16/03/2026
HSC ICT – C Programming (গুরুত্বপূর্ণ বিষয়গুলো)
C Programming হলো একটি শক্তিশালী High Level Programming Language। এটি ব্যবহার করে কম্পিউটারকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় যাতে কম্পিউটার কোনো সমস্যা সমাধান করতে পারে। HSC ICT বিষয়ের প্রোগ্রামিং অধ্যায়ে মূলত C Programming এর মৌলিক ধারণা শেখানো হয়।
Algorithm
কোনো সমস্যা সমাধানের ধাপগুলো ধারাবাহিকভাবে লিখে প্রকাশ করাকে Algorithm বলে। এটি প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ।
Flowchart
Algorithm কে বিভিন্ন প্রতীক (Symbol) ব্যবহার করে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে Flowchart বলা হয়।
প্রধান Flowchart Symbol:
Start/End, Input/Output, Process, Decision, Arrow
Structure of C Program
একটি সাধারণ C প্রোগ্রামের গঠন হলো:
int main()
{
program statement;
return 0;
}
Variable
Variable হলো মেমোরির একটি নামযুক্ত স্থান যেখানে ডাটা সংরক্ষণ করা হয়।
উদাহরণ: int a = 10;
Data Type
ডাটার ধরন বোঝানোর জন্য Data Type ব্যবহার করা হয়।
যেমন: int, float, char, double
Operator
গাণিতিক বা লজিক্যাল কাজ করার জন্য Operator ব্যবহার করা হয়।
যেমন: + , - , * , / , %
Input / Output Function
scanf() → ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য
printf() → আউটপুট দেখানোর জন্য
Conditional Statement
শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করা হয়।
যেমন: if, if else, switch
Loop
একই কাজ বারবার করার জন্য Loop ব্যবহার করা হয়।
যেমন: for loop, while loop, do while loop
C Programming শেখার মাধ্যমে একজন শিক্ষার্থীর Problem Solving Skill, Logical Thinking এবং Software Development এর ভিত্তি তৈরি হয়।
ঈদের পর ইনশাআল্লাহ এই সব গুলা টপিক নিয়ে ক্লাস হবে