Ften-IT Institute

Ften-IT Institute Start your IT journey here.
(1)

17/08/2026

পোস্টে টাকা ঢালছেন, কিন্তু ফলাফল শূন্য? ফেসবুক মার্কেটিংয়ের ৪টি গোল্ডেন রুলস জেনে নিন!

আপনি কি নিয়মিত ফেসবুক পেজে পোস্ট বা বুস্ট করছেন, কিন্তু কাস্টমারের সঠিক রেসপন্স পাচ্ছেন না? বেশিরভাগ ক্ষেত্রে সঠিক কৌশলের অভাবেই এই বাজেট নষ্ট হয়।

পেজের অর্গানিক রিচ ও সেলস বাড়াতে আজই এই ৪টি নিয়ম অ্যাপ্লাই করুন:

1️⃣ অডিয়েন্স রিসার্চ (Audience Research):

সবার কাছে বিক্রির চেষ্টা করবেন না। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রকৃত ক্রেতা কারা—তাদের বয়স, ইন্টারেস্ট ও সমস্যাগুলো চিহ্নিত করে কন্টেন্ট বানান।

2️⃣ প্রথম ৩ সেকেন্ডের হুক (Hook):

মানুষ দ্রুত স্ক্রোল করে নিচে নেমে যায়। তাই আপনার ছবি বা ভিডিওর প্রথম ৩ সেকেন্ড এমন হতে হবে, যেন পাঠক থামতে বাধ্য হয়।

3️⃣ ক্লিয়ার কল-টু-অ্যাকশন (Clear CTA):

পোস্টের একদম শেষে স্পষ্ট করে বলে দিন কাস্টমার এখন কী করবে। যেমন— "ইনবক্সে মেসেজ দিন", "কমেন্টে 'INFO' লিখুন", বা "আজই রেজিস্ট্রেশন করুন"।

4️⃣ নিয়মিত রিলস ও ভিডিও কন্টেন্ট (Reels):

ফেসবুকের বর্তমান অ্যালগরিদমে সাধারণ পোস্টের চেয়ে শর্ট ভিডিও বা রিলস অনেক বেশি ফ্রিতে নতুন মানুষের কাছে পৌঁছায়।

মনে রাখবেন: ফেসবুক মার্কেটিং মানে শুধু 'Boost' বাটনে চাপ দেওয়া নয়, বরং সঠিক স্ট্র্যাটেজি তৈরি করা!

আপনি কি প্রফেশনাল উপায়ে ফেসবুক অ্যাডভান্সড মার্কেটিং শিখতে চান নাকি আপনার বিজনেসের জন্য প্রফেশনাল বুস্টিং ও অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস চান?

📲 বিস্তারিত জানতে আমাদের সরাসরি ইনবক্স করুন!

03/08/2026

ফেসবুক অ্যাড টার্গেটিংয়ে Interest এবং Behavior-এর মূল পার্থক্য কী?

আপনি যখন ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবেন, তখন অডিয়েন্স সিলেক্ট করার সময় এই দুটো অপশন দেখতে পাবেন। সঠিকভাবে কাস্টমার টার্গেট করতে এই দুটোর পার্থক্য জানা অত্যন্ত জরুরি।

১. Interest (আগ্রহ):
কাস্টমার ফেসবুকে কী কী জিনিস পছন্দ করে, কোন পেজে লাইক দেয় বা কী নিয়ে সার্চ করে।

উদাহরণ: কেউ যদি 'Digital Marketing' বা 'Online Shopping' পেজে লাইক দিয়ে থাকে, তবে ফেসবুক তাকে আপনার অ্যাড দেখাবে।

২. Behavior (আচরণ/অভ্যাস):
কাস্টমার ফেসবুকে বাস্তব জীবনে কী অ্যাকশন বা কাজ করছে।

উদাহরণ: 'Engaged Shoppers' (যাঁরা ফেসবুকে কেনাকাটা করতে পছন্দ করেন এবং গত সপ্তাহে 'Shop Now' বাটনে ক্লিক করেছেন) অথবা 'Page Admins' (যারা কোনো ফেসবুক পেজের মালিক)।

শুধু Interest টার্গেট না করে, Interest + Behavior একসাথে যুক্ত করে অ্যাড রান করলে কম বাজেটে সঠিক কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব।

23/07/2026

বুস্টিং-এ টাকা ঢালছেন, কিন্তু মনের মতো কাস্টমার ও সেলস পাচ্ছেন না?

