M S Azad Enterprise

M S Azad Enterprise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M S Azad Enterprise, Electronics Store, habra tilai bridze, Dinajpur.

14/05/2026
14/04/2026

জিডি(GD)কি?

কখন? কীভাবে? কেন?"
সাধারণ ডায়েরি (GD) আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে!---

🕵️‍♂️ জিডি (General Diary) কী?
জিডি হলো থানায় একটি লিখিত অভিযোগ বা অবগতিমূলক নথি, যা কোনো ঘটনা, আশঙ্কা বা হারানোর তথ্য পুলিশকে জানানোর আইনগত উপায়।---

কখন জিডি করবেন?
কিছু হারিয়ে গেলে–যেমন:

*জাতীয় পরিচয়পত্র
**ড্রাইভিং লাইসেন্স
***মোবাইল ফোন
****জমির দলিল
*****শিক্ষাগত সার্টিফিকেট
******ইত্যাদি ইত্যাদি

কেউ হুমকি দিলে বা সন্দেহজনক আচরণ করলে
ভবিষ্যতে আইনি সহায়তার জন্য কোনো ঘটনা লিখিতভাবে রেকর্ড রাখতে চাইলে---

📝 জিডি করার নিয়ম:
১.যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকার নিকটস্থ থানায় যান
২.ঘটনার বর্ণনা লিখে দিন
৩.আপনার নাম, ঠিকানা,মোবাইল নম্বর,NID দিন
৪.পুলিশ অফিসার জিডি নম্বরসহ একটি রিসিভ কপি দিবেন
৫.চাইলে অনলাইনেও জিডি করতে পারবেন।---

জিডি করার উপকারিতা:
*আপনার অভিযোগের আইনগত প্রমাণ থাকবে
**হারানো ডকুমেন্টের ডুপ্লিকেট তুলতে সাহায্য করবে
***ভবিষ্যতে মামলা করলে এটি মূল ভিত্তি হিসেবে কাজ করবে
****পুলিশ নজরদারি ও তদন্ত শুরু করতে পারবেন
*****হুমকি বা সন্দেহজনক বিষয়ে আইনি সহায়তা সহজ হয়---

জিডি না করার ক্ষতি?
✖️ ভবিষ্যতে আইনগত সহায়তা পেতে সমস্যা হবে
✖️ হারানো ডকুমেন্ট ব্যবহার করে কেউ অপরাধ করলে আপনি বিপদে পড়তে পারেন
✖️ পুলিশ তৎপরতা শুরু করতে বিলম্ব করবে
✖️ অনেক সময় জিডি ছাড়া মামলাও গ্রহণে সমস্যা হতে পারে

🗣️ কেউ হুমকি দিলে কী লিখবেন?খুবই সংক্ষেপে নিম্নোক্ত লেখাগুলি লিখতে পারেন...
বরাবর
অফিসার ইনচার্জ।আপনার নিজ থানার নাম লিখবেন তারপর বিষয়।
বিষয়: জিডি প্রসঙ্গে
জনাব
"গত কয়েকদিন ধরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে খুন ও মারধরের হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনি সহায়তার জন্য থানায় জিডি করছি।"---

✅ মনে রাখবেন –জিডি আপনার নিরাপত্তার ঢাল।
এটি কোনো "ঝামেলা" নয়,বরং আপনার"সচেতনতা।---

থানায় যান,বা অনলাইনে করুন।নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন।সংগ্রহীত তথ্য

Address

Habra Tilai Bridze
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when M S Azad Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share