23/02/2025
২০১৮ সালের ২৬মে, কক্সবাজার
(ফোন রিং এর শব্দ)
-হ্যালো
-আব্বু তুমি কোথায়?
- আমি এই যে, ঐযে ইউ(টি)এনও অফিসে যাচ্ছি তো, চলে আসবো আম্মু।
- কতক্ষণ লাগবে?
- এইতো, বেশিক্ষণ লাগবে না। আমি চলে আসবো, ইনশাল্লাহ...ঠিকাছে? ঘুমাও... (নিঃশব্দতা)
(ফোন রিং এর শব্দ)
- হ্যালো আব্বু, আব্বু?
- হ্যালো আম্মু, আমি নীলা যাচ্ছি, নীলা।
- ক্যানো?
- যাচ্ছি, জরুরী কাজে যাচ্ছি (অসহায়, ভয়ার্ত কন্ঠ), যাচ্ছি আম্মু, গাড়িতে আছি তো।
- আব্বু তুমি কান্না করছো যে?
- (তয় ব্যাক্তি) হ্যালো হ্যালো...
(ফোন কেটে যায়)
(ফোন রিং এর শব্দ)
আল্লাহ আমার মোবাইলটা ধরে... আল্লাহ আমাকে একবার কথা বলতে দাও খোদা... ইয়া আল্লাহ...
ফোন রিসভড হয়, বাতাসের শব্দ। এ পাশ থেকে হ্যালো হ্যালো কে বলতে থাকেন একজন। ওপাশ থেকে অনেক ধরনের শব্দ।
হঠাৎ দুই-তিন ব্যাক্তির কথা শোনা যায়। এপাশ থেকে একজন মহিলা অনবরত চিৎকার করছেন।
আবারো কিছু অপষ্ট কথা, তুমি জড়িত? 'জ্বি'... অপষ্ট কথা...'নাহ' অপষ্ট কথা।
ব***ন্দু***ক লোডের শব্দ, সাথে সাথে ফা***য়া***র। একজন ব্যাক্তি কুকিয়ে উঠেন, গু*বিদ্ধ হয়ে আর্তনাদ। আবার গুলি।
ফোনের এপাশ থেকে স্ত্রী, সন্তানের কান্না।
এরপর হুইসেল এর শব্দ, অকাথ্য ভাষায় কথা', ধর ওরে ধর...। সেই ব*ন্দুক*যু*দ্ধের নাটকের শেষ অংশ।
একপাশে স্ত্রী, সন্তানের তখনও অসহায় ডাক। আর নাটকের বাকি অংশ তখনো চলছে,
ফোনের রেকর্ডে নাটকের স্ক্রিপট পুরোটা রেকর্ড হয়ে যায়। আমরা শুনতে পাই আরো একটা 'ব*ন্দু*ক*যু*দ্ধ' এর গল্প।
বলছিলাম টেকনাফের কাউন্সিলর একরামুল হক কে বিদায় করে দেওয়ার কথা। ঠান্ডা মাথায় কিভাবে 'ব*ন্দু*ক*যু*দ্ধ' সাজানো হয় তার একটা উদাহরন ছিলো এই ফোন রেকর্ডিং। একজনকে ডেকে নিয়ে যেয়ে কিভাবে শেষ করা হয় তার প্রমান হিসেবে সামনে আসে একরামের মৃ****ত্যু*****র ঘটনা।
রেকর্ডিং এর শেষ অংশে স্ত্রীকে বলতে শোনা যায় "নাহ আম্মু তোমার আব্বু ফিরে আসবে"।
কিন্তু একরাম ততক্ষণে চলে গেছেন অনেক দূরে।😢😞