বিবর্ণ - biborno

বিবর্ণ - biborno বইয়ের কথা ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে 'বিবর্ণ' অনলাইন বুকশপের পথচলা।পৃথিবী বইয়ের হোক।

শুভ জন্মদিন, কবি ও গল্পকার— তামীম আল আদনান! 🌸❤️ #বিবর্ণ
26/04/2026

শুভ জন্মদিন,
কবি ও গল্পকার— তামীম আল আদনান! 🌸❤️

#বিবর্ণ

অথচ তুমি চাইলেই আমরা এক হতে পারতাম!  #কবিতা
25/09/2024

অথচ তুমি চাইলেই আমরা এক হতে পারতাম!

#কবিতা

প্রতিদান-হেলাল হাফিজ
24/09/2024

প্রতিদান
-হেলাল হাফিজ

"করুণা করে হলেও চিঠি দিও"আগামী পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস।আপনার প্রিয় মানুষের কাছে চিঠি লিখুন,মেনশন দিয়ে জানিয়ে দি...
31/08/2024

"করুণা করে হলেও চিঠি দিও"

আগামী পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস।
আপনার প্রিয় মানুষের কাছে চিঠি লিখুন,মেনশন দিয়ে জানিয়ে দিন।💙

কতো নদী ভেসে এসে দেখিনোঙরের বুকে ঢেউ সে-ই,তার সাথে দেখা হলে বলোতার মতো আর কেউ নেই।~ সাদাত হোসাইন
07/05/2024

কতো নদী ভেসে এসে দেখি
নোঙরের বুকে ঢেউ সে-ই,
তার সাথে দেখা হলে বলো
তার মতো আর কেউ নেই।

~ সাদাত হোসাইন

আমারে ভুলে যাইও না খোদার কসম লাগে-যদি মরে যাই তুমি আসিও বসিও খাটিয়ার পাশে-দুপুরে খোঁপার বাঁধন খুলিওবিরহ বহিয়া যায় নিশিদি...
26/04/2024

আমারে ভুলে যাইও না
খোদার কসম লাগে-

যদি মরে যাই
তুমি আসিও
বসিও খাটিয়ার পাশে-

দুপুরে খোঁপার বাঁধন খুলিও
বিরহ বহিয়া যায় নিশিদিন আমার ভাষায়-

-হাসান রোবায়েত

তীব্র গরম।বাতাসে নাভিশ্বাস উঠে আছে মুহুর্তেই অনুভূতির পরিবর্তন ঘটছে নানানরকম।ভাবনার রেখায় ঘুর্ণায়মান সকল কিছুর হিসাব করত...
19/04/2024

তীব্র গরম।
বাতাসে নাভিশ্বাস উঠে আছে
মুহুর্তেই অনুভূতির পরিবর্তন ঘটছে নানানরকম।
ভাবনার রেখায় ঘুর্ণায়মান সকল কিছুর
হিসাব করতে ইচ্ছে করছে-পারছি না।

এইসব সময় যা করতে ইচ্ছে করে কিংবা আবশ্যকীয়।
কিছুই করা হয় না।
শুধু তোমার ফেলে রাখার মতো সমস্ত -
দিল,কাজ,ভাবনা ঝুলিয়ে রাখি।
রোজকার হ্যাঙ্গারে

বাতাস আসছে। তবুও গরম
যেনো তোমার রূপ ধার নিয়ে সমস্ত গ্রীস্ম উপুড় হয়ে আছে
আমার দিন থেকে মধ্যরাতে!

Sayed ahmad - সাঈদ আহমাদ

আমি তোমার পরীক্ষার সেই সহজ উত্তর— জানো না বলে যাকে ছেড়ে আসো!-অ্যালেন সাইফুল #ফন্টগ্রাফি
18/04/2024

আমি তোমার পরীক্ষার
সেই সহজ উত্তর—
জানো না বলে যাকে ছেড়ে আসো!

-অ্যালেন সাইফুল
#ফন্টগ্রাফি

সবাইকে-মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! 💚🇧🇩 #টাইপোগ্রাফি  #স্বাধীনতাদিবস
26/03/2024

সবাইকে-
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! 💚🇧🇩

#টাইপোগ্রাফি #স্বাধীনতাদিবস

আজ বিশ্ব কবিতা দিবস!কবিতা পাঠকদের বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা! কবিতা এমন-আল মাহমুদকবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠ...
21/03/2024

আজ বিশ্ব কবিতা দিবস!
কবিতা পাঠকদের বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা!

কবিতা এমন
-আল মাহমুদ

কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–
রাবেয়া রাবেয়া–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!

কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী
কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন
পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ
মাছের আঁশটে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর
বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর।

কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর
ইস্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান
চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে
নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা।

কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস
ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর
গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর
কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।

Address

Dhaka

Telephone

+8801833762676

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবর্ণ - biborno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিবর্ণ - biborno:

Share