Al Aqsa Computers

Al Aqsa Computers Al Aqsa Computers is one of the leading online based trusted retail computer shop & IT service providers in Bangladesh

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃরাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়...
04/09/2026

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। (সহিহ মুসলিম-৭২৫ | জামে আত তিরমিজি-৪১৬)

◼️ VRAM কি? VRAM (ভিডিও র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি) হলো কম্পিউটারের গ্রাফিক্স কার্ড বা জিপিইউ (GPU)-এর সাথে যুক্ত একটি বি...
03/08/2026

◼️ VRAM কি?

VRAM (ভিডিও র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি) হলো কম্পিউটারের গ্রাফিক্স কার্ড বা জিপিইউ (GPU)-এর সাথে যুক্ত একটি বিশেষ ধরনের মেমরি, যা স্ক্রিনে ছবি, ভিডিও এবং থ্রি-ডি গ্রাফিক্স রেন্ডার করার জন্য প্রয়োজনীয় ডেটা ও টেক্সচার সাময়িকভাবে জমা রাখে। সাধারণ র‍্যাম পুরো সিস্টেমের কাজের জন্য ব্যবহৃত হলেও, VRAM কেবল গ্রাফিক্স সংক্রান্ত ভারী হিসাব-নিকাশ ও ভিজ্যুয়াল ডেটা প্রসেসিংয়ের কাজ করে।

সহজ কথায়, সাধারণ RAM যেমন কম্পিউটারের সামগ্রিক প্রসেসরকে (CPU) সাহায্য করে, VRAM ঠিক তেমনি বিশেষভাবে গ্রাফিক্স প্রসেসরকে (GPU) দ্রুত কাজ করতে সাহায্য করে।

◼️ VRAM কেন গুরুত্বপূর্ণ?

উচ্চ রেজোলিউশন সমর্থন: 4K, 5K বা 8K এর মতো বেশি পিক্সেলযুক্ত ডিসপ্লেতে ছবি বা ভিডিও পরিষ্কারভাবে দেখতে ও চালাতে বেশি VRAM প্রয়োজন হয়।

গ্রাফিক্স ও ভিডিও এডিটিং: 4K, 5K বা 8K ভিডিও এডিটিং এবং থ্রি-ডি মডেলিংয়ের সময় বড় সাইজের ফাইল ও ইফেক্টগুলো প্রসেস করার জন্য VRAM অত্যন্ত জরুরি।

এআই ও মেশিন লার্নিং: বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিংয়ের কাজের মডেল ও নিউরাল নেটওয়ার্ক ট্রেনিংয়ের জন্য হাই-ক্যাপাসিটি VRAM-যুক্ত জিপিইউ (GPU) আবশ্যক।

সিস্টেম র‍্যামের উপর চাপ কমানো: গ্রাফিক্স কার্ডে পর্যাপ্ত VRAM (যেমন- 12 GB, 16 GB, 24 GB, 32 GB) থাকলে জিপিইউকে (GPU) স্লো সিস্টেম র‍্যামের ওপর নির্ভর করতে হয় না, ফলে কম্পিউটারের সামগ্রিক পারফরম্যান্স দ্রুত ও স্থিতিশীল থাকে।

[ ভারী গ্রাফিক্সের কাজের জন্য যেধরনের ডেক্সটপ কম্পিউটার সবচেয়ে আদর্শ ]ভারী গ্রাফিক্সের কাজের জন্য (যেমন: 3D রেন্ডারিং, 4...
02/08/2026

[ ভারী গ্রাফিক্সের কাজের জন্য যেধরনের ডেক্সটপ কম্পিউটার সবচেয়ে আদর্শ ]

ভারী গ্রাফিক্সের কাজের জন্য (যেমন: 3D রেন্ডারিং, 4K/8K ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশন) একটি শক্তিশালী এবং সুষম কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন।

এই ধরনের কাজের জন্য একটি আদর্শ কম্পিউটার তৈরী করতে যেধরনের কম্পোনেন্ট প্রয়োজন হতে পারে পাঠকদের সুবিধার জন্য তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলোঃ

⚙️ প্রসেসর (CPU)

ভারী গ্রাফিক্সের কাজের জন্য যেমন—3D রেন্ডারিং, হাই-এন্ড ভিডিও এডিটিং, এবং অ্যানিমেশনের জন্য ইন্টেলের Core i7, Core i9 এবং Core Ultra (সিরিজ ২/২০০) প্রসেসরগুলো সবচেয়ে উপযুক্ত। এছাড়া ভারী গ্রাফিক্স, থ্রিডি রেন্ডারিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজের জন্য AMD-এর Ryzen 7 এবং Ryzen 9 সিরিজের প্রসেসরগুলো অত্যন্ত কার্যকরী। গ্রাফিক্সের কাজের জন্য প্রসেসরের বেশি কোর (Cores) এবং উচ্চ ক্লক স্পিড (Clock Speed) প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রসেসরের কোর (Cores) সংখ্যা এবং থ্রেডের সংখ্যার দিকে (Thread) খেয়াল রেখে উপযুক্ত প্রসেসরটি নির্বাচন করা উচিত।

⚙️ গ্রাফিক্স কার্ড (GPU)

ভারী গ্রাফিক্সের কাজের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকা আবশ্যক। এটি রেন্ডারিং এর সময় বাঁচিয়ে গ্রাফিক্সের কাজকে আরো বেগমান করে। এক্ষেত্রে NVIDIA GeForce RTX 4070, 4080, 4090 বা 5090 সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডগুলো আদর্শ হতে পারে। এই কার্ডগুলোতে ১২ থেকে ৩২ জিবি পর্যন্ত উচ্চগতির VRAM থাকে। এগুলো জটিল 3D এবং রেন্ডারিং সফটওয়্যার যেমন Blender, Maya বা Unreal Engine-এ রিয়াল-টাইম কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।

⚙️ র‍্যাম (RAM)

ভারী গ্রাফিক্সের কাজ, একাধিক ফাইল এবং সফটওয়্যার একসাথে ব্যবহারের জন্য প্রচুর র‍্যাম প্রয়োজন হয়। 4K/8K ভিডিও এডিটিং এবং জটিল 3D সিমুলেশনের জন্য 32 GB থেকে 64 GB DDR5 বা তার বেশি র‍্যাম সবচেয়ে আদর্শ হতে পারে।

⚙️ স্টোরেজ (Storage)

ভারী গ্রাফিক্সের কাজের জন্য স্টোরেজ (Storage) একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ হার্ডডিস্ক (HDD) ভারী গ্রাফিক্সের কাজের গতি কমিয়ে দেয়। তাই এক্ষেত্রে দ্রুতগতির স্টোরেজ সুবিধা থাকা বাঞ্ছনীয়। সিস্টেম ও সফটওয়্যারের (C-Drive) জন্য 1 TB থেকে 2 TB NVMe M.2 SSD (PCIe Gen 4 বা Gen 5) হলে সবচেয়ে ভালো হয়। অতিরিক্ত বড় ফাইল বা প্রজেক্ট জমা রাখার জন্য আলাদা একটি 2 TB বা ৪ TB-এর HDD রাখা যেতে পারে।

⚙️ মাদারবোর্ড (Motherboard) এবং পাওয়ার সাপ্লাই (PSU)

মাদারবোর্ড: প্রসেসরের সাথে মিল রেখে উন্নত চিপসেটের (যেমন Intel-এর Z-সিরিজ বা AMD-এর X-সিরিজ) মাদারবোর্ডগুলো আদর্শ হতে পারে, যা ভারী গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে প্রসেসর ও র‍্যাম ওভারক্লকিংয়ের পূর্ণ সুবিধা এবং সর্বোচ্চ পারফরম্যান্স দিতে তৈরী করা হয়েছে।

পাওয়ার সাপ্লাই: শক্তিশালী গ্রাফিক্স কার্ডের জন্য অন্তত 750W থেকে 1000W (80 Plus Gold বা Platinum সার্টিফাইড) পাওয়ার সাপ্লাই প্রয়োজন।

⚙️ কুলিং সিস্টেম এবং মনিটর

কুলিং সিস্টেম: দীর্ঘসময় রেন্ডারিং করার সময় প্রসেসর ঠান্ডা রাখতে একটি ভালো মানের Liquid Cooler (AIO) বা প্রিমিয়াম এয়ার কুলার প্রয়োজন।

