13/07/2026
সব ভালো জিনিসেরই তো একটা শেষ থাকে, তাই না? দেখতে দেখতে গোজোমার্টের এবারের আমের সিজনটাও শেষ হয়ে গেল! 😊
নিজেদের বাগান থেকে সরাসরি কেমিকেলমুক্ত, খাঁটি গাছপাকা আম আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার যে ছোট্ট জার্নিটা এবার আমরা শুরু করেছিলাম, আপনাদের অবিশ্বাস্য রেসপন্স আর ভালোবাসায় তা এক কথায় অসাধারণ ছিল।
এই মধুমাসে শতাধিক পরিবারের মুখে নিরাপদ এবং খাঁটি স্বাদের আম তুলে দিতে পেরে আমাদের যে কী পরিমাণ আনন্দ হয়েছে, তা বলে বোঝানো যাবে না।
আপনাদের প্রত্যেকটি রিভিউ আমাদের টিমকে প্রতিদিন নতুন এনার্জি দিয়েছে। দিনশেষে আপনাদের এই ভরসাটুকুই আমাদের আসল সার্থকতা।
অর্ডার ডেলিভারির সময় যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে, তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামী সিজনে আমরা আরও বড় প্রস্তুতি নিয়ে, আরও দারুণ সার্ভিস নিয়ে ফিরব। শুধু তাই নয়, চুয়াডাঙ্গা ও রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, নাটোর, নওগাঁ ও বান্দরবানের বিখ্যাত সব আম আনতে যাচ্ছি আমরা নেক্সট সিজনে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোজোমার্টের সাথেই থাকবেন।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা! 🧡✨