21/12/2023
Debian 11 Bullseye & Kali
লিনাক্স টেনিং
শরীর বাড়ালে তা বিক্রি হয়না কিন্তু ব্রেন বাড়ালে তা বিক্রি হয়।
আবার শুরু হচ্ছে লিনাক্স টেনিং।
২০০০ সালে দিন-রাত পরিশ্রম করে রেডহ্যাটের উপর ২১ দিনের কোর্স ক্যারিকুলাম তৈরি করি।শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পঁচিশ জন শিক্ষক কে দিয়ে শুরু করি বাংলাদেশের প্রথম লিনাক্স টেনিং 'Linux is an operating system and internet service provider' টানা সাত বছর চালাই।
২০০৭ এ বাংলাদেশ কন্পিউটার কাউন্সিলে ৩৪ জন সরকারি ও স্বায়িত্বশাষিত প্রতিস্ঠানের আইটি প্রফেশনালকে 'Advance data security' দিয়ে শেষ করি।
আজ লিনাক্সের ব্যবহার বহুগুনে বেড়ে গেছে। আগে শুধু ইন্টারনেট মেইল, ওয়েব,প্রক্মি, সিকিউরিটি ইত্যাদির সার্ভার হিসেবে আইএসপিতে ব্যবহ্নত হতো। এখন যোগ হয়েছে ক্লাউডে।
পৃথিবীতে যত ডাটাসেন্টার আছে তাতে যে ক্লাউড সার্ভার আছে, তার প্রায় সবই ইউনিক্স/লিনাক্স বেইজ। ফেইজবুক, গুগল, নাসা, ইউএস ডিফেন্স, আমাজন, ড্রপবক্স,গুগল ড্রাইভ ইত্যাদি সহ প্রায় সকল ওয়ের, ডাটাবেজ ও স্টোরেজ সার্ভার লিনাক্সে চলে। মাইক্রোসফটের মেইল সার্ভার লিনাক্স বেইজ। আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্য যেখানে রাখা আছে তা লিনাক্স বেইড ওরাকলের ডিস্টিবিউশন।
লিনাক্স বলতে তার কার্নেল কে বুঝায় যা লিনাস ট্রাভোল্ট (linus Travolts) তার ফিনল্যান্ডের হেলসিংকি ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার প্রজেক্টে তৈরি করেছেন ১৯৯১ সালে। যার নামের শেষের s বদলে x দিয়ে আজকের Linux. এই x হলো পৃথিবীর সেই সকল হাজার হাজার প্রোগ্রামার যারা তার কার্নেলটির বাগ দুর করেছেন এবং আপডেট করছেন ডেইলি...।
পাবলিক লাইসেন্স;
লিনাস ট্রাভোল্ট ১৯৯১ সালে তার জিনিসটির সত্ব পৃথিবীর সকল মানুষ দিয়ে দেন। যদি না দিতেন হয়তো মাইক্রোসফটের বিল গেটসের চেয়েও রিচ থাকতেন!
তার কার্নেটটি ফ্রিতে নিয়ে সাথে প্রয়োজনীয় প্রোগাম ও ইউটিলিটি যোগ করে একেকটি কোন্পানি তৈরি করছে একেকটি ডিস্টিবিউশন। যা কোরবানির গরুর মত। কিনার পর গলা ও ঘাড়ে মালা, কপাল ও সিংগে লাল কাপর পড়িয়ে সাজানোর মতন।
রেডহ্যাট, সুসি, দেবিয়ান,উবুন্তু, কালি লিনাক্স, এন্ড্রয়েড,,, সবই লিনাক্সের ডিস্টিবিউশন।
আজ আমরা এন্ড্রয়েড দিয়ে যে স্মার্ট ফোন চালাচ্ছি, তা লিনাক্সেরই একটি কাটসাট ছোট্ট ডিস্টিবিউশন,গুগল ২০১১ তে ডেভেলপ করে।
বর্তমানে দেশে দুটি প্রতিস্ঠান খুব ভালো লিনাক্স টেনিং দিচ্ছে। লিনাক্স পাঠশালা ও এটি কন্পিউটার নেটওয়ার্ক সলিউশন। দুটি প্রতিস্ঠানের প্রধানই আমার ছাত্র ছিল। আমার কাছেই শিখা।
আবার ছাত্রের সাথে প্রতিযোগিতায় না গিয়ে ঠিক করেছি, এবার রেডহ্যাট না করিয়ে দেবিয়ান, কালি লিনাক্স, উবুন্তু দিয়ে শুরু করবো, যা বাংলাদেশে এই প্রথম।
পৃথিবীতে বর্তমানে ক্লাউডে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ডেবিয়ান যা খুবই স্টেবল, যার ৪০,০০০+ সফটওয়্যার ও ইউটিলিটি আছে। অন্যান্যদের ৫০০০ এর নিচে আছে। অন্যদিকে কালি লিনাক্স এ আছে কমপক্ষে ৬০০ টি
সিকিউরিটি টুলস।
আপনি যদি সিএসসি, ট্রিপল ই, সাইন্স ইত্যাদি থেকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হন এবং আইটিতে ক্যারিয়ার করতে চান তবে
কোর্সটি আপনার জন্য। যার শেষে আপনি হয়ে যাবেন
Unix/Linux System Administrator & Network Administrator and Cyber Security Engineer.
Course Start : January' 2024
Daemon::
Enter to Learn
Leave to Serve
52 New Eskation Road,
TMC Building 2nd floor, Dhaka
Cell: 01911353885
-প্রকৌ. মোহাম্মদ মাহবুব