা না, মানসিক অসুস্থতা।

পার্থক্যটা জানুন 👇

🔹 অলসতা হলে
• ইচ্ছা না থাকলেও চাইলে কাজ করা যায়
• পছন্দের কাজে শক্তি থাকে
• বিশ্রাম বা মোটিভেশনে ঠিক হয়ে যায়
• মন খারাপ স্থায়ী থাকে না

🔹 ডিপ্রেশন হলে
• কোনো কাজেই আগ্রহ থাকে না, পছন্দের কাজেও না
• সবসময় ক্লান্ত, অবসাদ, ভারী লাগা
• ঘুম ও খাওয়ার অভ্যাস বদলে যায়
• নিজেকে মূল্যহীন মনে হয়
• ইচ্ছে থাকলেও কাজ শুরু করা যায় না
• দীর্ঘদিন একই অবস্থা থাকে

⚠️ মনে রাখুন:
👉 অলসতা = ইচ্ছার সমস্যা
👉 ডিপ্রেশন = মানসিক অসুস্থতা

তাই কাউকে “অলস” বলার আগে একটু ভাবুন।
হয়তো সে আপনার সহানুভূতিই সবচেয়ে বেশি প্রয়োজন।

💙 সহানুভূতি অনেক সময় ওষুধের থেকেও বেশি কাজ করে।

শরীর চুপচাপ যা বলে যাচ্ছে—আপনি কি শুনছেন?আমাদের শরীর অনেক সময় লক্ষণ দিয়ে আগেই স'তর্ক করে দেয়।কিন্তু আমরা সেগুলো অবহেলা ক...
08/02/2026

শরীর চুপচাপ যা বলে যাচ্ছে—আপনি কি শুনছেন?

আমাদের শরীর অনেক সময় লক্ষণ দিয়ে আগেই স'তর্ক করে দেয়।
কিন্তু আমরা সেগুলো অবহেলা করি।
চলুন জেনে নিই, কোন লক্ষণ কীসের ইঙ্গিত হতে পারে 👇

🚨 লক্ষণ দেখলে অবহেলা করবেন না

🔹 বারবার হাই তোলা
➡️ শরীরে অক্সিজেনের ঘাটতি

🔹 মুখে দু'র্গন্ধ
➡️ হজমের স'মস্যা বা পাকস্থলীর গোলমাল

🔹 কানে শোঁ শোঁ শব্দ
➡️ উচ্চ র'ক্তচাপের ইঙ্গিত

🔹 জিহ্বায় জ্বা'লা/পো'ড়া ভাব
➡️ ভিটামিন B-এর ঘাটতি

🔹 মাথা ঘোরা
➡️ র'ক্তে শর্করা কমে যাওয়া

🔹 মিষ্টি খাবারের তীব্র ইচ্ছা
➡️ ম্যাগনেসিয়ামের ঘাটতি

🔹 গন্ধ না পাওয়া
➡️ জিঙ্কের ঘাটতি

🔹 পা ফুলে যাওয়া
➡️ হার্ট বা কিডনির স'মস্যা

🔹 সবসময় ক্লান্ত লাগা
➡️ ভিটামিন D-এর ঘাটতি

🔹 হাত-পা ঠান্ডা থাকা
➡️ র'ক্ত সঞ্চালন কম

🔹 হাত ঝিনঝিন করা / অবশ হওয়া
➡️ ভিটামিন B12-এর ঘাটতি

🔹 চোখ হলুদ হওয়া
➡️ লিভারের স'মস্যা

📝 নোট:
👉 এগুলো সম্ভাব্য ইঙ্গিত মাত্র, নিশ্চিত রোগ নির্ণয় নয়।
👉 যদি লক্ষণগুলো দীর্ঘদিন থাকে বা বাড়তে থাকে, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

❤️ মনে রাখবেন
শরীর আগে ইঙ্গিত দেয়, পরে অসুস্থ হয়।
সময় থাকতে সচেতন হলেই বড় স'মস্যার হাত থেকে বাঁচা যায়।

