Gadget Orbit - গ্যাজেট অরবিট

Gadget Orbit - গ্যাজেট অরবিট Gadget Orbit brings you a range of authentic gadgets and mobile phones.

05/06/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি

বরাবর
জনাব তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়: ব্যবসা ও অর্থনীতির স্বার্থে শপিংমল ও মার্কেটসমূহ দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিনীত আবেদন।

মাননীয় প্রধানমন্ত্রী,

সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।

আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা পরিচালনাকারী ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্বকারী সাধারণ ব্যবসায়ীগণ। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয়ে অবদান রাখার ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার স্বার্থে মার্কেট ও শপিংমলের কার্যক্রম সীমিত সময়ে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগের উদ্দেশ্যকে সম্মান করি এবং জাতীয় স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করছি।

তবে বাস্তবতার নিরিখে আমরা লক্ষ্য করছি যে দেশের অধিকাংশ ক্রেতা সরকারি ও বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের দৈনন্দিন কর্মঘণ্টা শেষ করার পরই কেনাকাটার জন্য মার্কেট ও শপিংমলে আসেন। ফলে সন্ধ্যার পরের সময়টিই ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়।

বর্তমান সময়সীমার কারণে ব্যবসায়ীরা উল্লেখযোগ্য পরিমাণ বিক্রয় ও সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মোবাইল ফোন, প্রযুক্তিপণ্য, পোশাক, ইলেকট্রনিক্স এবং অন্যান্য খুচরা ব্যবসায় এ প্রভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। এর ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, বিপুল সংখ্যক কর্মচারী ও সংশ্লিষ্ট সেবা খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমাদের বিনীত প্রস্তাব হলো, প্রয়োজনে মার্কেট ও শপিংমলসমূহ সকালে কিছুটা দেরিতে চালু করা যেতে পারে, তবে ব্যবসা পরিচালনার সুবিধার্থে সেগুলো রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ প্রদান করা হোক।বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে সপ্তাহের প্রতিদিন সম্ভব না হলেও বিকল্পভাবে সপ্তাহের অন্তত তিন দিন, যেমন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৯টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি প্রদান করা হলে ব্যবসায়ী সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিদ্যুৎ সাশ্রয় ও অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। ব্যবসায়ী সমাজ এ বিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলতে এবং বিদ্যুতের অপচয় রোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী, দেশের ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান আরও গতিশীল করতে আপনার আন্তরিক সহযোগিতা ও সদয় বিবেচনা কামনা করছি।

ধন্যবাদান্তে,

বাংলাদেশের ব্যবসায়ী সমাজের পক্ষে
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (MBCB)
এবং দেশের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

03/04/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি
—————————————————
জনাব তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: শপিংমল সমূহ দুপুর একটা থেকে রাত নয়টা পযর্ন্ত খোলা রাখার জন্য আকুল আবেদন।

জনাব,
আমরা জানিনা এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কিনা! সার্বিক সবকিছু নিয়ে আপনি অনেক ব্যস্ত সময় পার করছেন। তবুও সর্বোচ্চ আশা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

আমরা দেশের সাধারণ ক্ষুদ্র মোবাইলফোন ব্যবসায়ী। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাকা।মাননীয় প্রধানমন্ত্রী একটু খেয়াল করলেই দেখা যাবে দেশের বেশীরভাগ মার্কেট সমূহ কৃত্রিম আলোর মাঝেই পরিচালিত হয়।আমাদের দেশের মানুষজন যারা সরকারি,বেসরকারি চাকুরীজীবি কিংবা বিভিন্ন পেশার মানুষ তারা সাধারণত তাদের কর্ম শেষ করেই কেনাটাকার জন্য শপিংমল গুলোতে আসে। যদি আমাদের সময়টা দুপুর একটা থেকে শুরু করে রাত নয়টা পযর্ন্ত করা হয় তাহলে সকল ব্যবসায়ী সমাজ উপকৃত হবে।

অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয় করে ব্যবসা পরিচালনা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

পরিশেষে:
সব সংকট কাটিয়ে দেশের অর্থনীতির চাকা আরও বেগবান করতে পারবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ।

- ধন্যবাদান্তে;
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।

2026 iPhone Pro models are coming with minor upgrades but exciting new colour options!
20/03/2026

2026 iPhone Pro models are coming with minor upgrades but exciting new colour options!

From Stainless Steel to Titanium — iPhone evolution in your hands 📱✨
18/03/2026

From Stainless Steel to Titanium — iPhone evolution in your hands 📱✨

It’s actually wild that AirDrop still works with basically ANY Apple device Photos from a 13-year-old iPhoneSent in like...
01/02/2026

It’s actually wild that AirDrop still works with basically ANY Apple device

Photos from a 13-year-old iPhone
Sent in like 20 seconds
No apps
No accounts
No cables
No “sign up to continue”

You just tap, send, done.

People argue specs.
Apple argues experience.

This is why leaving the ecosystem feels like betrayal.

Address

Shop/58, Basement/2, Bashundhara City Shopping Complex
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gadget Orbit - গ্যাজেট অরবিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category