Developer Abdul Halim

Developer Abdul Halim Abdul Halim | Flutter Developer for Android & iOS. Turning ideas into high-quality apps. �

10/06/2026

অ্যানথ্রোপিকের Claude Fable 5 রিলিজ হয়েছে ৯-০৬-২০২৬ তারিখে। কিন্তু আমার মনে হয়, মূল বিষয়টা অনেকেই মিস করছি। আমরা আনুষ্ঠানিকভাবে 'চ্যাটবট' যুগ পার হয়ে 'অটোনোমাস এজেন্ট' যুগে প্রবেশ করেছি।

Fable 5 মডেল শুধু প্রশ্নের উত্তর দেয় না। সে নিজে থেকে দীর্ঘ সময়ের জটিল কাজ করতে পারে। স্ক্রিনশট দেখে ওয়েব অ্যাপ বানানো বা ফিজিক্সের সূত্র দিয়ে সোলার এক্লিপ্স প্রেডিক্ট করা— এগুলো এখন তার কাছে সাধারণ ব্যাপার। Stripe এর মতো কোম্পানি এরই মধ্যে জানিয়েছে, তাদের কয়েক মাসের ইঞ্জিনিয়ারিং কাজ এটি কয়েক দিনে নামিয়ে এনেছে।

কিন্তু আমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, তা হলো— ক্ষমতার বিভাজন।

মডেলটি এতই শক্তিশালী যে, আমাদের মতো সাধারণের জন্য রিলিজ করা ভার্সনে অ্যানথ্রোপিককে কড়া সেফটি ফিল্টার দিতে হয়েছে। আপনার প্রশ্ন একটু সন্দেহজনক মনে হলেই সে স্বয়ংক্রিয়ভাবে আগের Opus 4.8 মডেলে ডাউনগ্রেড হয়ে উত্তর দিচ্ছে। অতিরিক্ত সতর্কতার কারণে ৫% এরও কম সাধারণ প্রশ্নও ব্লক হয়ে যাচ্ছে।

অন্যদিকে, এর আনলকড হচ্ছে ভার্সন 'Mythos 5' কিন্তু এটি আপনার বা আমার জন্য নয়। এটি শুধু ইউএস সরকার আর নির্দিষ্ট সাইবার ডিফেন্স প্রজেক্টের জন্য বরাদ্দ। সেখানে সে মানুষের সাহায্য ছাড়াই ড্রাগ ডিজাইনের মতো কাজ ১০ গুণ দ্রুত করছে এবং নতুন সায়েন্টিফিক হাইপোথিসিস তৈরি করছে।

খুব গভীরভাবে দেখলে বুঝবেন, সাধারণ ব্যবহারকারীদের AI আর এন্টারপ্রাইজ বা গভর্নমেন্ট লেভেলের AI-এর মধ্যে একটা দৃশ্যমান দেয়াল তৈরি হতে শুরু করেছে। প্রতি মিলিয়ন ইনপুট টোকেনে ১০ ডলার আর আউটপুটে ৫০ ডলার— এই প্রাইসিং মডেল প্রমাণ করে যে, টপ-টিয়ার ইন্টেলিজেন্স আর সস্তা থাকছে না।

প্রশ্নটা এখন আর এটা নয় যে AI আমাদের কাজ করতে পারবে কি না। প্রশ্ন হলো, যাদের কাছে Mythos-এর মতো আনলকড এজেন্টের অ্যাক্সেস থাকবে, আর যাদের কাছে থাকবে না— এই দুই শ্রেণির মধ্যে উৎপাদনশীলতার ফারাকটা ভবিষ্যতে কতটা বিশাল হতে যাচ্ছে?

আপনার মতামত কি?

30/12/2025

আমাদের অফিসিয়াল অ্যাপ লঞ্চিং সেলেব্রেশন প্রোগ্রাম। 🥰

Address

Bhola, Manpura
Dhaka
8360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Developer Abdul Halim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share