13/07/2026
গাইবান্ধার হরিদাস দাদাকে আজ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা ডিবি পরিচয়ে কিছু ব্যক্তি মন্দিরে প্রবেশ করে।
তারা দাদাকে মন্দির থেকে ডেকে বলেন তাঁর ফোনগুলো হাতে নিতে এবং মন্দিরের সকল চাবি সঙ্গে নিতে।
এরপর চাবি ও ফোনসহ তাকে বাইরে নিয়ে গিয়ে হ্যান্ডকাপ পরানো হয়।
তারা জানায়, উত্তরা এলাকায় তার একটি পুরোনো মামলা রয়েছে সম্ভবত ২০১৮ সালের সেই মামলার ওয়ারেন্ট দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে গাইবান্ধার পলাশবাড়ি থানার ওসি মহোদয় মন্দিরে অবস্থান করছেন।
উল্লেখ্য, পূর্বে আমরা শুনেছিলাম যে তিনি সার্বিক বিষয়ে সহযোগিতা করেছিলেন।
আজ হরিদাস বাবুকে গ্রেফতার করা হলো।
চিন্ময় কৃষ্ণ মহারাজকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে, আর এখন হরিদাস বাবুকেও অ্যারেস্ট করা হয়েছে।
এরপর কে কথা বলবে, তাকেও কি গ্রেফতার করা হবে.????
আজ হরিদাস বাবু, কাল আপনি হবেন, আমি হব তাই আসুন, আমরা বিভেদ ভুলে যাই। আমাদের মাথায় যেসব হিন্দু নেতারা নিজেদের স্বার্থে কাজ করেন, তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই এখন থেকে শুরু করতে হবে।
এই ধরনের কর্মকাণ্ডের প্রতি আমরা তীব্র ধিক্কার জানাই।
ধিক্কার জানাই এই প্রশাসনকে এবং বাংলাদেশের বৈষম্যমূলক আচরণকে।
আমি গোটা বিশ্বের মানবাধিকার সংস্থা এবং বিবেকবান সকল মানুষের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান।