16/07/2024
বাংলাদেশের মানুষ বেশ আজব। অদ্ভুত অদ্ভুত জিনিস চায়।
নিরাপদ সড়ক চায়।
সড়ক নিরাপদ হবে কেন? সড়ক হবে রিস্কি, চারদিক থেকে গাড়ি চারিদিকে যাবে, আমরা সবাই কল অফ ডিউটির মত বাচার চেষ্টা করবো। এটাই তো মজা।
আজকে বের হবা - কেউ জানবে না তুমি আবার বাসায় ফেরত আসবা নাকি - এত মজা অন্য কোন দেশে আছে?
নাই।
তাও তোমরা ধন্যবাদ তো দাও ই না - উল্টা কমপ্লেইন করো।
আবার এই বাংলাদেশি মানুষ দেখি দুর্নীতির প্রতিবাদ করতে যায়। পিয়নের ৪০০ কোটি, অমুকের ১২০ কোটি, তমুকের ২০০ কোটি দেখে অবাক হয়।
এগেইন, বিশাল বোকা।
কেন ভাই? স্টিভ ওয়াজনিয়াক (এপেল কো ফাউন্ডার) এর যদি ১৪০ মিলিয়ন ডলার থাকতে পারে - আমাদের পিয়ন সাহেবের ৪০ মিলিয়ন থাকতে পারে না?
পিয়ন সাহেব কি কম নাকি এপেল কো ফাউন্ডার থেকে?
উনার কাজের দাম নাই?
খালি কমপ্লেইন তোমাদের।
এখন আবার দেখি কোটা আন্দোলন সংস্কার নিয়ে নতুন কমপ্লেইন।
কি অবাক ব্যপার।