14/09/2026
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দ ও বিনম্র শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, National Doctors Forum (দক্ষিণ)-এর উদ্যোগে আয়োজিত মহতী ‘সিরাতুন্নবী (সা.) কনফারেন্স’-এর সার্বিক ব্যবস্থাপনার কাজ আমরা সফলভাবে সম্পন্ন করেছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনীভিত্তিক এই বরকতময় আয়োজনের অংশ হতে পারা Unibox টিমের জন্য এক পরম সৌভাগ্য ও সম্মানের। পরিকল্পনা থেকে শুরু করে মঞ্চসজ্জা এবং সুষ্ঠু বাস্তবায়ন—প্রতিটি ধাপে পবিত্রতা, শৃঙ্খলা ও সর্বোচ্চ মান বজায় রাখতে আমরা ছিলাম দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের ওপর পূর্ণ আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করার জন্য National Doctors Forum (দক্ষিণ)-এর প্রতি আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।
একটি সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনের পেছনে থাকে একটি নিবেদিতপ্রাণ টিম।
আপনার যেকোনো দ্বীনি কিংবা প্রফেশনাল আয়োজনের বিশ্বস্ত সঙ্গী হতে আমরা প্রস্তুত।
Unibox
Professional Event Management & Event Solutions