09/09/2022
আপনার বাচ্চাটাকে আপনার যেভাবে বুকের ভিতর আগলে রাখতে ইচ্ছে করে, আধো আধো বুলি, তুলতুলে গাল,কচি কচি আঙুলগুলো চটকাতে ইচ্ছে করে, ঠিক এভাবেই ২০/২৫/৩০/৩৫/৪০....বছর আগে আপনার শাশুড়ীও আপনার স্বামীকে এভাবে আগলে রেখেছেন বলেই না আজকে "সে"আপনি পর্যন্ত এসেছে।
আপনি আপনার বাচ্চাটাকে ছাড়া একবেলা তো দূর, এক ঘন্টাও দূরে থাকতে পারবেন না অথচ দিনের পর দিন চাইছেন শাশুড়ীটা গ্রামের বাড়ি চলে যাক, অন্য ছেলের কাছে যাক, মরে যাক, কম খাক, কম পরুক...
আসলে এই যে একটু হিসেবের কষাঘাতে জীবন পিষে যাচ্ছে,, কোথাও শাশুড়ী জ্বালায়, কোথাও বউ জ্বালায়... একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে যে সব।
আমি বর্তমানের বউ ভবিষ্যতের শাশুড়ী হয়ে বলছি,
একটু ধৈর্য ধরুন! শিক্ষিত হলেই সবার মনুষ্যত্ববোধ জাগ্রত হয়না। শাশুড়ীর কষ্ট দেওয়া খোচাগুলোকে নিজের কষ্ট নয় বরং হাসিতে পরিণত করুন। অনেক কঠিন তবু সবর করুন। সময় একদিন সব সমূলে ফেরত দিয়ে দেবে। শশুর শাশুড়ীর খেদমত করুন, আস্তে সব খোচাখুচি বন্ধ হয়ে যাবে, যদি নাও হয় তবু সেবা করে যান। খুব ভাল ফল পাবেন। মনে রাখবেন, আপনিও একদিন বুড়ি হবেন,আপনার ও ছেলের বউ হবে,নাতিপুতি হবে। তাই এখন থেকেই এমনভাবে শাশুড়ীর সাথে আচরণ করুন যেমনটি আপনি শেষ বয়সে আপনার বউমার কাছ থেকে পেতে চান। যাতে শেষ বয়সে এই জন্য আফসোস করতে না হয় যে হায়! আমি আমার শাশুড়ীর সাথে এইটা এইটা করছিলাম বলেই হয়তো আজ আমার বউমা আমার সাথে এমন করছে।
নিজের আচরণ সম্পর্কে সাবধান হোন। সবাই খারাপ ব্যবহার করুক তবু আপনার আচরণ যেন খারাপ না হয়। তার খারাবির ফল সে পাবে দুনিয়াতেই। সবর করুন।
দুটি আয়াত-
" আর আপনার রব আপনাকে এত দেবে, যে আপনি খুশি হয়ে যাবেন"
" আর আপনি তাদের দুর্ব্যবহারকে আপনার ভাল আচরণ দিয়ে প্রতিহত করুন"
মনে রাখবেন, ""দোয়ার ও দরকার আছে, খুব খুব দরকার আছে ""