SR Information Technology -SRIT

SR Information Technology -SRIT SR Information Technology -SRIT

30/12/2015

Digital Marketing & Billing with Accounting Software Service Provider

নিরাপত্তা বাড়াতে ‘টিনফয়েল ফর ফেইসবুক’অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য তৈরি ফেইসবুক অ্যাপ আর মেসেজিং অ্যাপ নিয়ে অনেক ব্যবহার...
22/10/2014

নিরাপত্তা বাড়াতে ‘টিনফয়েল ফর ফেইসবুক’
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য তৈরি ফেইসবুক অ্যাপ আর মেসেজিং অ্যাপ নিয়ে অনেক ব্যবহারকারীর অভিযোগ আছে। অ্যাপগুলোর ‘পারমিশন সেটিং’ আর প্রয়োজনীয় ফিচারের অনুপস্থিতি নিয়ে ক্ষেপে আছেন অনেকেই। এই দুই অ্যাপের বিকল্প হতে পারে ‘টিনফয়েল ফর ফেইসবুক’।


বিকল্প হিসেবে ‘টিনফয়েল ফর ফেইসবুক’ অ্যাপের কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম। ফেইসবুক কুকিসের জন্য আলাদা ‘স্যান্ডবক্স’ তৈরি করে এই অ্যাপ, ব্রাউজারের অন্যান্য কুকিসের থেকে আলাদাভাবে জমা করে ফেইসবুক কুকিস। এতে ব্যবহারকারীর ফেইসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার এবং অন্যান্য ওয়েবসাইটের নজরদারির মধ্যে পড়ার আশঙ্কা কমে আসে বলে জানিয়েছে ম্যাশএবল।

গুগল প্লে স্টোর বিনামূল্যে ডাউনলোড করা যাবে ‘টিনফয়েল ফর ফেইসবুক’। ব্যবহার শুরু করার আগে অ্যাপটির সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। মেনু থেকে প্রেফারেন্স অপশনে ট্যাপ করতে হবে। কুকিসের জন্য আলাদা ‘স্যান্ডবক্সিং’ ব্যবস্থা চালু করতে ওপেন লিংক অপশনের পাশের বক্সটিতে টিক দিতে হবে। এরপর চেক-ইন, ব্লকিং ইমেজ, প্রক্সি ইত্যাদি সেটিং ব্যবহারকারী নিজের পছন্দমতো পরিবর্তন করে নিলেই হবে।

তবে টিনফয়েল স্যান্ডবক্সের কাজ অনেকটাই একমুখী। ব্যবহারকারী যদি ফেইসবুক ছাড়া অন্য কোনও অ্যাকাউন্টে লগ ইন করেন, তবে ফেইসবুক আপনার ঐ অ্যাকাউন্টের কুকিস ট্র্যাক করতে পারবে। ফলে ব্যবহারকারীকে টিনফয়েল ওপেন করার আগে অবশ্যই অন্যান্য অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে হবে।

জানুন স্মৃতিশক্তি বাড়ানোর ৫টি বৈজ্ঞানিক উপায় বয়স বাড়তে থাকলে ভুলে যাওয়াটা ধীরে ধীরে রোগে পরিণত হয়! এটাই যেন স্বাভাবিক। ...
16/10/2014

