Tania Ahmed

Tania Ahmed Assalamualaikum! I’m Tania Ahmed. Welcome to my page! I’ll be sharing bits of my daily life, experiences, cooking, and travel.
(1)

I hope to inspire and connect with you through my stories and adventures🇧🇩

তোমাদের ভালোবাসা, ত্যাগ আর একসাথে পথচলার গল্প আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।আল্লাহ তোমাদের সুস্থতা, সুখ, শান্তি ও...
03/08/2026

তোমাদের ভালোবাসা, ত্যাগ আর একসাথে পথচলার গল্প আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আল্লাহ তোমাদের সুস্থতা, সুখ, শান্তি ও অফুরন্ত রহমতে ভরিয়ে রাখুন।
এভাবেই আজীবন একে অপরের হাত ধরে হাসিমুখে পথ চলতে থাকো।

শুভ বিবাহবার্ষিকী! ❤️

ভালোবাসা ও দোয়া সবসময় রইল।

চোখে পানি এসে গেলো!আল্লাহ বলেন, "তুমি হয়তো বহুবার দোয়া করেছো, আর এখন চুপ হয়ে গিয়েছো। হয়তো কষ্টে আর আমাকে ডাকতেও পারো না।...
30/07/2026

চোখে পানি এসে গেলো!
আল্লাহ বলেন, "তুমি হয়তো বহুবার দোয়া করেছো, আর এখন চুপ হয়ে গিয়েছো। হয়তো কষ্টে আর আমাকে ডাকতেও পারো না। কিন্তু আমি জানি, এই নীরবতা এই চাপা কান্নার মাঝেও তুমি কী চাও! -আমি শুধু মুখের শব্দ শুনি না, হৃদয়ের ভাষাও বুঝি। তুমি চাইলেও, না চাইলেও, আমি তোমার খবর রাখি, কারণ আমি দয়াময়!

আমি কখনো তোমার নীরব প্রার্থনাও বৃথা যেতে দিই না। তুমি হারিয়ে গেলে আমি তোমাকে পথ দেখাই, অন্ধকারে পড়লে আমি তোমার জন্য আলো জ্বালাই! তুমি যখন ভাবো আমার দিকে কেউ নেই'' আমি তখনও বলি, -আমি আছি! কারণ আমি তোমার রব, আমি কখনো তোমাকে ছেড়ে যাই না!

সুবহানাল্লাহ!

কালেক্টেড

শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।সূরা আদ-দ্বোহা  আয়াত : ০৫
20/07/2026

শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।

সূরা আদ-দ্বোহা আয়াত : ০৫

আকাশি-সাদা জার্সির প্রতি ভালোবাসা কখনো শুধু জয়ের জন্য ছিল না; ছিল লড়াই, সাহস আর শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখার জন্য...
19/07/2026

আকাশি-সাদা জার্সির প্রতি ভালোবাসা কখনো শুধু জয়ের জন্য ছিল না; ছিল লড়াই, সাহস আর শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখার জন্য।

আজও বিশ্বাস করি হৃদয় দিয়ে খেলো, নিজেদের সেরাটা দাও। ফল যাই হোক, আমরা সবসময় তোমাদের সঙ্গেই আছি।

Vamos Argentina🇦🇷💙

আজ আবার ইতিহাস লেখার সময়💙

যদি বাঁচতে চান, পরের চিন্তা করবেন না!ঐ দল, ঐ মত, ঐ ব্যক্তি, ঐ হুজুর, অমুক খারাপ, তমুক খারাপ- এই চিন্তা ব্রেনে আনবেন না। ...
18/07/2026

যদি বাঁচতে চান, পরের চিন্তা করবেন না!

ঐ দল, ঐ মত, ঐ ব্যক্তি, ঐ হুজুর, অমুক খারাপ, তমুক খারাপ- এই চিন্তা ব্রেনে আনবেন না। আপনাদের চিন্তা হবে, 'আপনার কবর।'

খুব ভালো করে বুঝুন! আমাদের জীবনে আল্লাহ তা'আলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক! এই নিয়ামতের কোনো শুকরিয়া করতে পারিনি। এমনকি আল্লাহর যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে পড়তে পারিনা! চার রাক'আত নামাজ পড়তে, কম্পিউটারের স্পিডে পড়ি! চার মিনিটও লাগে না! এর ভিতরও চার হাজার কথা মনে পড়ে!

আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে- "তোমায় এত নিয়ামত দিয়েছিলাম, পাঁচ মিনিট আমার দিকে মন দিয়ে নামাজটা পড়তে পারলে না? আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোযখে যাও!" আমার কিছু বলার থাকবে?

এমন কোনো আমল কি আমাদের আছে, যে বলতে পারবো- আল্লাহ তোমাকে এটা নিতেই হবে!

আমার দাঁড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ্জ্ব, আমার যাকাত; আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবেন?

এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি?

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

জুম্মা মুবারক। 🤍💙🖤শুক্রবারগুলো আর আগের মতো আনন্দ আর ভালোবাসা নিয়ে আসে না।এক সময় শুক্রবার মানেই ছিল—সব ভাইবোন একসাথে না...
17/07/2026

জুম্মা মুবারক। 🤍💙🖤

শুক্রবারগুলো আর আগের মতো আনন্দ আর ভালোবাসা নিয়ে আসে না।
এক সময় শুক্রবার মানেই ছিল—সব ভাইবোন একসাথে নাস্তার টেবিলে বসা, আর দুনিয়ার যত আলাপ আলোচনা আছে যা কখনও আমাদের কাজেও আসবে না সেইসব নিয়ে গবেষণা করা😂
মায়ের হাতের মজাদার রান্না।দুপুরে পোলাও-মুরগি কিংবা বিরিয়ানির সুবাসে ভরে যেত পুরো বাড়ি।

খাওয়া শেষে কখনো সবাই মিলে সিনেমা দেখা, কখনো মোবাইল স্ক্রল করতে করতেই গল্পে মেতে ওঠা। বিকেলে চাঁদা তুলে ঠিক করা আজ কী নাস্তা খাওয়া যায়! তারপর ছাদে গিয়ে ফুলগাছের যত্ন নেওয়া, আড্ডা আর হাসি-আনন্দে কেটে যেত দিনটা।

আজও শুক্রবার আসে, কিন্তু সেই মানুষগুলো, সেই মুহূর্তগুলো, সেই অনুভূতিগুলো আর ফিরে আসে না। দিন যায়, বছর যায়, সময় বদলে যায়।
কিন্তু কিছু স্মৃতি চিরকাল হৃদয়ের এক কোণে রয়ে যায়।

এত বড় হয়ে যাওয়ার ইচ্ছে তো কখনো ছিল না। তবুও প্রকৃতির নিয়মে সময় আমাদের বদলে দেয়। সত্যিই, প্রকৃতি বড়ই অদ্ভুত, আবার ভীষণ সুন্দর।

জুম্মা মুবারক। আল্লাহ আমাদের সবার জীবনকে বরকতময় করুন।

From today onward, anyone who still refuses to acknowledge Lionel Messi as the greatest athlete in history must be serio...
16/07/2026

From today onward,

anyone who still refuses to acknowledge Lionel Messi as the greatest athlete in history must be seriously delusional.🤍💙

🖤🖤🖤
08/07/2026

🖤🖤🖤

03/07/2026

"আপনি যত বড় গুনাগারই হন... দরজা বন্ধ হয়নি"
দোয়া কবুলের 3টা গ্যারান্টেড আমল জেনে রাখুন |

(এটা পড়ার পর আপনি ওজু না করে পারবেন না)

শুরুতে একটা কথা-

শয়তান আপনাকে বলবে: "তুই অনেক গুনাহ করেছিস। আল্লাহ শুনবে না।"
মিথ্যা। 100% মিথ্যা।

আল্লাহ নিজে বলেছেন:
﴿قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ﴾
অর্থ: আপনি বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
সনদ: সুরা যুমার: 53

