প্রাণ-পত্র

প্রাণ-পত্র প্রিয়জনকে চিঠি লিখতে আমাদের ইনবক্স করুন 🌻

চিঠিঃ ০২২০২৬প্রিয় আপু,                    প্রথমেই আমার সালাম নিয়েন। আশা করি ভালোই আছেন। বাসার সবাইকে আমার সালাম দিয়েন। আ...
07/07/2026

চিঠিঃ ০২২০২৬

প্রিয় আপু,

প্রথমেই আমার সালাম নিয়েন। আশা করি ভালোই আছেন। বাসার সবাইকে আমার সালাম দিয়েন। আপনার সাথে প্রথম দিন কথা বলেই বুঝে গিয়েছি আপনি আমার মতোই ভন্ড আরকি।

জানেন আপু আমি নিয়মিত অনেক অনেক অপরিচিত মানুষদের সাথে পরিচিত হই , তাদের কথা ,মনের সুখ দুঃখের কথা শুনতে কেনো জানি ভালো লাগে আমার। আপনাকে প্রথম আপুনির আইডির পোস্টে কমেন্ট করতে দেখেছিলাম। এর পর একদিন হয়তো আইডি সামনে এলে অনুপ্রবেশ ঘটিয়েছিলাম আমি । হঠাৎ সেদিন আপনার রিকুয়েষ্ট পেয়ে এক্সেপ্ট করে নিলাম। আর আমার ভন্ডামি কি কম ছাড়ে আমাকে আপনার আইডি থেকে ছবি নিয়ে আপনাকেই পচালাম, আপনার নামের বারোটা আমি বাজিয়েই দিয়েছি। পরে অবশ্য আপুনিকে আমি বলেছিলাম। আপুনি আরকি হালকা শাসন করেছে বড় বোন হয় তো একটু ভাব দেখাবেই।
সারাদিন একা থাকি, একাই চলি তাই একাকীত্ব আমাকে এমন ভাবে গ্রাস করেছে যে আমি মানুষ খুঁজি কথা বলবার জন্য। কেউ মেসেজ দিলে আমি তার মেসেজ পেয়ে খুশি হই। কারণ, বিন্দু পরিমান মানুষ আমার সাথে কথা বলে না। এতো মানুষ চিনি অথচ আমার এমনি হতেই থাকে। বিভিন্ন সময় আমি অপরিচিত দের চিঠি দেই। তাদের সাথে নিজেকে ভাগ করে নেই। একটা জিনিস দেখবেন যখন আপনার সাথে কথা বলবার কেউ নেই তখন অপর পাশের অপরিচিত মানুষটাই আপনার সব থেকে আপন হয়ে উঠবে।

আপু আপনার শরীর খারাপ শুনেছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, জ্বর কমে যাবে ফু দিয়ে দিয়েছি। আপনি এই চিঠি যখন পাবেন তখন আমি ঘুমিয়ে থাকবো।

ইতি
আপনার ছোট ভাই

আইডি লিংকঃ https://www.facebook.com/pha.iruja.na.oyara.nadita

চিঠিঃ ০১২০২৬আমার নয়নমণি, আমার সালতানাতের শেহজাদী,প্রথমেই তোমার পিতার সালাম গ্রহণ করো, হে আমার প্রিয় কন্যা। পরওয়ারদিগারের...
25/06/2026

চিঠিঃ ০১২০২৬

আমার নয়নমণি, আমার সালতানাতের শেহজাদী,

প্রথমেই তোমার পিতার সালাম গ্রহণ করো, হে আমার প্রিয় কন্যা। পরওয়ারদিগারের অশেষ রহমতে আশা করি তুমি সুস্থ ও প্রশান্তিতে আছো। তোমার পিতা সামান্য অসুস্থতায় আক্রান্ত হয়েছে বটে, তবে মহান আল্লাহর কৃপায় অচিরেই সুস্থতা লাভ করবে, ইনশাআল্লাহ।

