18/07/2026
ময়মনসিংহ সদরের চর বড়বিলায়,ঢাকা-ফুলপুর-হালুয়াঘাট আঞ্চলিক মহা সড়কের পাশে অবস্থিত দেবদারু গাছে সজ্জিত এই জায়গাটি সবার পছন্দের জায়গা ছিলো।
সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর থটস অব বিল্লাল সহ অনেকেই এখানে কন্টেন্ট বানিয়েছেন।
প্রায়ই দেখতাম মোটর বাইক থামিয়ে পথচারীরা এখানে বিশ্রাম নিতেন।
এখানে এলে সবাই অন্তত একটি ছবি তুলতেন।
এতগুলো দেবদারু গাছের সারি আর কোথাও দেখিনা। এক কথার শান্তির একটা জায়গা ছিলো।
এখন আর গাছ গুলো নেই!
ফিসারী কর্তৃপক্ষ গাছ গুলো কেটে এদিক দিয়ে বিদ্যুতের লাইন নিয়েছে।
জায়গাটির জন্য খারাপ লাগবে
এই খানে আর কোনদিনও এমন সজ্জিত গাছ আর হবেনা হয়তো।
স্মৃতি হিসাবে থাকুক দেবদারু গাছের ছবি।