তাই হতাশ হওয়া হারাম। দোয়া করা ফরজ।

দোয়া কবুলের ৩টা মাস্টার চাবি

চাবি ১: ইসমে আজম দিয়ে দোয়া | Allah’s Greatest Name

আমল: দোয়ার শুরুতে আল্লাহর কাছে এভাবে চান।
"اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ"
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদ।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে চাই এই সাক্ষ্য দিয়ে যে, আপনি-ই আল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি এক, অমুখাপেক্ষী।

গ্যারান্টি কি?
নবীজি ﷺ বললেন:
"اسْمُ اللَّهِ الأَعْظَمُ فِي هَاتَيْنِ الآيَتَيْنِ..."
অর্থ: আল্লাহর ইসমে আজম এই 2টা আয়াতে আছে... যে ব্যক্তি এটা দিয়ে দোয়া করে, তার দোয়া কবুল হয়।
সনদ: তিরমিযী: 3475 [সহীহ], আবু দাউদ: 1493

মানে: আপনি গুনাহগার হলেও, আল্লাহর নাম ধরলে আল্লাহ না বলতে পারেন না।

চাবি ২: ইস্তিগফার + দুরুদ = দোয়ার এক্সপ্রেস ডেলিভারি

আমল: দোয়ার আগে ৩ বার আস্তাগফিরুল্লাহ। দোয়ার শেষে ৩ বার দুরুদ ইব্রাহীম।

গ্যারান্টি কি?
উমার রা. বলেন:
"إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، لاَ يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ"
অর্থ: নিঃসন্দেহে দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। যতক্ষণ তুমি তোমার নবীর উপর দুরুদ না পড়বে, ততক্ষণ তোমার দোয়া উপরে উঠবে না।
সনদ: তিরমিযী: 486 [হাসান]

আর ইস্তিগফার?
নবীজি ﷺ বললেন:
"مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا..."
অর্থ: যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকীর্ণতা থেকে মুক্তির পথ বের করে দেন...
সনদ: আবু দাউদ: 1518 [সহীহ]

ফর্মুলা:ইস্তিগফার = গুনাহ ক্লিন। দুরুদ = দোয়া ডেলিভারি।

চাবি ৩: তাহাজ্জুদের শেষ রাত | The VIP Hour

আমল: ফজরের ৩০-৪০ মিনিট আগে উঠে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন।

গ্যারান্টি কি?
নবীজি ﷺ বললেন:
"يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ... فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟"
অর্থ: আমাদের রব প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আসেন... এবং বলেন: কে আছে আমাকে ডাকার মতো? আমি তার ডাকে সাড়া দেব।
সনদ: সহীহ বুখারী: 1145, সহীহ মুসলিম: 758

এই সময় আল্লাহ নিজে জিজ্ঞেস করেন "কি লাগবে বলো?"
আপনি চুপ থাকবেন?-না,চাইতে থাকুন রবের কাছে।

এখন ৩টা স্টেপে কাজ শুরু করুন-সময় লাগবে:

৩ বার আস্তাগফিরুল্লাহ ১০ সেকেন্ড
ইসমে আজম দিয়ে দোয়া শুরু ২০ সেকেন্ড
দোয়া শেষে ৩ বার দুরুদ ১০ সেকেন্ড
মোট: ৪০ সেকেন্ড। বিনিময়ে: আল্লাহর গ্যারান্টি।

আপনার গুনাহ আল্লাহর রহমতের চেয়ে বড় না।
সমুদ্রে ১ ফোঁটা কালি ফেললে সমুদ্র কালো হয় না।

আল্লাহর রহমত = সমুদ্র। আপনার গুনাহ = ১ ফোঁটা কালি।

তাই এখনই হাত তুলুন। আল্লাহ অপেক্ষা করছেন।

اَللَّهُمَّ لَا تَرُدَّنَا خَائِبِينَ
হে আল্লাহ! আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আমিন।সুম্মা আমিন।

সংগৃহীত

আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩
30/06/2026

আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।

সূরা আত-তালাক ৬৫:৩

Address

Dhaka
1230

Telephone

+8801788670728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tania Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tania Ahmed:

Shortcuts

Share