হে আমার আদরের কন্যা, তুমি কেবল আমার সন্তান নও; তুমি আমার হৃদয়ের অমূল্য রত্ন, আমার রাজ্যের শেহজাদী, আমার মেহরিমা। তোমাকে ঘিরে তোমার পিতার স্বপ্ন আকাশের নক্ষত্রের ন্যায় অসংখ্য। অতএব, কোনো দিন তোমার পিতাকে ভুল বোঝো না; কারণ পিতার হৃদয়ে সন্তানের জন্য থাকে কেবল কল্যাণেরই কামনা।

আমি সর্বদা মহান রবের দরবারে এ দোয়া করি— তিনি যেভাবে তোমার পিতাকে সম্মান, মর্যাদা ও সংগ্রামের শক্তি দান করেছেন, তেমনি তোমাকেও যেন তাঁর অনুগ্রহের অংশীদার করেন। যে মহৎ বংশধারা একদিন মহান বীরদের জন্ম দিয়েছিল, তুমি যেন তারই যোগ্য উত্তরসূরি হয়ে ওঠো। তোমার অন্তরে যেন সত্য প্রতিষ্ঠার সাহস থাকে, অন্যায়ের সম্মুখে যেন তোমার মস্তক কখনো নত না হয়; বরং অন্যায়ই যেন তোমার দৃঢ়তার নিকট পরাজিত হয়।

হে আমার শেহজাদী, এ দুনিয়া সহজ নয়। এ জগতের পথে রয়েছে অসংখ্য পরীক্ষা ও প্রতিকূলতা। অতএব, তোমাকে হতে হবে দৃঢ়, প্রজ্ঞাবান ও অবিচল। তোমার চরিত্রে থাকুক রাবেয়া খাতুনের প্রজ্ঞা, কোসেম সুলতানের দৃঢ়তা এবং ঈমানদার নারীদের শৌর্য। জেনে রেখো, বিজয় কেবল তরবারির জোরে আসে না; বিজয় আসে সিজদার অশ্রু ও রবের দরবারে নিবেদিত ফরিয়াদের মাধ্যমে। তোমার পিতা যেমন রাতের পর রাত আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে, তুমিও তেমনি তাঁর দরবারকে আঁকড়ে রেখো।

একদিন আল্লাহ চাইলে তোমার সামনে এক বিশাল দায়িত্ব, এক বিরাট সাম্রাজ্যের ন্যায় বিস্তৃত আমানত উপস্থিত হতে পারে। সেদিন তাকে ন্যায়, প্রজ্ঞা ও তাকওয়ার মাধ্যমে আগলে রেখো; কারণ প্রকৃত শাসক সে-ই, যে নিজের ক্ষমতাকে আল্লাহর আমানত বলে মনে করে।
জেনে রেখো, তোমার প্রতি তোমার পিতার ভালোবাসা, স্নেহ ও দোয়া সর্বদা তোমার সঙ্গী হয়ে থাকবে। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমার জন্য পিতার ছায়া ও দোয়া সদা মহান আল্লাহর নিকট নিবেদিত থাকবে।

ইতি
তোমার বাবা।

আইডি লিংকঃ https://www.facebook.com/nusarata.jahana.ajanta.2025

07/01/2026

প্রিয় দাভাইইই 🫶
কেমন আছো,তুমি?জানো,তোমারে খুববব মিস করিইইই.... এই এত্তো গুলো 💔

তোমার সাথে আগের মতো কথা হয় না,তুমি তো মেইবি আমারে ভুলেই গেছো!! আমার কথা একটুও মনে করো না।😪

পা নাকি আবার ভাইঙ্গা বইসা আছো,যদিও খোজ নিতে পারি না আমিই।তোমার একজন ভালো বোন হইতে আমি ব্যর্থ।😅

তবে,আমি তোমাকে অনেকগুলাআআআ ভালোবাসিইই 💖মাধবীলতার জন্য একবস্তা শুভকামনা... তোমার বই সবচেয়ে বেশী বিক্রি হোক,এই দোয়াই করি।🤲

তুমি সবসময় ভালো থাকো,হাসিখুশি থাকো,আর আমার জন্য একটু দোয়া কইরোওও।🤌

লাভ ইউ দাভাই 🥹
ইতি
তোমাররর
একটা পঁচা বোন 😔

Address

Basundhara
Dhaka
2229

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণ-পত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণ-পত্র:

Shortcuts

Share