✨ নিজের যত্ন নিন, সুস্থ থাকুন ✨

দাদ / ফাংগাল ইনফেকশন কমছেই না?চুলকানি থামে, আবার বাড়ে?তাহলে এই পোস্টটা আপনার জন্যই। অনেকে জানেই না—👉 দাদ নিজে নিজে বাড়ে ...
08/02/2026

দাদ / ফাংগাল ইনফেকশন কমছেই না?
চুলকানি থামে, আবার বাড়ে?
তাহলে এই পোস্টটা আপনার জন্যই।

অনেকে জানেই না—
👉 দাদ নিজে নিজে বাড়ে না
👉 ভুল অভ্যাস আর ভুল চিকিৎসাতেই দাদ ভয়ংকর হয়।

চলুন, আসল কারণগুলো বুঝি 👇
দাদ বাড়ার প্রধান কারণ (বিজ্ঞানসম্মত):

১️⃣ অতিরিক্ত ঘাম ও আর্দ্রতা:
গরম + ভেজা ত্বক = ছত্রাকের স্বর্গ
📍 বেশি হয়:
বগল | কুঁচকি | ঘাড় | পায়ের আঙুল

২️⃣ ভেজা ও অপরিষ্কার কাপড়:
👉 ঘামযুক্ত কাপড় পরে থাকা
👉 তোয়ালে / গামছা শেয়ার করা

📌 মনে রাখবেন—
ছত্রাক খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়ায়

৩️⃣ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া:
বিশেষ করে যাদের আছে—
▪️ ডায়াবেটিস
▪️ দীর্ঘদিন স্টেরয়েড সেবন
▪️ অপুষ্টি, ঘুমের ঘাটতি

4️⃣ সবচেয়ে ভয়ংকর কারণ:
স্টেরয়েড মলম
অনেকেই চুলকানি হলেই লাগান—
👉 Betnovate
👉 Clobetasone
👉 Panderm
➡️ শুরুতে আরাম দেয়
➡️ কিন্তু ভিতরে ভিতরে দাদ ১০ গুণ বাড়ায় 😱
📌 একে বলে Tinea Incognito
মানে— লুকানো, কিন্তু ভয়ংকর দাদ।

🌿 ন্যাচারাল পদ্ধতিতে কি দাদ কমানো সম্ভব?

✔️ হ্যাঁ, অনেকটাই সম্ভব কিন্তু শর্ত আছে ⬇️
✔️ দাদ যদি শুরু পর্যায়ে হয়
✔️ নিয়ম মেনে চললে
✔️ স্টেরয়েড পুরোপুরি বন্ধ করলে

✅ প্রমাণভিত্তিক ন্যাচারাল পদ্ধতি:

1️⃣ নিম (Neem)
🔬 Neem এ আছে Azadirachtin (শক্তিশালী antifungal)
ব্যবহারঃ
✔️ নিমপাতা সেদ্ধ পানিতে আক্রান্ত জায়গা ধোয়া
✔️ খাঁটি নিমতেল দিনে ১ বার

2️⃣ রসুন (Garlic)
🔬 Allicin = প্রাকৃতিক antifungal
ব্যবহারঃ
✔️ রসুন বাটা + নারকেল তেল
✔️ দিনে ১ বার
✔️ জ্বালা হলে সাথে সাথে বন্ধ

3️⃣ নারকেল তেল
এতে আছে Lauric acid + Caprylic acid
✔️ ত্বক শুষ্ক রাখে
✔️ ছত্রাক বাড়তে দেয় না

4️⃣ হলুদ
🔬 Curcumin = antifungal + anti-inflammatory
✔️ হলুদ + নারকেল তেল হালকা করে লাগানো যায়

5️⃣ সবচেয়ে জরুরি:
ত্বক শুকনো রাখা
✔️ দিনে ২ বার জায়গা ধুয়ে ভালোভাবে শুকানো
✔️ ঢিলেঢালা সুতি কাপড়
✔️ আলাদা তোয়ালে ব্যবহার

