Md. Manjurul Islam Rubel

Md. Manjurul Islam Rubel Computer Sale & Service
Remote Service
Laptop Repair & Services
Yearly Hardware & Software Maintenance Agreement.

On-call service support
Virus Cleaning, Data Recovery
PC Hardware Software Installation
Network Installation and Maintenance.

Eid Mubarakশান্তি, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন।Warm wishes from  Sun Gate It Solution
20/03/2026

Eid Mubarak
শান্তি, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন।
Warm wishes from Sun Gate It Solution

11/03/2026

Is your printer causing delays in your work?
Our expert Printer Repair & Service helps businesses solve printer problems quickly and efficiently. From routine maintenance to urgent repairs, we are here to support you.

📞 WhatsApp: +880 1728-328626

বলা হয়, কর্মক্ষেত্রে নাকি কেউ কারও সত্যিকারের বন্ধু নয়—সবই নাকি ভান। কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রেই বন্ধুত্ব সবচেয়ে বেশ...
24/02/2026

বলা হয়, কর্মক্ষেত্রে নাকি কেউ কারও সত্যিকারের বন্ধু নয়—সবই নাকি ভান। কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রেই বন্ধুত্ব সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি মানুষ এখানেই হয়।

সুবিধার জন্য নয়, বরং আস্থা ও দীর্ঘস্থায়ী সহযাত্রার মানসিকতা থেকেই সম্পর্ক গড়ে ওঠা উচিত—যেখানে ভুল হলে কেউ পথ দেখাবে, বিপদে পড়লে পাশে দাঁড়াবে। এমন আন্তরিক সম্পর্কই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয় এবং কাজের মাঝে এনে দেয় দীর্ঘস্থায়ী আনন্দ ও তৃপ্তি।

🌿 রিযিক নিয়ে অহংকার নয়, কৃতজ্ঞতা শিখুন 🌿রিযিকের বিষয়টা বাস্তবেই অনেক বেশি জটিল এবং তা পুরোপুরি আল্লাহ তাআলার হাতে নির...
20/02/2026

🌿 রিযিক নিয়ে অহংকার নয়, কৃতজ্ঞতা শিখুন 🌿

রিযিকের বিষয়টা বাস্তবেই অনেক বেশি জটিল এবং তা পুরোপুরি আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। এই পৃথিবীতে কেউ কাউকে খাওয়াতে পারে না, কেউ কাউকে পড়াতে পারে না—যতটুকু খাবার, পরিধান ও জীবিকা একজন মানুষের জন্য নির্ধারিত, সে ঠিক ততটুকুই পাবে। কারণ আল্লাহ তাআলাই প্রত্যেকের রিযিক নির্ধারণ করে রেখেছেন।

উদাহরণস্বরূপ বলা যায়—একজন মানুষ যখন পড়াশোনা করে, ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, তখন তার কোনো নির্দিষ্ট ইনকাম থাকে না। কিন্তু যখন সে পরিবারের দায়িত্ব নিতে শুরু করে—বাবা-মা, ভাই-বোনের দায়িত্ব কাঁধে তুলে নেয়—তখন আল্লাহ তাআলা অটোমেটিকভাবে তার রিযিক বাড়িয়ে দেন। ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকুই তিনি ব্যবস্থা করে দেন।

এরপর যখন একজন মানুষ বিয়ে করে, তখন তার জীবিকার পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পায় স্ত্রীর মাধ্যমে। আবার যখন সে সন্তানের পিতা হয়, তখন আল্লাহ তাআলা সেই সন্তানের বরকতে তার রিযিক সর্বোচ্চ পর্যায়ে আরও বাড়িয়ে দেন।

কিন্তু যদি কেউ মনে করে—স্ত্রী ও সন্তানই তার একমাত্র দায়িত্ব, তাই বাবা-মা বা ভাই-বোনকে দেখার প্রয়োজন নেই—এবং তাদের ভরণপোষণের দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার উপর থেকে সেই বরকত উঠিয়ে নিতে পারেন। কারণ বাবা-মা, ভাই-বোন কিংবা অন্য যাদের দায়িত্ব আমরা গ্রহণ করি—তাদের রিযিক আল্লাহ আমাদের মাধ্যমেই নির্ধারণ করে দেন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি—বাবা-মা, ভাই-বোন কিংবা অন্যান্য আত্মীয়-স্বজনের দায়িত্ব আল্লাহ তাআলা সবাইকে দেন না। যাকে এই দায়িত্ব দেওয়া হয়, সে আসলেই ভাগ্যবান। কারণ এটি কেবল দায়িত্ব নয়, বরং এক বিশেষ আমানত ও সম্মান। আমি মনে করি, আল্লাহ যাদের রিযিক আপনার মাধ্যমে নির্ধারণ করেছেন, তাদের বদৌলতেই আপনার নিজের জীবনেও বরকত ও প্রাচুর্য আসে। আপনি তাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন—কিন্তু বাস্তবে সেই অন্নের মধ্যেই আপনার জন্যও কল্যাণ ও অংশ নির্ধারিত রয়েছে।

আল্লাহ তাআলা মানুষকে যত বেশি দায়িত্ব দেন, তত বেশি তার রিযিকের দরজাও খুলে দেন। বাস্তব জীবনে আমি নিজেও এর প্রমাণ দেখেছি।

