সম্মানিত ডিলার, এজেন্ট ও শুভানুধ্যায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ্,
আদেশ বাংলাদেশ লিমিটেড (রেজি: সি-২০১০২৯) একটি সমৃদ্ধ এবং দীর্ঘ ঐতিহাসিক পথ অতিক্রম করে এসেছে। নানা চড়াই উৎরাই, এর মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। আদেশ এর কার্যক্রম শুধুমাত্র একটি উন্নয়ন দর্শনই নয় এটি একটি আর্থ-সমাজিক আন্দোলনও বটে। আদেশ অ্যাপ, ক্ষুদ্র বিনিয়োগ ও শিল্প উন্নয়ন হচ্ছে এমন একটি অর্থনৈতিক কর্মসূচী যা দেশের বেকার, দরিদ্র
উদ্যেক্তা এবং দরিদ্র সীমানায় বসবাসকারি এমন জনগোষ্ঠীদের আন্তরিক সহযোগিতা করা। যেমন ক্ষুদ্র বিনিয়োগ হচ্ছে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদত্ত বিনিয়োগ সুবিধা। বাংলাদেশে এখনো ৩ কোটি ৮৫ লক্ষ দরিদ্র মানুষ রয়েছে, যা মোট জনগোষ্ঠীর ২৪.৪৭ শতাংশ। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ যা মোট জনগোষ্ঠীর ১০ দশমিক ৬৪ শতাংশ। দরিদ্র ও হতদরিদ্র কারা, মৌলিক চাহিদা পূরণে ব্যয় পদ্ধতি অনুযায়ী একজন ব্যক্তিকে দৈনিক ২১২২ ক্যালোরি খাদ্য খেতে হয়। এর জন্য যে পরিমাণ আয় করতে হবে, ওই ব্যক্তি যদি সেই পরিমাণ আয় করতে সক্ষম না হন, তবে তিনি দরিদ্র। সেই হিসেবে দারিদ্রসীমার উপরে উঠতে হলে বর্তমান বাজারে একজন ব্যক্তিকে মাসে কমপক্ষে ৮ হাজার টাকা আয় করতে হবে। অন্যদিকে হতদরিদ্র বলতে, যে ব্যক্তি দৈনিক ১৮০৫ ক্যালরি খাদ্য কেনার অর্থ সংস্থান করতে পারে না তাকে বোঝানো হয়। সেই হিসেবে, হতদরিদ্র ব্যক্তিরা মাসে ৩ হাজার ৬০০ টাকার কম আয় করেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য জিইডি এর প্রতিবেদনে, যে দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিতে এখনও ৬৪ শতাংশ দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচীগুলোর একটি সুবিধাও পায়না। সেই হিসাবে ২ কোটি ৪৬ লক্ষ গরীব মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বাইরে রয়েছে। গরীব মানুষের দক্ষতা বৃদ্ধি, তাদেরকে কর্মমুখী করা, রাষ্ট্র ও প্রাইভেট সেক্টরের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করা, এমন সব উদ্যোগেই সমম্মিত ভাবে আনে দেশর অর্থনৈতিক মুক্তি। বিনিয়োগ কর্মসূচী দারিদ্র বিমোচন ও বেকারত্ব নিরসনে বিশ্ব স্বীকৃত একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা। আদেশ বাংলাদেশ লিমিটেড, অ্যাপ, ক্ষুদ্র বিনিয়োগ ও শিল্প উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশ ও জাতির কল্যাণে আদেশ এর আগামীর পথচলা।