02/04/2026
আমরা যারা টেন্ডার, প্রোকিউরমেন্ট বা বিজনেস ডেভেলপমেন্টের সাথে যুক্ত, তাদের জন্য “Tender Procurement Cycle” সম্পর্কে ধারনা থাকাটা খুব জরুরী। সহজভাবে বললে, এই প্রক্রিয়াটি ধাপে ধাপে কাজ/প্লান করতে হয়, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা ক্রয় করতে পারে।
পুরো প্রক্রিয়াটি তে ৩ টি জিনিস নিশ্চিত করা উচিত:
Fairness (স্বচ্ছতা)
Competition (প্রতিযোগিতা)
Best Value for Money
Tender Procurement Cycle এর প্রধান ধাপগুলো:
১। Need Identification & Planning
প্রথমে প্রয়োজন নির্ধারণ করা হয়, বাজেট হিসাব করা হয় এবং কোন পদ্ধতিতে (Open/Restricted Tender) টেন্ডার করা হবে তা ঠিক করা হয়।
২। Preparation of Tender Documents
এখানে টেকনিক্যাল স্পেসিফিকেশন, ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এবং কনট্রাক্ট টার্মস প্রস্তুত করা হয়।
৩। Tender Publication & Invitation
e-GP বা অন্যান্য মাধ্যমে টেন্ডার প্রকাশ করা হয়, যাতে ভেন্ডররা অংশগ্রহণ করতে পারে।
৪। Bid Submission & Opening
নির্ধারিত সময়ের মধ্যে বিড জমা দেওয়া হয় এবং একটি পূর্ব নিরধারিত প্রক্রিয়ায় তা ওপেন করা হয়।
৫। Evaluation & Selection
টেকনিক্যাল ও ফিনান্সিয়াল দিক বিবেচনা করে সেরা বিডার নির্বাচন করা হয়।
৬। Contract Negotiation & Award
নির্বাচিত বিডারের সাথে চূড়ান্ত আলোচনা করে ষ্ট্যাম্পে কনট্রাক্ট সাইন করা হয়।
৭। Contract Management & Close-out
প্রজেক্ট বাস্তবায়ন মনিটরিং করা হয় এবং কাজ শেষে কনট্রাক্ট ক্লোজ করা হয়।
সঠিকভাবে এই সাইকেল অনুসরণ করলে শুধু একটি টেন্ডার জেতাই নয়, বরং দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতা এবং সফলতা অর্জন সম্ভব।
Send a message to learn more