জানুন স্মৃতিশক্তি বাড়ানোর ৫টি বৈজ্ঞানিক উপায়

বয়স বাড়তে থাকলে ভুলে যাওয়াটা ধীরে ধীরে রোগে পরিণত হয়! এটাই যেন স্বাভাবিক। ধীরে ধীরে চেনা মানুষের নাম, ঠিকানা, ফোন নাম্বার ভুলতে থাকবেন। হঠাৎ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে গিয়ে থতমত খাবেন। তবে এই সমস্যারও সমাধান আছে। একটি গবেষনা বলছে, ব্রেনের এমন কিছু ব্যায়াম আছে যা রোজ করলে তুলনায় কম ভুলবেন আপনি। এবং স্মৃতিশক্তি আগের মতো ক্ষুরধার না হলেও অনেকটাই তাজা থাকবে। আসুন জেনে নেই উপায়গুলো-
নিজের সঙ্গে কথা বলা
লোকে আপনাকে পাগল বলতে পারে, তবুও সময় পেলেই একান্তে নিজের সঙ্গে নিজে একটু কথা বলে নিবেন। ব্যাপারটা সত্যিই স্বাস্থ্যকর। যারা এমন বকবক করেন তারা নাকি ডিমেনশিয়ায় তুলনায় কম আক্রান্ত হন। শুধু তাই নয়, নিজেকে নিজে গল্প শোনালে নাকি স্মৃতিভ্রংশের মতো ঘটনাকেও প্রতিরোধ করা যায় এবং তাতে রোজের ঘটনা হুবহু আপনার মনে থেকে যাবে।
নতুন ভাষা শেখা
নতুন কোনো ভাষা শেখা মানে আপনার মুকুটে আরও একটা পালক-ই শুধু বাড়ল না, আত্মবিশ্বাসও বাড়ল। এবং সবচেয়ে কাজের কথা আপনার স্মৃতিশক্তি কমার বদলে বাড়তে আরম্ভ করল।কেমন করে? নতুন শব্দ মনে রাখতে গেলে মাথাটাকেই তো বেশি করে খাটাতে হবে! প্রতিদিনকার এই মনে রাখা-টাই একসময় আপনার ভুলে যাওয়ার পরিমাণ কমিয়ে দেবে।
শব্দ-জব্দ ছক আর ধাঁধাঁর সমাধান
এতদিন এসবগুলোকেই ছেলেমানুষি ভেবে এড়িয়ে গিয়েছেন। এবার কাগজ খুলে সবার আগে সুডুকু বা শব্দ-জব্দ খুলে বসুন। যত বেশি সমাধান করতে পারবেন লাভ আপনার। ব্রেন-কে খাটালে তবেই তো সেটা কর্মক্ষম থাকবে!
গান শুধু গান
সময় পেলেই গান শুনুন। সমীক্ষা বলছে, রাগ সঙ্গীত নাকি মস্তিষ্কের কোষকে উদ্দীপিত করে। তবে শুধু শুনলেই হবে না। শোনার পর গানের সুর বা কথা মনে মনে গুনগুন করতে হবে যাতে গানটা মনে থাকে। এভাবে গান মনে রাখতে গিয়ে নিজের অজান্তে মনে রাখার ক্ষমতাকেই আপনি বাড়িয়ে তুলবেন।
একসঙ্গে একাধিক কাজ
হতেই পারে সেটা অনেক ধরনের বই, জার্নাল, খবরের কাগজ পড়া। আবার বই পড়তে পড়তে একঘেয়ে লাগলে পড়াশোনা সংক্রান্ত অন্য কিছু করুন। কখনোই মস্তিষ্ককে অলস থাকতে দেবেন না। যত মাথা খাটাবেন ভুলে যাওয়া-র মতো সমস্যা ততটাই শত হাত দূরে থাকবে।

14/10/2014
02/10/2014
Why is My Android Running So Slow?hen you first get your brand new Android phone, it runs so smooth. You’re mesmerized b...
01/10/2014

Why is My Android Running So Slow?
hen you first get your brand new Android phone, it runs so smooth. You’re mesmerized by how responsive it is. Then a few months go by. Suddenly you have to tap things twice for it to respond. Apps now take forever to load. What happened? Why is it running so slow? There could be a few reasons.

App services running in the background at start-up

Some apps install services that constantly run in the background. As you install more and more apps, more items may be constantly running. This can use up precious memory. Restart your Android, then check under Settings > Apps > Running to see a list. Uninstall the apps associated with the services you don’t need if possible. Some apps may not be removable because they are forced upon you by your wireless provider. If there are too many of those (looking at you Verizon) you may want to root your device so that you can remove the bloatware.
The "Running" screen in Apps Settings provides information on apps running in the background.

The “Running” screen in Apps Settings provides information on apps running in the background.

01/10/2014

স্লো কম্পিউটার কে এক ক্লিক এই করুন সুপার ফাস্ট
যারা কম্পিউটার ব্যবহার করেন তারা হয়তো জানেন অনেক সময় ধরে কম্পিউটার ব্যবহার এর ফলে কম্পিউটার স্লো হয়ে যায় অনেক সময় হ্যং হয়ে যায় । আর এর থেকে বাচার উপায় হিসেবে অনেকে Recent,Setting Temp, Windows Temp, Prefetch জমা হয়া অপ্রয়োজনিয় ফাইল গুলি Delete করি । এতে কম্পিউটার এ ফ্রি জায়গা হয় ও কম্পিউটার এর গতি আরো…

