Daily Bikrampur

Daily Bikrampur মুন্সীগঞ্জের সকল সংবাদ একসাথে...

আজ বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। বিকেল আনুমানিক ৫:১৫ থেকে ৫:৩০ ম...
25/03/2026

আজ বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। বিকেল আনুমানিক ৫:১৫ থেকে ৫:৩০ মিনিটের দিকে 'সৌহার্দ্য পরিবহনের' একটি ঢাকাগামী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

​📍 ঘটনার বিবরণ:
​প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ছোট ইউটিলিটি ফেরি পন্টুনে সজোরে ধাক্কা দিলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সরাসরি উত্তাল পদ্মায় তলিয়ে যায়।

​📉 বর্তমান পরিস্থিতি:
- #হতাহত: এখন পর্যন্ত ২ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
- #নিখোঁজ: বাসে প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিলেন। মাত্র ১০-১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো প্রায় ৩৫-৪০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

- #উদ্ধার অভিযান: ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ 'হামজা' নিরলস কাজ করে যাচ্ছে। বাসটি নদীর প্রায় ৮০-৯০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে।

​দুর্ভাগ্যবশত, প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ যাত্রীদের পরিবারে এখন কেবলই কান্নার রোল।

22/03/2026

শেখর নগর ঋষি সমিতির উদ্যোগে বাংলা ৯০১ সন হইতে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা উদযাপিত অভ্যর্থনা মঞ্চ

21/03/2026

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ তাঁর নেতাকর্মীদের দলের জন্য কাজ করার আহ্বান জানান

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবা...
18/03/2026

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।

৩০ টি রোজা পরিপূর্ণ হবে। এতে প্রথা অনুযায়ী বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ অনুষ্ঠিত হবে।

স্বপ্ন ছড়াক খুশির জোয়ারে: সিরাজদিখানে 'আমরা ক’জন চরপানিয়া গ্রামের সংগঠনের ঈদ উপহার বিতরণনিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মু...
17/03/2026

স্বপ্ন ছড়াক খুশির জোয়ারে: সিরাজদিখানে 'আমরা ক’জন চরপানিয়া গ্রামের সংগঠনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের স্থানীয় সামাজিক সংগঠন 'আমরা ক’জন চরপানিয়া গ্রামের সংগঠন'। সংগঠনের পক্ষ থেকে আজ চরপানিয়া গ্রামের ৩০০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গ্রামের সাধারণ মানুষের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণকালে উপস্থিত থেকে মানুষের হাতে উপহার তুলে দেন:
* এম হায়দার আলী, সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি।
* আওলাদ হোসেন, বর্তমান চেয়ারম্যান, বালুচর ইউনিয়ন পরিষদ।
* আমিন উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, বালুচর ইউনিয়ন।
* আব্দুল লতিফ, আহ্বায়ক, বালুচর ইউনিয়ন বিএনপি।

এছাড়াও সিরাজদিখান থানা ও বালুচর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিতরণ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, "আমাদের মূল লক্ষ্য ছিল ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছায়। সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা আমাদের প্রতিবেশী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ধারা অব্যাহত থাকবে।"

সংগঠনটি আরও জানায়, আগামীতেও ‘আমরা ক’জন চরপানিয়া গ্রামের সংগঠন' সার্বিক উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।

এক নজরে কর্মসূচি:
আয়োজক: আমরা ক’জন চরপানিয়া গ্রামের সংগঠন।
* উপকারভোগী: ৩০০টি পরিবার।
* স্থান: চরপানিয়া, সিরাজদিখান।
* উপকরণ: ঈদ উপহার ও খাদ্য সামগ্রী।

10/03/2026

মুন্সীগঞ্জ-০১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন৷

আজ সন্ধ্যা ৭:২০ মিনিটে ঢাকার একটি হসপিটালে মারা যান।

10/03/2026

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহু নিহত হওয়ার দাবি

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬'র‍্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়াস্থান:...
10/03/2026

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,
তারুণ্যের বাংলাদেশ গড়ব

'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬'

র‍্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

স্থান: সিরাজদিখান

08/03/2026

জ্বালানি তেল সরবরাহ সীমিতকরণ: দুই দিনের জন্য জেলা প্রশাসকের বিশেষ বার্তা, মালিক পক্ষ ও ক্রেতাদের করণীয়

08/03/2026

৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির : আয়োজন করে শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদল

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভামুন্সীগঞ্জ জেলা প্রশাসনস্থান: সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ।
08/03/2026

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন
স্থান: সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ।

07/03/2026

সিরাজদিখানে রামকৃষ্ণদি গ্রামে ফসলি জমির মাটি কাটার দাবীতে মানববন্ধন হয়েছে।

Address

Lily Pond Center, 3 R. K. Mission Road, Motijheel
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bikrampur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bikrampur:

Share