26/10/2021
RAM নিয়ে ৯৯% মানুষের ভুল ধারণা, সবাই মনে করে Ram বেশী না হলে মোবাইল স্লো কাজ করবে, মোবাইল কিনার আগেই জিজ্ঞাসা করে ram কতো? এছাড়া সম্রতিক realme কোম্পানি তাদের ফোনে ভার্সুয়াল ram দিয়েছে, মানে ইন্টারনাল মেমোরি থেকে ram এ রুপান্তর, এটি কি সত্যি কার্যকর? অনেকেরই প্রশ্ন, এজন্য শত ব্যস্ততার মাঝেও আজকে আপনাদের ভুল ধারণা ভাঙার জন্য একটি সংক্ষিপ্ত পোস্ট করলাম, Ram এক ধরনের মেমোরি, পূর্বে যেমন pc বা ল্যাপটপে হার্ড ডিস্ক ছিল বর্তমানে ssd চলছে, হার্ড ডিস্কের তুলনায় ssd এর স্পিড কয়েকশ গুন বেশি, স্টোরেজ বা মেমোরি টেকনোলজি দিন দিন উন্নত হয়েছে, একারণে সটওয়্যার অপটিাইজেশনের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ থেকে কিছু অংশ ram এর সাথে যুক্ত করে দেওয়া যেতে পারে, এবং এটা ram এর মতই ব্যবহার করা যাবে, কোনো তফাত নেই, কারণ টা জানতে আমাদের জানতে হবে ram কিভাবে কাজ করে? বা কখন ram প্রয়োজন হয়?, কোনোকিছু প্রসেস হওয়ার পরে Ram প্রয়োজন হয়, যেমন ধরুন আপনি একটি অ্যাপ ওপেন করার জন্য ক্লিক করলেন প্রথমেই ram এর ব্যবহার হবে না, প্রথমে প্রসেসরের মাধ্যমে প্রসেস হবে তারপরে ওই অ্যাপ টির কিছু ওজন ram বহন করে এতে স্টোরেজের উপর চাপ কম পরে, এমনকি স্টোরেজ full থাকলেও ram এর সাহায্যে app ওপেন করতে করা যায়, যখন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তখন ওই অ্যাপ গুলোকে ram ধরে রাখতে সাহায্য করে, যে মোবাইল বা ডিভাইসের ram ম্যানেজম্যান্ট সিস্টেম যতো ভালো সেই ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপকে ততো ভালো ভাবে ধরে রাখতে পারে, ভালো ভাবে ধরে রাখার মানে যেই জায়গা থেকে অ্যাপ বা গেম টি ছিলো ওই জায়গা থেকে আসার ক্ষমতা, কোন ফোনে বা ডিভাইসে কতো জিবি ram থাকবে তা নির্ভর করে প্রসেসরের ক্যাপাসিটির উপর, তাই ram এর থেকে প্রসেসরের গুরুত্ব বেশী আমার মতে সাধারণ smartphone ব্যবহার কারীদের 4GB Ram যথেষ্ট, আর যারা শুধু সোশ্যাল মিডিয়া ও ডেইলি লাইফের টুকি টাকি কাজ করেন তাদের জন্য 3GB Ram যথেষ্ট, তবে হ্যাবি ইউজার বা গেমারদের বেশী ram আর ভালো প্রসেসর প্রয়োজন, তার মানে এই না যে 3/4 জিবি ram দ্বারা আপনি গেম খেলতে পারবেন না, অবশ্যই পারবেন, আর বর্তমানে অ্যাপ গুলো অনেক ভারী হয় তাই রোম বা ইন্টারনাল স্টোরেজ (সেট মেমোরি) এর গুরুত্ব দেওয়া উচিত, আপনি ডিভাইস কিনার সময় অবশ্যই ইন্টারনাল স্টোরেজ বেশী দেখে কিনবেন, মিনিমাম ১২৮ জিবি কিনার চেষ্টা করবেন, অতিরিক্ত Ram শুধু মাত্র একটা সাইকোলিকাল ইফেক্ট ছাড়া আর কিছুই না, Ram বেশী নেয়ার জন্য অতিরিক্ত বাজেট করা বোকামি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ram নির্বাচন করুন, আর প্রসেসর ও ইন্টারনাল স্টোরেজের গুরুত্ব দিন, ভালো প্রসেসর আর ইন্টারনাল স্টোরেজ কিভাবে নির্বাচন করবেন তা নিয়ে অন্য কোনোদিন আলোচনা করবো ইনশাআল্লাহ্।
(জুবায়ের আবদুল্লাহ)