21/11/2017
Q
১। বাইক ছিনতাই হলে ক্ষতিপুরন কে বহন করবে?
আমাদের রাইডার, এবং কাস্টোমার উভয়পক্ষ আইনগত ভাবে ভেরিফাইড। সেই ক্ষেত্রে কোন দুর্ঘটনা হলে পাঠাও অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসবে।
২। তেলের টাকা কে দিবে?
তেলের টাকা বাইকারকেই বহন করতে হবে। তবে পাঠাও কমিশন স্ট্রাকচার এমনভাবে সাজিয়েছে যে, রাইড থেকে যে আয় হবে তাতেই তেলের টাকা বাদ দিয়েও পর্যাপ্ত ইনকাম থাকবে।
৩। বাইক/ রাইডার এর সিকিউরিটি কি?
অনেকেই একটা প্রশ্ন করে থাকেন, অচেনা লোকের বাইকে উঠব, হতে পারে সেটা রাতের বেলা, সেক্ষেত্রে আমার নিরাপত্তা কি? বাইকারের ছদ্মবেশে সে তো ছিনতাইকারীও হতে পারে! আবার, একই প্রশ্ন বাইকারদেরো। যাত্রীর বেশে কেউ অসত উদ্দেশ্য হাসিল করবে না তার কি গ্যারান্টি? এক্ষেত্রে পাঠাও কতৃপক্ষ এর দেওয়া ব্যাখ্যা এমনঃ পাঠাও রাইডার, এবং কাস্টোমার উভয়পক্ষ আইনগত ভাবে ভেরিফাইড। জি পি এস দিয়ে প্রতিটি মটোরসাইকেল ট্র্যাক করা যায়। রাইডার এর কোন সমস্যা হলে সেটা আমরা সরাসরি বুঝতে পারবো। সেই ক্ষেত্রে কোন দুর্ঘটনা হলে পাঠাও অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসবে।
৪। আমি কি একটি মোবাইল নাম্বার ব্যবহার করে একাধিক একাউন্ট তৈরি করতে পারবো?
না। আপনি একটি নাম্বার ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করতে পারবেন।
৫। আমি যদি এ্যাপটি আনইনস্টল করি, পরবর্তিতে কি পুনরায় নিবন্ধন করতে হবে?
না, তখন পুনরায় নিবন্ধন করার প্রয়োজন হবে না। শুধু মাত্র আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করলেই হবে।
৬। আমি রাইডের জন্য আবেদন করার পর যদি কোন সাড়া না পাই, তখন কি করতে পারি?
তখন বুঝবেন এ্যাপের সার্ভার এ কোন সমস্যা হয়েছে। আপনি তখন হটলাইন নাম্বারে ফোন করুন এবং আপনার সমস্যার কথা বলুন।
৭। প্রতিদিন কখন এবং কতক্ষণ রাইড সেবা পাওয়া যায়?
আপনি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পাবেন।
৮। রাইডের জন্য খরচ কেমন?
একটি রাইডের জন্য রাইডের আবেদন করলে ২৫টাকা, প্রতি কিঃমিঃ ১২ টাকা এবং প্রতি মিনিট ৫০ পয়সা খরচ হবে।
৯। এখনে কি কোন ধরণের অপেক্ষায়মান খরচ (ওয়েটিং চার্জ) আছে কি?
ট্রাফিক জ্যামে আটকে থাকলে আমাদের কোন ধরণের অপেক্ষায়মান খরচ (ওয়েটিং চার্জ) নেই।
১০। একটি রাইডে কতজন যাত্রী যেতে পারবে?
মাত্র একজন যাত্রী যেতে পারবে।
১১। কেউ কি আমার একাউন্ট থেকে রাইড নিতে পারবে?
আপনি আপনার একাউন্ট থেকে রাইড নিয়ে দিতে পারবেন।
১২। যদি রাইডার না আসে?
যদি রাইডার না আসে তাহলে আমাদের হটলাইন নাম্বারের মাধ্যমে রাইডার এর নামে অভিযোগ দিতে পারেন।
১৩। কিভাবে ভাড়া দিতে হবে?
আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর পর নগদ টাকাতে ভাড়া দিতে পারেন।