30/09/2014

ওয়ার্ডে গোপন ফাইল
মনে করুন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এমন একটি ডকুমেন্ট তৈরি করতে চান, যেটা এতই গোপনীয় যে আপনি অন্য কাউকে সেটা খুলতে দিতে চান না। অথবা খুলতে দিতে চান ঠিকই, কিন্তু কাউকে সেটা সম্পাদনা করতে দিতে চান না। অথবা সম্পাদনা করতে দিতে চাইলেও সম্পাদনার ক্ষেত্র সীমিত করে দিতে চান। মাইক্রোসফট ওয়ার্ডের সিকিউরিটি অপশন ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ডকুমেন্টকে উপরে উল্লেখিত যেকোন ধরনের প্রটেকশন দিতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে মেনুবার থেকে Tools > Options > Security ট্যবে ক্লিক করুন।
এবার আপনি যদি চান যে আপনি ছাড়া অন্য কেউ যেন ফাইলটি খুলতে না পারে, তাহলে Password to open: ডায়ালগ বক্সে আপনার ইচ্ছেমতো্ কোন পাসওয়ার্ড টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন অথবা এন্টার প্রেস করুন। এরফলে কনফার্ম পাসওয়ার্ড নামে আরেকটি ডায়ালগ বক্স আসবে। এখানে পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন অথবা এন্টার প্রেস করুন। ব্যস – এরপর থেকে প্রতিবার ফাইলটা খুলতে গেলেই পাসওযার্ড চাইবে এবং এই পাসওয়ার্ড জানা ব্যক্তি ছাড়া অন্য কেউ ফাইলটা খুলতে পারবে না।
আবার আপনি যদি চান যে ফাইলটি যেকোন কেউ খুলতে পারবে, কিন্তু কোন সম্পাদনা করতে পারবে না, তাহলে Password to modify: ডায়ালগ বক্সে আপনার ইচ্ছেমতো্ কোন পাসওয়ার্ড টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন অথবা এন্টার প্রেস করুন। এরফলে কনফার্ম পাসওয়ার্ড নামে আরেকটি ডায়ালগ বক্স আসবে। এখানে পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন অথবা এন্টার প্রেস করুন। ব্যস – এরপর থেকে প্রতিবার ফাইলটা খুলতে গেলেই পাসওযার্ড চাইবে। ফাইলটা সম্পাদনা করতে চাইলে অবশ্যই এই পাসওয়ার্ড টাইপ করতে হবে। আর ফাইলটা শুধুমাত্র দেখতে চাইলে Read only বাটনে ক্লিক করতে হবে।
আপনি ইচ্ছে করলে একই ফাইল খোলার জন্য একটা এবং সম্পাদনা করার জন্য আরেকটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এরফলে ফাইলটা খোলার জন্য একটা পাসওয়ার্ড এবং সম্পাদনা করার জন্য আরেকটা
আবার আপনি যদি চান যে ফাইলটা সবাই খুলতে পারবে, তাদের মধ্যে কেউ কেউ সম্পাদনাও করতে পারবে, কিন্তু সে সম্পাদনার ক্ষেত্র হবে সীমিত – অর্থাত্ আপনার অনুমোদিত ক্ষেত্র ছাড়া অন্য কোন ধরনের সম্পাদনা করতে পারবে না, তাহলে আপনাকে Protect Document কমান্ড বাটনে ক্লিক করতে হবে। ব্যাপারটা এরকম যে, মনে করুন আপনি কোন গল্প বা উপন্যাস বা অন্য কোন প্রবন্ধ লিখলেন। এখন আপনি এর ভুল-ভ্রান্তিগুলো অন্য কাউকে দিয়ে পরীক্ষা করাতে চান, যে আপনাকে ভুলগুলো সম্পর্কে বা কোন বাক্যটার গঠন কিরকম হলে আরো ভালো হতো – সে সম্পর্কে তার মতামত আপনাকে জানাতে পারবে, কিন্তু নিজেই সেগুলো সংশোধন করে ফেলতে পারবে না। এর জন্য আপনাকে Protect Document বাটনে ক্লিক করার ফলে আগত টাস্ক প্যানের Editing restrictions এর চেক বক্সটির মধ্য টিক চিহ্ন দিয়ে ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Comments সিলেক্ট করতে হবে। এরপর Yes, Start Enforcing Protection বাটনে ক্লিক করুন। এবার আগত বক্সে নতুন একটা পাসওয়ার্ড পরপর দুই টেক্সট বক্সে দুইবার টাইপ করুন। ব্যস – এবার আপনি যাদেরকে ফাইলটা দিবেন, তারা শুধুমাত্র Insert > Comment থেকে আপনার ডকুমেন্টের বিভিন্ন জায়াগায় মন্তব্য করা ছাড়া অন্য কোন ধরনের সম্পাদনা করতে পারবে না। সম্পাদনা করতে চাইলে এই পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটাকে আনপ্রটেক্ট করে নিতে হবে। পরবর্তীতে আপনি ইচ্ছে করলে ফাইলটাকে আনপ্রটেক্ট করে, আপনার শুভাকাঙ্ক্ষীদের করা মন্তব্য অনুযায়ী বিভিন্ন জায়গায় সংশোধন করতে পারেন, অথবা মন্তব্যগুলো মুছেও দিতে পারেন। আমি শুধু মন্তব্যের ব্যাপারটাই লিখলাম। আপনি ইচ্ছে করলে Protect Document টাস্ক প্যানের বাকি অপশনগুলোও ব্যবহার করে দেখতে পারেন।
https://www.facebook.com/bdsrit?ref=hl

