Mahin Enterprise

Mahin Enterprise Delivering innovation telecom services, network solutions & digital connectivity

Monthly meeting
09/07/2026

Monthly meeting

প্রতিকূল আবহাওয়া, ঝড়-বৃষ্টি কিংবা দীর্ঘ কর্মঘণ্টা কোনো বাধাই আমাদের দায়িত্ব পালনের পথে থামাতে পারেনি। কখনো একটি লিংকে...
08/07/2026

প্রতিকূল আবহাওয়া, ঝড়-বৃষ্টি কিংবা দীর্ঘ কর্মঘণ্টা কোনো বাধাই আমাদের দায়িত্ব পালনের পথে থামাতে পারেনি। কখনো একটি লিংকের কাজ শেষ করে বাড়ি ফিরেই আবার আরেকটি লিংকের কাজে ছুটতে হয়েছে, এমনকি নির্ঘুম রাতও কেটেছে। তবুও নতুন উদ্যমে আমরা কাজ করে যাচ্ছি।

আমাদের প্রতিটি টিম সদস্যকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও দলগত প্রচেষ্টার কারণেই আমরা এই প্রতিকূল সময়েও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পেরেছি।

আপনাদের আস্থা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। ভবিষ্যতেও একই আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এই প্রত্যাশা রইল।

21/06/2026
গত কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে ঝড় ও ভারী বৃষ্টির কারণে আমাদের কাজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। দিন-র...
20/06/2026

গত কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে ঝড় ও ভারী বৃষ্টির কারণে আমাদের কাজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। দিন-রাত নিরলসভাবে কাজ করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই সময়ে শুধু আমাদের টিমের সদস্যরাই নয়, আমাদের ম্যানেজার, সাইট ম্যানেজার এবং অপারেশন এক্সিকিউটিভরাও অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন।
তবে তাঁদের মূল্যবান পরামর্শ, সঠিক দিকনির্দেশনা এবং পুরো টিমের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ফলে আমরা সফলভাবে সব সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের বিশ্বাস, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং একে অপরকে সহায়তা করার মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব। আমাদের এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করেছে যে, টিমওয়ার্ক ও ঐক্য যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে বড় শক্তি।

ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার তন্তর বাজারে আমাদের নিয়মিত মেইনটেন্যান্সের পাশাপাশি বেশ কিছু নতুন কাজের অর্ডারও ছিল। কাজের চ...
11/06/2026

ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার তন্তর বাজারে আমাদের নিয়মিত মেইনটেন্যান্সের পাশাপাশি বেশ কিছু নতুন কাজের অর্ডারও ছিল। কাজের চাপের মধ্যেই প্রতিদিন বিভিন্ন লিংক ডাউন হওয়ার সমস্যা দেখা দিয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টি, ঝড়-দুর্যোগ এবং নানা প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি কাজকে আরও কঠিন করে তুলেছিল। এমনকি আমাদের গাড়িও দুইবার নষ্ট হয়ে যায়, যার ফলে কাজের গতি ব্যাহত হয়। রাতের ডিউটি, ঈদের ছুটির সময় সীমিত জনবল এবং উচ্চ চাপের পরিবেশ—সব মিলিয়ে সময়টা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

তবে আলহামদুলিল্লাহ, এতসব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা সত্ত্বেও আমরা হাল ছাড়িনি। আমাদের পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ, ধৈর্য এবং পারস্পরিক সহযোগিতার ফলেই শেষ পর্যন্ত সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। কঠিন সময়ে সবাই একসাথে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে বলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে প্রতিকূলতার মধ্যেও কাজ সম্পন্ন করার তাওফিক দিয়েছেন।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আমাদের টিমের সকল সদস্য নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে যোগদান করেছেন। জনগণের কল্যাণে আন্তরিকতা, ...
02/06/2026

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আমাদের টিমের সকল সদস্য নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে যোগদান করেছেন। জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য ও অঙ্গীকার। জনসেবার মানোন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে আমরা সর্বদা সচেষ্ট।

ঈদের ছুটি উপভোগ না করে জনসেবার স্বার্থে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন , তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।জনগণ...
29/05/2026

ঈদের ছুটি উপভোগ না করে জনসেবার স্বার্থে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন , তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
জনগণকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করাই আমাদের প্রথম অগ্রাধিকার। দায়িত্ব ও মানবিকতার জায়গা থেকে আমরা সবসময় মানুষের পাশে আছি।

ব্রাহ্মণবাড়িয়া চাঁন্দুরায় আমাদের নিয়মিত মেইনটেন্যান্স কাজের পাশাপাশি নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজের অর্ডার আসে। প্...
25/05/2026

ব্রাহ্মণবাড়িয়া চাঁন্দুরায় আমাদের নিয়মিত মেইনটেন্যান্স কাজের পাশাপাশি নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজের অর্ডার আসে। প্রতিদিনের দায়িত্বের সাথে এই অতিরিক্ত কাজগুলো সম্পন্ন করা আমাদের টিমের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তবুও আমাদের টিম সম্পূর্ণ দক্ষতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করেছে।

কয়েক রাত আমাদের কোনো মেম্বার ঠিকমতো বাসায়ও যেতে পারিনি। টানা ঘুম বিহীন অবস্থায় কাজ করতে হয়েছে। এর মধ্যেই আমাদের গাড়িতে সমস্যা দেখা দেয়, এমনকি আমাদের এক প্রিয় টিম মেম্বার অসুস্থও হয়ে পড়েন। এত প্রতিকূলতার পরও কেউ হাল ছাড়েনি।

সব বাধা ও কষ্ট অতিক্রম করে অবশেষে আমাদের টিম সফলভাবে পুরো কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছে। এই অর্জন আমাদের টিমওয়ার্ক, পরিশ্রম ও একে অপরের প্রতি দায়িত্ববোধের একটি বাস্তব উদাহরণ।

Happy Mother's Day ❤️
10/05/2026

Happy Mother's Day ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahin Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share