01/11/2021
★ অনলাইনে ক্যারিয়ার গঠনের গুরুত্ব★
অনলাইনে ক্যারিয়ার গঠনের গুরুত্ব :- ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পাস করার পরও আমরা দ্বিধায় থাকি চাকরি নামক সোনার হরিণ পাবো কিনা। যদিও সেখানে লক্ষ লক্ষ টাকা, মা বাবার স্বপ্ন,প্রিয় মানুষের অনুপ্রেরণা ও অতি মূল্যবান সময় বিনিয়োগ করছে সুনিশ্চিত ভবিষ্যতের আশায়।
অনলাইনে আয় করার জন্য বিভিন্ন ধরনের কাজ আছে। কিন্তু আমরা সঠিক ভাবে জানিনা কি কি ধরনের কাজ করা হয় অনলাইনে।আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছেন, যাঁরা অনলাইন আয় বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ দিয়ে থাকেন,সেগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স হলো : গ্রাফিক ডিজাইন,ওয়েব ডিজাইন,ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টোমাইজেসন, কনটেন্ট রাইটিং ইত্যাদি।
মজার ব্যাপার হলো,উল্লেখিত কাজগুলো পূর্ব অভিজ্ঞতা না থাকলে করা যায় না।কিন্তু লক্ষনীয় ব্যপার অনেকেই আছেন যারা কোন কাজ সম্পর্কে সামান্য ধারণা নিয়েই অনলাইনে নেমে যার আয় করতে। ইনকাম তো হয়ই না উল্টা ডিমোটিভেটেড হয়ে চায়ের দোকানে বসে আড্ডা দেয় আর অন্যদের হাসির খোরাক যোগান। যাহোক,সিপিএ মার্কেটিং, অনলাইন মার্কেটিং,ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দক্ষ হয়ে কাজে নামলে এমন হয় না।
এই কাজগুলো ধীর স্থির ভাবে সময় দিয়ে শিখতে হবে।।আজ আসলাম, একটা নাম মাত্র কোর্স করলাম আর আগামীকাল থেকে হাজার টাকা ইনকাম করব ব্যাপারটা এমন নয়। এই কাজগুলোর গন্ডি ব্যাপক থেকে ব্যাপকতর এর জন্য পরিশ্রম ও তেমন।
তাই বলা যায় অনলাইনের কাজ গুলো নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে ক্যারিয়ার সুনিশ্চিত তবে একটু সময় সাপেক্ষ।