Defensive Women

Defensive Women Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defensive Women, Information Technology Company, Ambon Complex (Level-3), 99 Mohakhali C/A (Bir Uttam A K Khandaker Road), Jhenaidah.

Defensive Women Bangladesh
Empowering Women's Digital Safety in Bangladesh
A comprehensive digital safety platform designed specifically for Bangladeshi women's protection and empowerment online

🎓 Defensive Women নিয়ে এসেছে ‘College Ambassador Program’!আপনার কলেজে লিডারশিপ চর্চা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তন...
24/08/2026

🎓 Defensive Women নিয়ে এসেছে ‘College Ambassador Program’!

আপনার কলেজে লিডারশিপ চর্চা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার একটি বিশেষ সুযোগ।

আমরা খুঁজছি দেশের ১৫টি নির্দিষ্ট জেলা থেকে ১৫ জন উদ্যমী ও প্রতিশ্রুতিশীল কলেজ শিক্ষার্থী (ছাত্র/ছাত্রী)।

📌 নির্বাচিত জেলাসমূহ:
কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার এবং বান্দরবান।

✨ অ্যাম্বাসেডর হিসেবে আপনি কী পাবেন?

📜 অফিসিয়াল সার্টিফিকেট:
আপনার অর্জনের তালিকায় যুক্ত হবে একটি লিডারশিপ অ্যাওয়ার্ড।

🎓 দক্ষতা বৃদ্ধি:
ফ্রি Self-Defense Workshop ও Personal Development Session-এ অংশগ্রহণের সুযোগ।

🌐 নেটওয়ার্কিং:
দেশজুড়ে তরুণ লিডারদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।

🎁 এক্সক্লুসিভ গিফট:
টি-শার্ট ও স্পেশাল ব্র্যান্ডেড গিফট প্যাক।

📲 আগ্রহী হলে WhatsApp-এ যোগাযোগ করুন:
01948754798
01964623308

🚀 আপনার নেতৃত্বেই শুরু হোক পরিবর্তন।
আজই যুক্ত হোন Defensive Women College Ambassador Program-এ!

11/08/2026
With United Nations Development Programme - UNDP – I just got recognized as one of their top fans! 🎉
11/08/2026

With United Nations Development Programme - UNDP – I just got recognized as one of their top fans! 🎉

01/08/2026

Two-Factor Authentication (2FA) is an extra layer of security that makes your account more secure. It requires not just a password but an additional verification method. For example, a code sent to your mobile phone or a code generated from an authenticator app. This ensures that only you can log in to your account.
Visit our organization
https://www.defensivewomen.org

31/07/2026

একটা সাধারণ ফোন কল। এইটুকুই ছিল পুরো ঘটনার শুরু। ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠ বলল, আমি টিএফএল (Transport for London) এর কর্মী, বাসা থেকে সিস্টেমে লগইন করতে পারছি না, একটু সাহায্য করবেন? হেল্প ডেস্কের কর্মী কোনো সন্দেহ ছাড়াই এগিয়ে এলেন সাহায্য করতে। আর ঠিক তখনই লন্ডনের পুরো ট্রান্সপোর্ট সিস্টেমের চাবি চলে গেল একটা হ্যাকিং গ্রুপের হাতে।

এই সামান্য একটা মিথ্যা কথার সম্ভাব্য ফল কী হতে পারত জানেন? যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির হিসেব বলছে, হামলাকারীরা যদি লন্ডনের পুরো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক পুরোপুরি অচল করে দিতে সফল হতো, তাহলে যুক্তরাজ্যের অর্থনীতির ক্ষতি হতে পারত প্রায় ৫৬ বিলিয়ন পাউন্ড। শুধু একটা ফোন কল থেকে এত বড় বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল।

