26/09/2026
একসময় মানুষ খাবার সংগ্রহ করত আর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলত, কিন্তু যখন কৃষি শুরু হলো, তখন নতুন একটা সমস্যা দেখা দিল।
অতিরিক্ত খাদ্য কোথায় রাখা হবে? কীভাবে নষ্ট হওয়া থেকে বাঁচানো হবে? কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে?
এই প্রয়োজন থেকেই ধীরে ধীরে প্যাকেজিংয়ের ধারণা বদলাতে শুরু করে।
আজ আমরা দোকানে গিয়ে যে সুন্দর বোতল, বাক্স বা মোড়ক দেখি, তার পেছনে আছে হাজার বছরের পরিবর্তনের গল্প।
ফজলুল করিম হৃদয়ের প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব বইটি সেই গল্পটাকেই সামনে আনে।
প্যাকেজিং কীভাবে শুধু পণ্য সংরক্ষণের মাধ্যম থেকে ধীরে ধীরে পরিচয়, নকশা, যোগাযোগ ও ব্র্যান্ডের অংশ হয়ে উঠেছে, বইটিতে ইতিহাস ও ডিজাইনের দৃষ্টিতে সেই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে।
তাই বইটি শুধু ডিজাইনারদের জন্য নয়। যারা ব্র্যান্ডিং, পণ্য উন্নয়ন, বিপণন, শিল্প ও ডিজাইনের ইতিহাস নিয়ে আগ্রহী, তাদের জন্যও বইটি নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করতে পারে।
একটি প্যাকেট শুধু পণ্যকে ঢেকে রাখে না, অনেক সময় সেটিই পণ্যের সঙ্গে ক্রেতার প্রথম পরিচয় তৈরি করে।
বইঃ প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব
লেখকঃ ফজলুল করিম হৃদয়