A H Safe Telecom

A H Safe Telecom মোবাইলেরফ্লাস-আনলক,কান্ট্রিলক,সার্ভ?

পশ্চিমা সভ্যতার আড়ালে লুকানো বীভৎস রূপ: তথাকথিত 'মানবিকতা'র মুখোশ উন্মোচনসাম্প্রতিক 'অ্যাপস্টাইন ফাইলস (Epstein files) ব...
03/02/2026

পশ্চিমা সভ্যতার আড়ালে লুকানো বীভৎস রূপ: তথাকথিত 'মানবিকতা'র মুখোশ উন্মোচন

সাম্প্রতিক 'অ্যাপস্টাইন ফাইলস (Epstein files) বিশ্ববাসীর সামনে পশ্চিমা উচ্চবিত্ত এবং ক্ষমতাধরদের পঙ্কিল জীবনের যে ভয়াবহ চিত্র এনেছে, তা শিউরে ওঠার মতো। সভ্যতার আড়ালে এক বীভৎস অসভ্যতা ও বর্বরতা সত্যি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। হয়ত সামনে আরও অনেক কিছু আসবে।

চরম মানবতা বিরোধী অপরাধ, শিশু নির্যাতন, নারী নির্যাতন, পৈশাচিক উল্লাস, বিকৃত যৌনতা ইত্যাদি অকল্পনীয় অপরাধের ৩০ লাখের বেশি নথিতে প্রায় ২০ হাজার ভিডিও এবং ১ লাখের বেশি ছবি! কল্পনা করতে পারেন? এতে কী বুঝা যায়? এটা কি কেবল দু-চার জন বিকৃত মানসিকতার মানুষের কাজ? মোটেও না। এর পেছনে জড়িত আছে একটা পুরো সিস্টেম—ক্ষমতার সর্বোচ্চ পর্যায়, গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন।

যারা ড্রোন দিয়ে বেডরুমে মিসাইল পাঠিয়ে টার্গেট করে মানুষ হত্যা করতে পারে তারা কি এই বিশাল অন্ধকার জগতের খবর জানত না? এটা হতেই পারে না। বরং এই বীভৎস জগতের পেছনে পুরো একটা শাসন ব্যবস্থা জড়িত আছে।

✪ পবিত্র কোরআনের মানদণ্ডে এদের পরিচয় অত্যন্ত স্পষ্ট:

إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ

"নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির নিকৃষ্টতম।" [সূরা বাইয়্যিনাহ: ৬]

✪ বিপরীতভাবে যারা আল্লাহর বিধান মেনে চলে তারাই প্রকৃত মর্যাদাবান:

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ

"নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ।" [সূরা আল-বাইয়্যিনাহ: ৭]

✪ যারা নিজেদের আধুনিক ও প্রগতিশীল দাবি করে পশুর চেয়েও অধম কাজে লিপ্ত হয় তাদের সম্পর্কে আল্লাহ বলেন:

أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا

"আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো; বরং তারা পথভ্রষ্টটায় তার চেয়েও অধম।" [সূরা ফুরকান: ৪৪]

বাস্তবতা হল╾পশ্চিমা জগতের যত ভিতরে ঢোকা যাবে ততই তাদের কুৎসিত, বীভৎস এবং অমানবিক রূপের সন্ধান পাওয়া যাবে। এরা বাইরে সভ্যতা ও মানবিকতার গল্প শোনায়। কিন্তু প্রকৃতপক্ষে এদের থেকে অসভ্য, অশ্লীল, নোংরা এবং বর্বর জাতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

➧ আহ্বান╾

এখন থেকে কোনও নারী বাদী, কোনও শাহবাগি, কোনও নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যদি মুসলিমদেরকে সভ্যতা শিখাতে আসে তবে সরাসরি তাদের মুখে জুতা মারা উচিত। যে সভ্যতা হাজার হাজার শিশুর জীবন ধ্বংসকারী সিস্টেমকে লালন করে সেই বর্বরদের মুখ থেকে নীতিবাক্য শোনার কোনও প্রয়োজন মুসলিম উম্মাহর নেই।

আমাদের সন্তানদের এবং সমাজকে এই পশ্চিমা মরীচিকা ও নৈতিক পচন থেকে রক্ষা করার সময় এখনই।

সত্যি বলতে, এসব ঘটনা সামনে আসার পর এক ধরণের অস্থিরতা ও অবসন্নতা ব্রেনকে আচ্ছাদিত করে ফেলেছিল। মানসিকভাবে মোটেও শক্তি পাচ্ছিলাম না এই হিংস্র পশুদের বিষয়ে কিছু লেখার। তারপরও অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে দু-চার কথা লিখলাম। এতে যদি অন্ধদের চোখ খুলে এবং পশ্চিমাদের রঙিন দুনিয়ার মোহে নিমজ্জিত নির্বোধ মানুষগুলোর বিবেকে নাড়া দেয়।

আল্লাহ তায়ালা বিশ্ব মানবতাকে এই হিংস্র হায়েনাদের থেকে রক্ষা করুন এবং ইসলামের সত্য, সুন্দর ও আলোকিত জীবনের পথে পথ দেখান। আমিন।

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব

31/01/2026

Address

247/1
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when A H Safe Telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share