👉যেগুলো একদম করবেন না:
(এ কারণেই ৮০% দাদ সারে না)
❌ স্টেরয়েড মলম
❌ লেবু / ভিনেগার / ব্লিচ
❌ অল্পদিন ওষুধ লাগিয়ে বন্ধ করা
❌ ঘাম ভেজা কাপড়ে থাকা

👉 ইসলাম কী বলে?
“নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না”
📖 সূরা বাকারা: ১৯৫
✔️ ক্ষতিকর জিনিস ব্যবহার নিষেধ
✔️ পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ

📌 দাদ প্রতিরোধের মূলনীতি:
পরিচ্ছন্নতা + সংযম
🚨 অবশ্যই ডাক্তার দেখাবেন যদি—
👉 ২–৩ সপ্তাহে

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? ...
27/01/2026

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন

" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? "

বললাম " বাবা আমি পরিবারের ছোট ছেলে।সবার শখ বিয়েতে আসবে।কিকরে না বলি বলুন তো? "

" সে নাহয় ঠিক আছে।আগে থেকে বললে ভালো হতো।এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরী হবে।সবার আয়োজন করে একসাথে খেতে দিবো "

" বাবা আপনি টেনশন করবেন না।আমি বলে দিবো "

বিয়েতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি।সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই!

বিয়ে হয়ে গেলো।বছর ফিরতে স্ত্রীর ডে"লিভা"রি।হসপিটালে আমার রুদ্ধশ্বাস! এ নে"গেটিভ র"ক্তের অভাব।আত্নীয়-স্বজন অনেকের সাথে র"ক্ত মিলে যায়,তারা বাহানা দিয়ে এড়িয়ে গেলো।

রিক্সায় উঠে রওনা হলাম কলেজ গুলোর উদ্দেশ্য।সেখানে র"ক্ত জোগাড় করার সেচ্চাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে।ওদের বললে যদি কোনো উপায় হয়!

আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বললো " মামা এতো ঘাবড়াইছেন কেন? কার কি হইছে? "

" র"ক্ত লাগবে।জোগাড় হয়নি, স্ত্রীর ডে"লিভা"রি "

" কি র"ক্ত লাগবো? "

" এ নে"গেটিভ "

" মামা আমার তো এই র"ক্ত। আমার কাছে র"ক্ত নিবেন? "

শেষমেশ রিকশাওয়ালা মামার র"ক্ত দিয়েই স্ত্রীর ডে"লিভা"রি হলো।মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম?কাদের আপন ভাবতাম?এই বিপদের দিনে আমি একা! কেউ নাই।

রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম।বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই।সে আপনজন "

গল্প #অনুধাবন
যারা গল্প পড়তে ভালবাসেন তারা এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।স্বামী চা’য়ে চুমুক দিয়ে বিরক্ত...
20/01/2026

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চা’য়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে, “নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”
☞ এ হচ্ছে “লুমাযাহ।

🛑 এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
🛑কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
🛑 সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
🛑এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

🛑 এদের জিভ হচ্ছে একটা “ধারালোঅস্ত্র।”
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে

🛑আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”
আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে?
আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আর আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না!”
মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”
আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন ‘বিষণ্ণতায় ভুগলেন’ আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না! এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি?
কেন একে আমি নয় মাস পেটে ধরেছি?
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”
হাঁ, ☞ সেই আত্মীয় হচ্ছে “হুমাযাহ।

🛑 এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।

🛑এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
🌋🪚🌋

এবার আসুন জেনে নেই হুমাযাতিল লুমাযাহ কারা?
জি তারা হচ্ছে এমন এক ধরনের মানুষ,
• যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
• মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
• চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
• কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
• কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
• কারও পেছনে

Address

Chandpur Forindgonj
Faridgonj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahira Takassum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share