The Hacker News

লন্ডনের উডউইচ ক্রাউন কোর্টে এই মাসেই এই ঘটনার রায় হলো, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার ক্রাইম মামলার রায়। দুইজন তরুণকে সাড়ে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনের নাম তালহা জুবায়ের, বয়স মাত্র ২০। অন্যজন ওয়েন ফ্লাওয়ারস, বয়স ১৮। পূর্ব লন্ডনের সাধারণ এক ফ্ল্যাটে বসে এই দুই তরুণ ঘটিয়েছিল এমন এক কাণ্ড যার সামনে যেকোনো থ্রিলার সিনেমার গল্পও ম্লান হয়ে যায়।

জুবায়ের বাংলাদেশি বংশোদ্ভূত। তার বাবা মা দুজনেই কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করেন, থাকেন লন্ডনের বো এলাকার একটা সাধারণ কাউন্সিল ফ্ল্যাটে। এই সাধারণ পরিবারের ছেলেটাই স্ক্যাটার্ড স্পাইডার নামের একটা হ্যাকিং গ্রুপের নেতৃত্বে থেকে অচল করে দিয়েছিল লন্ডনের পুরো ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল এর সিস্টেম, শুধু ওই একটা ফোন কল দিয়ে।

ফলাফল কী হলো? টিএফএল এর ১৪০টার বেশি সিস্টেম অচল হয়ে গেল। প্রায় সাতাশ হাজার কর্মীকে অফিসে গিয়ে সামনাসামনি পাসওয়ার্ড রিসেট করতে হলো। যাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি হলো। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড।

সবচেয়ে মজার ব্যাপার হলো এত সতর্ক পরিকল্পনা করার পরেও তদন্তকারীরা তাদের ধরে ফেলল একটা সাধারণ ভুলের কারণে। জুবায়ের একবার খাবার অর্ডার করেছিল একটা ক্রিপ্টো ওয়ালেট দিয়ে কেনা গিফট ভাউচার দিয়ে। সেই ওয়ালেটটা পুলিশ আগে থেকেই স্ক্যাটার্ড স্পাইডারের সঙ্গে যুক্ত হিসেবে চিহ্নিত করে রেখেছিল। ৫৬ বিলিয়ন পাউন্ডের বিপর্যয় ঘটাতে পারা একটা হ্যাকিং গ্রুপ শেষমেশ ধরা পড়ল একটা সাধারণ খাবারের অর্ডার থেকে।

এখানেই আসল শিক্ষাটা লুকিয়ে আছে। এত বড় একটা সাইবার হামলা কিন্তু কোনো অত্যাধুনিক ম্যালওয়্যার দিয়ে হয়নি। হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (Social Engineering) দিয়ে, শুধু একজন মানুষের বিশ্বাস আর তাড়াহুড়োর সুযোগ নিয়ে। আপনার প্রতিষ্ঠানে যতই দামি ফায়ারওয়াল থাকুক না কেন, কর্মীরা সচেতন না থাকলে সব নিরাপত্তা ব্যবস্থা অর্থহীন হয়ে যায়।

দিনশেষে প্রযুক্তি যতই এগোক, সচেতনতাই থেকে যায় সবচেয়ে বড় সুরক্ষা। নিজে শিখুন, আশেপাশের মানুষকেও সচেতন করুন।

Cyber security Awareness Booking:
https://www.defensivewomen.org
WhatsApp: 01948754798

31/07/2026

১ মিনিটের ভাবনা... সোশাল মিডিয়া ব্যবহারে আমরা কতটা ভদ্র এবং সভ্য?

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রীঢা...
30/07/2026

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:

বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, (৩০ জুলাই, ২০২৬ খ্রি.):

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানবপাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

