05/06/2026
আলহামদুলিল্লাহ।
পূর্বে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হলেও টেলিভিশনের পর্দায় প্রথমবারের মতো আসাটা আমার জন্য সত্যিই এক বিশেষ অনুভূতি ছিল। চলতি বছরের মে মাসের শুরুতে নাগরিক টিভির একটি প্রতিবেদনে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, বর্তমানে সেই ভিডিওটি প্রায় ১০ লক্ষ (১ মিলিয়ন) ভিউয়ের কাছাকাছি পৌঁছে গেছে।
এর আগে বিভিন্ন মিডিয়া ও পডকাস্টে অংশগ্রহণ করলেও নাগরিক টিভির অভিজ্ঞতাটি ছিল কিছুটা ভিন্ন এবং স্মরণীয়। ভবিষ্যতে যদি আরও বড় কোনো সুযোগ আসে, ইনশাআল্লাহ চেষ্টা করব তা যথাযথভাবে কাজে লাগানোর।
বিষয়টি তেমনভাবে কাউকে জানানো হয়নি, তবে অনেকেই নিজেরাই দেখে যোগাযোগ করেছেন। দেশ-বিদেশ থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছা, উৎসাহ ও ভালোবাসার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
টেলিভিশনে কোনো অনুষ্ঠান সম্প্রচার হলে ঠিক কত মানুষ তা দেখেছেন, সেই সংখ্যা জানা যায় না। হয়তো অনেক আড্ডায়, অনেক গল্পে কিংবা অনেক আলোচনায় আমার সেই প্রতিবেদনটি পৌঁছেছে। দুর্ভাগ্যবশত সম্প্রচারের সময় আমি নিজেও পর্দার সামনে ছিলাম না, তাই সরাসরি দেখা হয়নি। তবুও বিষয়টি ভাবলে ভালো লাগে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি, মানুষের উপকারে আসতে পারি এবং নিজের দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করতে পারি।
আলহামদুলিল্লাহ। 🤍