13/08/2022
তথ্য প্রযুক্তি কী?
অতীত, বর্তমান ও ভবিষ্যত এই তিন ডাইমেনশনে একটি জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আছে এবং থাকবে। সেটি হলো তথ্য। তথ্য ছাড়া আপনি এক মুহূর্তও চলতে পারবেন না। যেমন ধরুন, ঘূর্ণিঝড় আসছে। সমুদ্রপৃষ্ঠে পানির নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এর আকার ক্রমেই বাড়ছে। এই যে ঘূর্ণিঝড় আসছে, জলোচ্ছ্বাস আসছে। এ তথ্যটি যদি কেউ না জানে, তাহলে কত লোকের প্রাণ যাবে সেটা একবারো ধারণা করতে পারছেন? এক সময় তথ্য আদান-প্রদানের প্রাণকেন্দ্র ছিল মানুষ। সেটা কিছুটা আদিম যুগের কথা। এখন আমরা প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করছি।
আবার এ সময়ে, আমরা ইন্টারনেট ব্যবহার করেও তথ্য আদান প্রদান করতে পারছি। বিভিন্ন ব্রডকাস্টিং ডিভাইসও ব্যবহৃত হচ্ছে। আর এগুলো হলো প্রযুক্তি। মানে বিজ্ঞানের ব্যবহারিক রুপ। প্রযুক্তির মূলে কিন্তু আছে তাত্ত্বিক জ্ঞান। সেটাও বিজ্ঞান।
এখন বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তি বলতে বোঝায় তথ্য আদান-প্রদান, সরবরাহ,ম্যানুপুলেট করার জন্য ব্যবহৃত সকল প্রযুক্তি। সেটা হোক ডিভাইস, অথবা ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কম্পিউটার।
#তথ্য It Institute