18/08/2025
আজকাল অনেকেই বলে — “আমি Full Stack Developer হবো।”
কারণ কুল শোনায় —
Frontend, Backend, Database, সবকিছু জানি!
একাই একটা প্রজেক্ট বানিয়ে ফেলতে পারি!
Boss খুশি, Client খুশি, আর আমার high salary!
Reality check, ভাই-বোনেরা…
Full Stack Developer হওয়া মানে শুধু দুই দিকের কোড লেখা না — এর পেছনে আছে বিশাল depth, অসংখ্য concept, আর অবিরাম শেখার চাপ।
আজকের এই MERN, MEAN, PERN stack গুলোও একদিন ছিল না।
২০০০ সালের শুরুর দিকে ওয়েব ডেভেলপমেন্ট ছিল আলাদা আলাদা skill এর job — কেউ HTML/CSS করত, কেউ database manage করত, কেউ শুধু backend API বানাত।
"Full Stack" ধারণাটা এসেছে ধীরে ধীরে, যখন ওয়েব অ্যাপ জটিল হয়েছে, আর company চাইলো এমন ডেভেলপার, যে একা পুরো system বুঝতে পারে।
ধরুন আপনি ভাবলেন —
"আমি HTML, CSS, JS, Node.js শিখি, তারপর huge salary!"
প্রথম ৬-৮ মাস মজা — ছোট website বানাচ্ছেন, API connect করছেন।
কিন্তু কিছুদিন পর project বড় হলে — performance issue, database bottleneck, security loophole — তখন বোঝেন না কোথা থেকে শুরু করবেন।
Client বলল — "Site লোড টাইম কমাও" — আপনি শুধু image compress করলেন, কিন্তু জানেন না backend query optimization লাগছে।
Boss বলল — "Payment gateway integration করো" — কিন্তু আপনি asynchronous error handling জানেন না।
Interview তে জিজ্ঞেস করল —
REST আর GraphQL এর পার্থক্য কী?
Database index কিভাবে কাজ করে?
JWT আর Session-based auth এর মধ্যে কোনটা scalable?
আপনি blank face দিলেন — "আমি tutorial এ এইগুলো দেখিনি..."
ফলাফল? Burnout + হতাশা।
কারণ আপনি শুধু tools শিখেছেন, কিন্তু system এর ভেতরের science বোঝেননি।
Full Stack Developer এর philosophy মানে —
একটা ওয়েব অ্যাপ এর পুরো lifecycle বোঝা।
যেমন:
Browser কিভাবে HTML parse করে DOM বানায়।
Server কিভাবে request handle করে।
Database কিভাবে millions record এর মধ্যে সঠিক data খুঁজে বের করে।
API call হলে network latency কিভাবে manage হয়।
Security breach হলে কীভাবে patch করতে হয়।
এটা অনেকটা একজন ডাক্তার যেমন পুরো human body এর system বোঝে — শুধু হাতের হাড় বাঁধতে জানলেই surgeon হওয়া যায় না।
Depth এ যান।
Framework শুধু tool — core concepts হলো foundation।
HTML থেকে শুরু করে async programming
Collected From: Alomgir Hossain Sakib.