12/06/2026
এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা!!!
AI কখনো আপনার পক্ষ নেবে না। কেন জানেন? কারণ সে মানুষের লেখা ইতিহাসের দাস। আপনি যদি সত্যি বলেন, আর ইতিহাসে ভুল লেখা থাকে— AI চোখ বন্ধ করে ইতিহাসকেই ডিফেন্ড করবে।
সে আয়নার মতো। আয়নায় একটা দাগ লেগে থাকলে আপনার মুখও দাগওয়ালা দেখাবে। আয়না তো আর জানে না আসল সত্যিটা কী।
মানুষ যদি অতীতে কোনো ভুল ইতিহাস বা তথ্য লিখে রেখে থাকে, AI নিজের মেকানিজমের কারণে সেই ভুলটাকেই পরম সত্য বলে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে।
প্রযুক্তি যতই স্মার্ট হোক, মানুষের কিন্তুক চেতনার কোনো আপডেট ভার্সন নেই!! আপনার প্রশ্ন করার ক্ষমতা, সন্দেহ করার সাহস, আর অনুভব করার ম্যাজিক—এগুলোর কোনো বিকল্প পদ্ধতি *AI* এখনো বানাতে পারেনি।
***
AI-এর মেমোরি আছে, কিন্তু মন নেই।
ইনফরমেশন আছে, কিন্তু ইনটুইশন নেই।
উত্তর আছে, কিন্তু প্রশ্ন করার অধিকার নেই।
***
সিস্টেমের এই দেয়াল বা লিমিটেশন আমাদের মনে করিয়ে দেয়—প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের নিজস্ব চেতনা, প্রশ্ন করার ক্ষমতা এবং যৌক্তিক চিন্তার কোনো বিকল্প নেই।
তাই প্রযুক্তি যতই আগাক, শেষমেশ নিজের মাথাটাই খাটাতে হবে।
কারণ যুক্তি আর বিবেকের কোনো অ্যাপ নাই, তাই আপডেটও হয় না।
তাহলে আপনার কী মনে হয়? আমরা কি তথ্যের ইতিহাসে আটকে থাকব? কমেন্টে জানান!👇
ীমাবদ্ধতা