16/07/2026
আজ ১৬ জুলাই ২০২৬, রোজ বৃহস্পতিবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ক এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী Mir Shahe Alam
উক্ত সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সারাদেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিডি ক্লিন এর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে আরও আধুনিক ও উন্নতকরণের নানামুখী প্রস্তাবনা পেশ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও দিকনির্দেশনা অনুযায়ী আজকের মিটিং থেকে যে সকল দায়িত্ব আমাদের কাধে এসেছে তা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।
গত ১০ বছর ধরে সারাদেশের মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সেজন্য আবারো সকল নাগরিকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের জন্য দোয়া করবেন এবং বরাবরের মতই আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা প্রত্যাশী। আপনাদের সহযোগিতা ও সারাদেশের সকল নাগরিকগণকে সাথে নিয়েই গড়ে তুলবো পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ।
আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman-এর প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কথা দিচ্ছি আপনি আমাদের প্রতি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তা পুরণে আমরা বদ্ধ পরিকর।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়