SR Information Technology -SRIT

জেনে নিন আপনার কম্পিউটার কীবোর্ডের উপরের ১২টি ফাংশন কী এর প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাজ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে...
30/09/2014

জেনে নিন আপনার কম্পিউটার কীবোর্ডের উপরের ১২টি ফাংশন কী এর প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাজ।
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।যাই হোক আজ আমি যেই কথা বলছি সেটি সম্পকে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে।
আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে F1, F2, F3 এরকম F12 পর্যন্ত ১২টি ফাংশন কী দেয়া আছে। এর প্রত্যেকটির একেকটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তাহলে চলুন এক এক করে দেখে নেই কাজগুলোঃ
F1 : এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে।
F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়। আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে সিমপ্লি এই বাটন টি প্রেস করুন। তাছাড়াAlt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন। আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা। তার জন্য জাস্ট ctrl+f2 চাপুন।
F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। ঠিক এখুনি কি টা চাপুন তো আর দেখুন আপনার ব্রাউজারের ডান পাশে একটি সার্চ বক্স এসেছে! shift+f3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করতে পারেন। এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের রাখতে চান তাহলেও shift+f3 চাপুন।
F4 : এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয় এই বাটন চেপে। যেকোণ পেজ রিফ্রেশ করতে এই পেজটিই ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়ে থাকে।
F6 : মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে , এখুনি ট্রাই করে দেখুন। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।
F8 : বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কি টী কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mood এ চালু করার জন্য ব্যবহার করা হয়।
F9 : Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এটী কাজে লাগে।
F10 : এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11 : আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে। এখুনি দেখুন।
F12 : F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়। বর্তমান সময়ে আমরা সবাই অভ্র ব্যবহার করে থাকি, আর এই অভ্র সফটওয়্যার এ বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ডেস্কটপ কম্পিউটারে শুধু মাত্র f12 চেপে বাংলা থেকে ইংরেজীতে বা ইংরেজী থেকে বাংলা মুড এ আসতে পারবেন। আর ল্যাপটপে fn+f12 চাপতে হবে।

Job Recruitment Questions on Basic Computer Technology and Internet Part-1.............. Have you ever faced Bank Recrui...
30/09/2014

Job Recruitment Questions on Basic Computer Technology and Internet Part-1..............

Have you ever faced Bank Recruitment exam? Are you trying or preparing yourself for Government job?
If you are trying to build up your career then this section will be helpful for you.
In any type of Recruitment examination you will be asked to answer various types of questions. For example: General Knowledge, Basic English, Analytical, Computer and Technology, Basic Computer Knowledge, Basic Computer questions etc.
So, whatever the question you may face, but, questions regarding Basic Computer Knowledge and Technology become common in most of the recruitment examination.
In Bangladesh, India, Pakistan and Most of the countries of the world, either in Bank or in any type of Government or Non government (Private Sector) recruitment examination, question regarding Basic Computer and Technology is must.
Here, I have tried to share some basic interview questions regarding Basic Computer and Technology with solutions which will help you to prepare yourself in the recruitment exam and also will boost your preparation by providing basic computer knowledge.

কিভাবে কম্পিউটার এর গতি বাড়াতে হয় (How To Speed Up Your Computer ?)
20/06/2014

কিভাবে কম্পিউটার এর গতি বাড়াতে হয় (How To Speed Up Your Computer ?)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SR Information Technology -SRIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share