মনিটর: গ্রাফিক্সের কাজের জন্য সঠিক রঙ (Color Accuracy) চেনা জরুরি। তাই অন্তত একটি 4K IPS প্যানেল মনিটর যা 100% sRGB এবং DCI-P3 কালার গ্যামাট সাপোর্ট করে। OLED সাপোর্টেড মনিটরগুলো গ্রাফিক্সের কাজ এবং কালার-ক্রিটিক্যাল কাজের জন্য অত্যন্ত আদর্শ ও চমৎকার হতে পারে।

এছাড়া High End Graphics এর কাজের জন্য ভালো মানের peripherals (যেমন- Mouse, Keyboard, Speaker) নির্বাচন করা উচিত, যা আপনার কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিবে।

By Jahidur Rahman

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ঈমানদার ব্যক্তি কোন ক্ষুধার্ত ঈমানদার ব্যক...
01/08/2026

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ঈমানদার ব্যক্তি কোন ক্ষুধার্ত ঈমানদার ব্যক্তিকে খাদ্য দান করে, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে মু’মিন ব্যক্তি কোন তৃষ্ণাৰ্ত মু’মিন ব্যক্তিকে পানি পান করাবে কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তাকে সীলমোহর করা খাটি "রাহীক মাখতুম" পান করবেন। যে মু’মিন ব্যক্তি কোন বস্ত্রহীন মু’মিন ব্যক্তিকে পোশাক দান করে, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন।

জামে আত তিরমিজি । হাদিস ২৪৪৯

যে ব্যক্তি অসৎকাজ করে কিংবা নিজের আত্মার প্রতি যুলম করে, অতঃপর আল্লাহ হতে ক্ষমা ভিক্ষে করে, সে আল্লাহকে অতি ক্ষমাশীল, পর...
22/07/2026

যে ব্যক্তি অসৎকাজ করে কিংবা নিজের আত্মার প্রতি যুলম করে, অতঃপর আল্লাহ হতে ক্ষমা ভিক্ষে করে, সে আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। (সূরা আন-নিসা | আয়াত ১১০)

💻 ল্যাপটপ ক্রয়ের আগে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরী?ল্যাপটপ কেনার আগে আপনার ব্যবহারের উদ্দেশ্য, বাজেট, প্রসেসরের জেনারেশ...
16/07/2026

💻 ল্যাপটপ ক্রয়ের আগে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরী?

ল্যাপটপ কেনার আগে আপনার ব্যবহারের উদ্দেশ্য, বাজেট, প্রসেসরের জেনারেশন, র‍্যাম (RAM) এবং স্টোরেজ সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। সঠিক স্পেসিফিকেশন যাচাই করার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কাজ ও বাজেটের সাথে মানানসই সেরা ল্যাপটপটি বেছে নিতে পারবেন।

ল্যাপটপ ক্রয়ের আগে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরী, তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলোঃ

◾ ব্যবহারের উদ্দেশ্য: আপনি কী কাজের জন্য ল্যাপটপ কিনছেন তা নির্ধারণ করুন। সাধারণ ব্রাউজিং ও অফিসিয়াল কাজের জন্য হালকা কনফিগারেশন যথেষ্ট। তবে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা ভারী কাজের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ হাই-এন্ড কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন।

◾ প্রসেসর (Processor/CPU): শুধু প্রসেসরের নাম নয় (যেমন- Core i3, i5 বা i7), এর জেনারেশন ও সিরিজ দেখা জরুরি। যেমন, অষ্টম জেনারেশনের Core i7 প্রসেসরের চেয়ে ১২তম বা ১৩তম জেনারেশনের Core i3 অনেক বেশি শক্তিশালী ও আধুনিক হয়। এজন্য প্রসেসরের নাম দেখার পাশাপাশি জেনারেশন ও সিরিজ দেখে ল্যাপটপ ক্রয় করা উচিত।

◾ র‍্যাম (RAM): ল্যাপটপের মসৃণ গতির জন্য র‍্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সাধারণ কাজের জন্য অন্তত ৮ জিবি (8GB) র‍্যাম থাকা বাধ্যতামূলক। ভারী কাজের জন্য ১৬ জিবি (16GB) র‍্যাম নেওয়াই শ্রেয়। আপনার কাজের ধরনের উপর ভিত্তি করে র‍্যামের ক্যাপাসিটি (8GB, 16GB, 32GB) ও জেনারেশনের (DDR4, DDR5) দিকে খেয়াল রেখে ল্যাপটপ ক্রয় করা উচিত।