অনলাইন বিজনেস বা সার্ভিসে এটি খুব সাধারণ একটি সমস্যা। অনেকেই অ্যাড রানিং রাখছেন ঠিকই, কিন্তু দিনশেষে সেলস আসছে না বা অপ্রয়োজনীয় মেসেজ দিয়ে ইনবক্স ভরে যাচ্ছে।

কেন এমনটা হচ্ছে? প্রধান ৩টি কারণ জেনে নিন:
১.ভুল অডিয়েন্স টার্গেটিং: আপনার প্রোডাক্ট যাদের সত্যি দরকার, অ্যাড তাদের কাছে পৌঁছাচ্ছে না।
২.দুর্বল অ্যাড কন্টেন্ট: পোস্টের ব্যানার বা ক্যাপশন কাস্টমারের মনে কেনার আগ্রহ তৈরি করতে পারছে না।
৩.অপ্রস্তুত সেলস প্রসেস: ইনবক্সে কাস্টমারের সাথে কথা বলে ডিল ক্লোজ করার সঠিক কৌশল না জানা।

✅সমাধান কি?
সঠিকভাবে ডাটা অ্যানালাইসিস করে টার্গেটেড অ্যাড রান করা এবং সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করা।

21/07/2026

ব্যবসা ছোট হোক বা বড়, ফেসবুকে কাস্টমার পাওয়ার মূলত ২টি মেথড রয়েছে। দেখে নিন কোনটা আপনার বিজনেসের জন্য পারফেক্ট?

ফেসবুক মার্কেটিংয়ের দুটি মূল পদ্ধতি:

📌 অর্গানিক মার্কেটিং (Organic/Free)
খরচ: সম্পূর্ণ ফ্রি।
পদ্ধতি: মানসম্মত পোস্ট, রিলস, গ্রুপে অ্যাক্টিভিটি ও নিয়মিত লাইভ করা।
ফলাফল: দীর্ঘমেয়াদী এবং অর্গানিক ট্রাস্ট তৈরি করে।

📌পেইড মার্কেটিং (Paid/Boosting & Ads)
খরচ: প্রয়োজন অনুযায়ী বাজেট (পে করতে হয়)।
পদ্ধতি: 'Facebook Ads Manager' ব্যবহার করে আপনার পণ্যের সঠিক ক্রেতাদের (Target Audience) কাছে অ্যাড পৌঁছে দেওয়া।
ফলাফল: খুব কম সময়ে দ্রুত সেলস (Sales), লিড এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাওয়া যায়।

আপনি দ্রুত সেলস চান নাকি দীর্ঘমেয়াদী ব্র্যান্ড তৈরি করতে চান—তার ওপর নির্ভর করবে আপনার স্ট্র্যাটেজি। সফল বিজনেসের জন্য অর্গানিক এবং পেইড, দুটোর সঠিক মিশ্রণই সবচেয়ে সেরা ফলাফল দেয়।

17/07/2026
22/06/2026

আমরা আসছি....
আপনি রেডি তো?

ইনবক্স করুন।
17/05/2026

ইনবক্স করুন।

ফ্রি ফেসবুক পেজ সেটআপ অফার! (Limited Time)

আপনি কি নতুন করে অনলাইনে বিজনেস শুরু করতে চান? তাহলে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনার জন্য অত্যন্ত জরুরি। একটি সুন্দর ও অপ্টিমাইজড পেজ আপনার ব্র্যান্ডের উপর ক্লাইন্টের বিশ্বাস তৈরি করে এবং সেল বাড়াতে সাহায্য করে।

তাই আমরা নিয়ে এসেছি একটি বিশেষ অফার: একদম ফ্রি ফেসবুক পেজ সেটআপ! শুধুমাত্র প্রথম ১০ জনের জন্য এই সুযোগ| দেরি না করে এখনই আপনার পেজ সেটআপ করে নিন একদম ফ্রিতে।

আগে আসলে আগে পাবেন!
ইনবক্স করুন এখনই

04/05/2026

আপনি মনোযোগ দিয়ে কাজ শিখতে পারছেন না?

বৃষ্টির দিনে আল্লাহর কাছে দোয়া করুন।

01/05/2026

নবী (সা.) শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধে জোর তাকীদ দিয়েছেন। তিনি বলেন, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পাওনা পরিশোধ করো।

(মিশকাত : ২৯৮৭)



আপনি কি ফানেল (Funnel) চিনেন?
28/04/2026

আপনি কি ফানেল (Funnel) চিনেন?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ften-IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share