21/08/2023
ভালোবাসা মানেই সবসময় প্রেম করা নয়।
ভালোবাসি মানে তোমার পুরোনো ক্ষতর স্মৃতিচারণে মধুর প্রলেপ লেপে দেওয়াও,
ভালোবাসি মানে তুমি তোমার আগের মানুষকে কিছুটা হলেও মনে রাখবে সেটা মুক্তমনে মেনে নেওয়া
ভালোবাসি মানে তোমার রাগ, অভিমান, অভিযোগ, মনখারাপকে নিজের মনে করে সহমর্মী হবার চেষ্টা করা।
অনেক সময় ভালোবাসা মানে শুধুমাত্র নীরব তবু নিশ্চিত, ছায়ার মতো তোমার সঙ্গে থেকে যাওয়া—
যে ছায়া ভীষণ ঘন কুৎসিত আঁধারেও নিরুদ্দেশে মিলিয়ে যায় না।
হয়তো এটাকেও প্রেম করাই বলে!
মানুষ খামোখা আজ পর্যন্ত প্রেমকে বেকার বেকার আদর, অন্যায় আব্দার, ভালো যাপনের সমার্থক শব্দ ভেবে অতিরঞ্জিত করে এসেছে।।