◾ স্টোরেজ (Storage): সাধারণ হার্ডডিস্কের (HDD) বদলে এসএসডি (SSD) স্টোরেজ যুক্ত ল্যাপটপ কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এসএসডি (SSD) ল্যাপটপকে দ্রুত চালু করে এবং ফাইল ট্রান্সফার স্পিড অনেক বেশি দেয়। এজন্য স্টোরেজের ক্যাপাসিটি (128GB, 256GB, 512GB, 1TB) ও ধরনের (SATA SSD, M.2 SATA SSD এবং M.2 NVMe SSD) উপর ভিত্তি করে ল্যাপটপ ক্রয় করা উচিত।

◾ ব্যাটারি ব্যাকআপ: আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে ব্যাটারি কেমন হওয়া উচিত তা ঠিক করুন। সাধারণত ৪ থেকে ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ আদর্শ হিসেবে ধরা হয়। আপনি যদি দীর্ঘ সময় একনাগাড়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ৮ থেকে ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ ল্যাপটপ নির্বাচন করুন।

◾ ডিসপ্লে এবং রেজুলেশন: ল্যাপটপের ডিসপ্লেটি অন্তত ফুল এইচডি (FHD/1920 x 1080 pixels) রেজুলেশনের হওয়া উচিত। আলোতে কাজ করার জন্য স্ক্রিনের ব্রাইটনেস বা নিটস (Nits) লেভেল দেখে নেওয়া ভালো। সেই সাথে ডিসপ্লের ধরণ (LCD, LED, QLED, OLED) ও প্যানেল টাইপ (IPS, VA, TN) এবং রেজুলেশন (FHD, 2K, 4K) দেখে ল্যাপটপ ক্রয় করা উচিত।

◾ পোর্ট এবং কানেক্টিভিটি: আপনার প্রয়োজনীয় পোর্টগুলো (যেমন: USB Type-A, Type-C, HDMI, Audio Jack) আছে কিনা তা দেখে ল্যাপটপ ক্রয় করুন।

◾ ওয়ারেন্টি ও ব্র্যান্ড সাপোর্ট: যেকোনো যান্ত্রিক ত্রুটির জন্য ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা (After-Sales Service) অত্যন্ত জরুরি। সবসময় বিশ্বস্ত ডিলার বা দোকান থেকে ল্যাপটপ কেনা উচিত।

ল্যাপটপ কেনার আগে যদি সরাসরি দোকানে গিয়ে কিবোর্ড টাইপিংয়ের হ্যান্ডফিল, ট্র্যাকপ্যাড এবং বিল্ড কোয়ালিটি নিজে হাত দিয়ে যাচাই করে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয়। তাছাড়া ইউটিউবে রিভিউ দেখার মাধ্যমেও ল্যাপটপ ক্রয়ের আগে ধারণা নিতে পারেন।

By Jahidur Rahman

বৃহত্তর চট্টগ্রামের বহু এলাকা বন্যায় পানির নিচে তলিয়ে গেছে। গত কয়েক দিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হাজার হাজার ঘরবাড়ি ...
11/07/2026

বৃহত্তর চট্টগ্রামের বহু এলাকা বন্যায় পানির নিচে তলিয়ে গেছে। গত কয়েক দিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হাজার হাজার ঘরবাড়ি এবং ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যার কারণে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছে। সরকারী হিসেবে এখন পর্যন্ত প্রায় ৩৯ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আসুন, আমরা সবাই মিলে বানভাসি মানুষের পাশে দাঁড়াই। সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান, বেসরকারি দাতব্য সংস্থা, মানবিক সংগঠন এবং দেশের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান— জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশেষ করে আলেম সমাজ, দ্বীনদার শ্রেণি ও কলেজ-ভার্সিটির ভাইয়েরা এই কাজে সর্বাত্মকভাবে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।

অসৎ ও দুর্নীতিপরায়ণ রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে আপনার ত্রাণের টাকা ও অন্যান্য সাহায্য কোনোভাবেই দিবেন না। As sunnah Foundation এবং Islam Zone এর মতো অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে আপনার ত্রাণের টাকা ও অন্যান্য সাহায্য নির্দ্বিধায় পৌছে দিতে পারেন। আল্লাহ আপনি বৃহত্তর চট্টগ্রামের মানুষদের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সহজ করে দিন। 🤲

আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্...
08/07/2026

আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা। (সূরা আত তালাক । আয়াত ০৩)

| One Islam Zone

রেজুলেশন কি? কম্পিউটারের মনিটরের ক্ষেত্রে রেজুলেশন কেন এতো গুরুত্বপূর্ণ?রেজুলেশন হলো একটি মনিটরের ডিসপ্লেতে থাকা মোট পিক...
07/07/2026

রেজুলেশন কি? কম্পিউটারের মনিটরের ক্ষেত্রে রেজুলেশন কেন এতো গুরুত্বপূর্ণ?

রেজুলেশন হলো একটি মনিটরের ডিসপ্লেতে থাকা মোট পিক্সেলের (Pixel) সংখ্যা, যা আনুভূমিক (horizontal) ও উল্লম্ব (vertical) সারি বা কলামে পরিমাপ করা হয় (যেমন: ১৯২০ × ১০৮০)। মনিটরের স্ক্রিন যত বেশি পিক্সেল ধারণ করে, ছবির মান ও স্বচ্ছতা তত ভালো হয়।

কম্পিউটারের মনিটরের ক্ষেত্রে রেজুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও কাজের দক্ষতাকে প্রভাবিত করে। নিচে এর মূল কারণগুলো দেওয়া হলো:

📷 ছবি ও লেখার তীক্ষ্ণতা: রেজুলেশন বাড়ার সাথে সাথে প্রতি ইঞ্চিতে পিক্সেলের সংখ্যাও (PPI) বৃদ্ধি পায়। এর ফলে ছোট ছোট ফন্ট এবং সূক্ষ্ম ছবিগুলো অনেক বেশি মসৃণ ও স্পষ্ট দেখায়, যা চোখের ওপর চাপ কমায়।

🖥️ কাজের পরিধি বা স্ক্রিন স্পেস: উচ্চ রেজুলেশনের (যেমন: 4K বা ২৫৬০ × ১৪৪০ পিক্সেল রেজুলেশনের মনিটরে FHD বা ১৯২০ × ১০৮০ পিক্সেল রেজুলেশনের মনিটরের চেয়ে স্ক্রিনে অনেক বেশি জায়গা পাওয়া যায়) মনিটরে স্ক্রিনের জায়গা অনেক বেশি পাওয়া যায়। ফলে একই সাথে একাধিক উইন্ডো বা ট্যাব পাশাপাশি খুলে অনায়াসে মাল্টিটাস্কিং করা যায়।

❇️ পেশাদারিত্ব ও নির্ভুলতা: গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা ফটোশপের মতো কাজের ক্ষেত্রে প্রতিটি পিক্সেলের সঠিকতা অত্যন্ত জরুরি। উচ্চ রেজুলেশনের মনিটর নিখুঁত রঙ এবং ছোটখাটো ডিটেইল স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। ফলে পেশাদারিত্ব ও নির্ভুলতা বজায় রেখে কাজ করা সম্ভব হয়।

📺 ভিডিও: শিক্ষা ও গবেষণামূলক ভিডিও কনটেন্ট, কোম্পানির ভিডিও প্রেজেনটেশন, কুরআন তেলাওয়াত ও ইসলামিক ভিডিও কনটেন্টে অত্যন্ত বাস্তবসম্মত, প্রাণবন্ত ও নিখুঁত দৃশ্য প্রদান করে।

Follow > One Islam Zone

বর্তমানে প্রযুক্তির উন্নয়ন এবং কাজের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে বাজারে বিভিন্ন ধরনের কম্পিউটার মনিটর পাওয়া যায়। প্রধানত ...
05/07/2026

বর্তমানে প্রযুক্তির উন্নয়ন এবং কাজের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে বাজারে বিভিন্ন ধরনের কম্পিউটার মনিটর পাওয়া যায়। প্রধানত ডিসপ্লে প্যানেল প্রযুক্তি, স্ক্রিনের গঠন এবং ব্যবহারের উদ্দেশ্যের ওপর ভিত্তি করে এই মনিটরগুলোকে ভাগ করা হয়েছে।

নিচে বাজারে প্রচলিত প্রধান মনিটরগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