মন্ত্রী আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে "বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬" উপলক্ষ্যে আয়োজিত "Trapped Behind the Scam: Ending Human Trafficking for Forced Criminality" শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানবপাচারের ধরন পরিবর্তনশীল এবং জটিল। তিনি বলেন, অপরাধী চক্রগুলো এখন কেবল প্রচলিত উপায়ে নয়, বরং ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ সমাজ ও চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে। আকর্ষণীয় কর্মসংস্থান ও উন্নত ভবিষ্যতের মিথ্যা আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তারা সাইবার স্ক্যাম সেন্টারে বন্দি হয়ে চরম নির্যাতন, ভয়ভীতি ও জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধ্য হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, মানবপাচার চক্র এখন বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপরাধে যুক্ত হচ্ছে। তিনি বলেন, এই হুমকি মোকাবিলায় কেবল প্রথাগত আইনশৃঙ্খলা কেন্দ্রিক ব্যবস্থা যথেষ্ট নয়; বরং প্রযুক্তি প্রতিষ্ঠান, অর্থলগ্নি সংস্থা, বেসরকারি খাত ও সচেতন সমাজকে সাথে নিয়ে একটি সমন্বিত ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মানবপাচার প্রতিরোধে বর্তমান সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে মন্ত্রী জানান, যুগের সাথে তাল মিলিয়ে অপরাধ দমনে সরকার আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সরকার প্রণয়ন করেছে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’। তিনি বলেন, জাতিসংঘের ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম কনভেনশন (UNTOC) এবং সংশ্লিষ্ট প্রটোকলসমূহের সাথে সামঞ্জস্য রেখে প্রণীত এই নতুন আইনে অনলাইন স্ক্যাম, প্রযুক্তিনির্ভর প্রলোভন ও জোরপূর্বক অপরাধে বাধ্য করার মতো আধুনিক অপরাধগুলোকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। একই সাথে বাস্তবায়ন প্রক্রিয়াকে বেগবান করতে 'মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭' যুগোপযোগী করার কাজ চলছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করছে, যা প্রতিরোধ, সুরক্ষা, বিচার এবং অংশীদারিত্ব—এই চার প্রধান স্তম্ভকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।

ভুক্তভোগীদের মর্যাদা ও পুর্নবাসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মানবপাচারের শিকার প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব। এজন্য 'ন্যাশনাল রেফারেল মেকানিজম (NRM)' জোরদার করা হচ্ছে, যাতে ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার করে তাৎক্ষণিক আইনি, শারীরিক, মনস্তাত্ত্বিক ও পুনর্বাসন সহায়তা দেওয়া যায়। তথ্যভিত্তিক নীতি নির্ধারণ এবং নিখুঁত কেস ট্র্যাকিং নিশ্চিত করতে একটি সর্বাধুনিক ‘ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম’ তৈরি করা হচ্ছে। তরুণ সমাজ, নারী ও অভিবাসন প্রত্যাশীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ভুয়া নিয়োগ চক্রের বিরুদ্ধে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর জন্য তিনি গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জাতীয় সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশ-এর চিফ অব মিশন ও জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া এনডিসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ। এবছরের বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের প্রতিপাদ্যের ওপর বিস্তারিত আলোকপাত করেন ইউএনওডিসি (UNODC) প্রোগ্রাম অফিস বাংলাদেশের প্রধান শাহ মোহাম্মদ নাহিয়ান। উদ্বোধনী সেশনের পর একটি তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান।

উদ্বোধনী সেশন শেষে আয়োজিত ওয়ার্কিং সেশনে "Trapped behind the scam: Addressing trafficking for forced criminality, deceptive recruitment and online exploitation" শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ইউএনওডিসি দক্ষিণ এশিয়ার ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাসনিম বিনতে করিমের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আলী আকবর খান, ঢাকাস্থ ইতালি দূতাবাসের ইতালিয়ান স্টেট পুলিশের প্রতিনিধি জুসেপ্পে দি জিওভানি, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান এবং কম্বোডিয়ার অনলাইন স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে আসা ভুক্তভোগী নাহিদ আরমান। এরপর মুক্ত আলোচনা এবং "Trapped in Pursuit of a Better Life" শীর্ষক একটি সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর (UNODC) এবং জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
ফয়সল হাসান
জনসংযোগ কর্মকর্তা
(উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Address

Ambon Complex (Level-3), 99 Mohakhali C/A (Bir Uttam A K Khandaker Road)
Jhenaidah
1212

Alerts

Be the first to know and let us send you an email when Defensive Women posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Defensive Women:

Shortcuts

Share