আমরা অনেক সময় বলি—“আমি পারবো না”, “আমার দ্বারা সম্ভব নয়”, “আমার কি দায়িত্ব সবাইকে খাওয়ানো-পড়ানোর?” কিন্তু প্রকৃত সত্য হলো—যাদের আমরা সাহায্য করছি, তাদের প্রত্যেকের রিযিক আল্লাহ আমাদের মাধ্যমেই পৌঁছে দিচ্ছেন। আর যদি আমরা সেই দায়িত্ব থেকে সরে আসি, তাহলে আল্লাহ আমাদের জীবন থেকেও বরকত কমিয়ে দিতে পারেন।

তাই আমাদের উচিত—যা কিছু করি না কেন, যেন কখনো অহংকার আমাদের মধ্যে না আসে। কারণ অহংকারই একজন মানুষের সবচেয়ে বড় পতনের সূচনা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিনয়, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মধ্যেই আল্লাহর রহমত ও বরকত নিহিত।

🤲 আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল, বিনয়ী ও কৃতজ্ঞ বানান।
আমীন।

আমি মাঝে মাঝেই ভাবি আমার সময় ডঃ এহসানুল হক মিলন স্যারের জায়গায় যদি ডঃ দীপু মনি থাকতো তাহলে হয়তো আমি গোল্ডেন A+ পেতাম...
18/02/2026

আমি মাঝে মাঝেই ভাবি আমার সময় ডঃ এহসানুল হক মিলন স্যারের জায়গায় যদি ডঃ দীপু মনি থাকতো তাহলে হয়তো আমি গোল্ডেন A+ পেতাম 😂😂

আজ ফেসবুকে ঢুকেই একটি বিজ্ঞাপন চোখে পড়ল। খুবই পরিচিত একটি প্রতিষ্ঠান “সাইবার সিকিউরিটি” নিয়ে কোর্স করানোর ঘোষণা দিয়েছে। ...
16/02/2026

আজ ফেসবুকে ঢুকেই একটি বিজ্ঞাপন চোখে পড়ল। খুবই পরিচিত একটি প্রতিষ্ঠান “সাইবার সিকিউরিটি” নিয়ে কোর্স করানোর ঘোষণা দিয়েছে। বিষয়টি দেখে মনে প্রশ্ন জাগল—যারা এখনো স্পষ্টভাবে বোঝে না কোনটি সাইবার ক্রাইম আর কোনটি সাইবার ক্রাইম নয়, যারা নিজেদের ডিজিটাল নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, তারা অন্যদের কীভাবে সাইবার সিকিউরিটি শেখাবে?

সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ক্ষেত্র। এখানে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা, নৈতিকতা এবং হালনাগাদ দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। তাই এমন সংবেদনশীল বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আগে প্রশিক্ষকদের নিজেদের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সবশেষে একটি কথা—এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে শতবার ভাবুন। যাচাই করে নিন, আপনি সত্যিই মানসম্মত কিছু শিখতে পারবেন কিনা। কারণ সময়, অর্থ ও ভবিষ্যৎ—তিনটিই মূল্যবান। সঠিক সিদ্ধান্তই পারে আপনার পথকে সঠিকভাবে গড়ে দিতে।

01/11/2025

🖨️ আপনার প্রিন্টারকে দিন যত্নের ছোঁয়া — নির্ভরযোগ্য সার্ভিস SunGate IT Solutions থেকে! 🌟

প্রিন্টার শুধু একটি যন্ত্র নয়, এটি আপনার অফিসের প্রতিদিনের অপরিহার্য সহচর।
🔧 নিয়মিত যত্ন নিলে প্রিন্টার থাকবে ঝামেলামুক্ত এবং দেবে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স।

💡 প্রিন্টারের যত্নে কিছু দরকারি টিপস:
✅ ভালো মানের কাগজ ও টোনার ব্যবহার করুন।
✅ মাসে অন্তত একবার ইননার ক্লিনিং করুন।
✅ দীর্ঘদিন ব্যবহার না করলে মাঝে মাঝে একটি টেস্ট প্রিন্ট দিন।
✅ পেপার জ্যাম হলে জোর করে টানবেন না।
✅ নিয়মিত সার্ভিসিং করান – ছোট সমস্যা বড় হওয়ার আগেই প্রতিরোধ করুন।

💼 SunGate IT Solutions
আমরা বিক্রয়, সার্ভিস ও রক্ষণাবেক্ষণ করি সকল ব্র্যান্ডের প্রিন্টার, যেমন: HP, Canon, Epson, Brother ইত্যাদি।
আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান টিম প্রস্তুত — আপনার অফিস বা ব্যবসায়িক স্থানে দ্রুত ও প্রফেশনাল সার্ভিস দিতে।

📍 নির্ভরযোগ্য সার্ভিস | 💯 গ্যারান্টিড কোয়ালিটি | ⚙️ এক্সপার্ট ইঞ্জিনিয়ার টিম

🌐 SunGate IT Solutions
বিশ্বাসের নাম — আপনার আইটি পার্টনার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md. Manjurul Islam Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Manjurul Islam Rubel:

Share