🖥️ ডিসপ্লে প্যানেল প্রযুক্তির ভিত্তিতেঃ
🔹 LCD (Liquid Crystal Display) মনিটর: এটি বাজারে বেশ সাধারণ এবং সাশ্রয়ী মূল্যের কম্পিউটার মনিটর। এগুলো ওজনে হালকা এবং কম বিদ্যুৎ খরচ করে। সাধারণ মানের কাজের জন্য এই ধরনের কম্পিউটার মনিটর ব্যবহার করা হয়ে থাকে।

🔹 LED (Light Emitting Diode) মনিটর: বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় মনিটর। এটি মূলত LCD প্রযুক্তিরই একটি উন্নত সংস্করণ, যা ব্যাকলাইটের জন্য এলইডি ব্যবহার করে ছবির উজ্জ্বলতা ও শার্পনেস বাড়িয়ে দেয়।

🔹 OLED (Organic Light Emitting Diode) মনিটর: এই মনিটরের প্রতিটি পিক্সেল আলাদাভাবে আলো তৈরি করতে পারে। এর ফলে সেরা কালার একুরেসি, ডিপ ব্ল্যাক কালার এবং চমৎকার কনট্রাস্ট রেশিও পাওয়া যায়, যা গ্রাফিক্স ডিজাইনার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত উপযুক্ত। এই ধরনের মনিটরের দাম প্রচলিত LCD কিংবা LED মনিটরের চেয়ে অনেক বেশি হয়ে থাকে।

🔹 QLED (Quantum Dot) মনিটর: এটি কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহার করে সাধারণ এলইডি মনিটরের চেয়ে অনেক বেশি ভাইব্রেন্ট এবং উজ্জ্বল রঙ প্রদর্শন করতে পারে। নিখুঁত গ্রাফিক্স, ভিডিও এডিটিং বা ফটোশপের মতো কালার-সেনসিটিভ কাজের জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য।

🔹 CRT (Cathode Ray Tube) মনিটর: এগুলো মূলত পুরনো আমলের ভারী এবং পেছনের দিকে বাক্স আকৃতির মনিটর। বর্তমানে বাজারে এগুলো আর নতুনভাবে পাওয়া যায় না।

🖥️ স্ক্রিনের ডিজাইন ও গঠনের ভিত্তিতেঃ
🔸 Flat (ফ্ল্যাট) মনিটর: এটি সাধারণ সোজা বা সমতল স্ক্রিনের মনিটর, যা অফিসিয়াল এবং সাধারণ কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

🔸 Curved (কার্ভড) মনিটর: Curved মনিটরের স্ক্রিন সামান্য বাঁকানো থাকে, যা মানুষের চোখের স্বাভাবিক দেখার ক্ষমতার (peripheral vision) সাথে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে চোখের ওপর চাপ কম পড়ে এবং ছবি বা ভিডিও দেখার ক্ষেত্রে একটি বাস্তবসম্মত ও panoramic ভিউ পাওয়া যায়।

🔸 Ultrawide মনিটর: Ultrawide মনিটর হলো এমন স্ক্রিন যার অ্যাসপেক্ট রেশিও বা পর্দার অনুপাত সাধারণ মনিটরের চেয়ে অনেক বেশি চওড়া হয়। এ ধরনের মনিটর মাল্টিটাস্কিংয়ের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

🔸 Touchscreen (টাচস্ক্রিন) মনিটর: এই মনিটরগুলোতে মাউস বা কিবোর্ড ছাড়াই সরাসরি স্ক্রিনে স্পর্শ করে কাজ করা যায়।

বর্তমানে ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে বাজারে বেশ কয়েক ধরনের কম্পিউটার মনিটর পাওয়া যায়। যেমন সাধারণ বা দৈনন্দিন ব্যবহারের মনিটর, গেমিং মনিটর, প্রফেশনাল বা ক্রিয়েটিভ কাজের মনিটর এবং Ultrawide/মাল্টিটাস্কিং মনিটর। এইজন্য ব্যবহারকারীর উদ্দেশ্য ও প্রয়োজনের ভিত্তিতে উপযুক্ত মনিটরটি বাছাই করা উচিত, যা ব্যবহারকারীকে তার কাজের ধরণ ও চাহিদার ভিত্তিতে সুবিধা দিবে।

Follow > Jahidur Rahman

Address

Near Zam Zam Tower, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Al Aqsa Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share