25/08/2026
একটি CV শুধু চাকরির Piece of Paper নয়, এটা আপনার Digital Identity-এর Blueprint.
সম্প্রতি প্রায় ৬০ লাখ বাংলাদেশির CV ডার্ক ওয়েবে বিক্রির দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সত্যিই Bdjobs.com Ltd. -এর database থেকে এসেছে কি না, সেটা সরকারের Liability থেকে যাচাই করা জরুরি। কারণ শুধু Dark Web-এ কোনো database বিক্রির বিজ্ঞাপন দেখলেই breach প্রমাণিত হয় না।
কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় -
একটা CV Leak হলে আসলে কী হতে পারে?
একটি CV-তে থাকতে পারে -
🔹 Full Name
🔹 Phone Number
🔹 Email Address
🔹 বর্তমান/স্থায়ী ঠিকানা
🔹 Date of Birth
🔹 Education & University
🔹 Previous Employer
🔹 Job Position
🔹 Work History
🔹 Skills & Professional Information
🔹 ছবি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য
এই তথ্যগুলো আলাদা আলাদা অবস্থায় হয়তো খুব একটা বিপজ্জনক মনে হবে না।
কিন্তু একজন Attacker's কাছে এগুলো একসাথে গেলে তৈরি হয় আপনার একটি Digital Profile।
আর সেখান থেকেই শুরু হতে পারে -
CV Leak → Profiling → Social Engineering → Targeted Phishing → Account Takeover → Financial Fraud
ধরুন, কেউ আপনাকে ফোন করে বলল -
“আপনি কিছুদিন আগে অমুক কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন, আপনার CV আমাদের কাছে আছে…”
এরপর সে আপনার University, Previous Job, Position কিংবা Skills-এর সঠিক তথ্য বলে দিল।
আপনি তাকে বিশ্বাস করার সম্ভাবনা অনেক বেড়ে গেল।
তারপর সে পাঠাতে পারে একটি Fake Interview Link,
Fake HR Portal,
Malicious Document,
অথবা আপনার Login Credential চাওয়ার কোনো Phishing Page।
অর্থাৎ CV leak-এর সবচেয়ে বড় বিপদ শুধু Privacy Loss নয়।
এটা ব্যবহার করে আপনার বিরুদ্ধে আরও বিশ্বাসযোগ্য Social Engineering Attack তৈরি করা সম্ভব।
আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ -
Bdjobs-এর নিজস্ব Privacy Policy অনুযায়ী CV-তে নাম, ফোন, email, education, work experience, skills, photo, location ইত্যাদি তথ্য থাকতে পারে এবং ব্যবহারকারীর CV searchable করার নিয়ন্ত্রণও রয়েছে।
তাই আমাদের CV-কে “শুধু চাকরির ডকুমেন্ট” হিসেবে দেখলে ভুল হবে।
CV হচ্ছে আপনার Digital Identity-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
এবং আজকের দিনে প্রশ্ন হওয়া উচিত শুধু -
“আমার Password Leak হয়েছে কি না?”
বরং “আমার সম্পর্কে একজন Attacker কতটা তথ্য সংগ্রহ করতে পারছে?”
⚠️ তাই অপ্রয়োজনীয় Personal Information CV-তে না দেওয়া, একই Password একাধিক জায়গায় ব্যবহার না করা, MFA/2FA চালু রাখা এবং সন্দেহজনক Job/Interview Link যাচাই করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আর এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো -
দাবি, প্রমাণ এবং উৎস - এই তিনটাকে আলাদা করে দেখা।
কারণ Cybersecurity-তে আতঙ্ক নয়, evidence-based analysis-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টাকে হাসিতামাশা করে উড়ানোরও কিছু নেই।