Tasnia Sompa

Tasnia Sompa Web Designer & Developer
SEO & Digital Marketing Consultant

VCVBVV
13/09/2025

VCVBVV

আমার দুটি পোর্টাল ও একটি অ্যাফিলিয়েট ব্লগ রয়েছে, যেখানে নিয়মিত নিউজ পোস্ট ও অ্যাফিলিয়েট ব্লগ আপডেট করা প্রয়োজন। প্র...
23/02/2025

আমার দুটি পোর্টাল ও একটি অ্যাফিলিয়েট ব্লগ রয়েছে, যেখানে নিয়মিত নিউজ পোস্ট ও অ্যাফিলিয়েট ব্লগ আপডেট করা প্রয়োজন।
প্রথম ৩ মাস কোনো পেমেন্ট নেই, তবে বাংলা ও ইংরেজিতে কনটেন্ট রাইটিং এবং এসইও শেখানোর সুযোগ রয়েছে।
যারা আগ্রহী, ইনবক্স করে বিস্তারিত জানুন।

📅 ক্লাস শুরু: ১ মার্চ ২০২৫, সপ্তাহে ৪ দিন ক্লাস ।
📍 স্থান: পল্লবী মহিলা কলেজ এর পাশে, কালশি রোড, মিরপুর-১২
👥 প্রাইভেট ব্যাচ, সীমিত আসন
📩 যোগাযোগ করুন:
📥 ইনবক্স করুন অথবা WhatsApp: 01580-281989
🔥 সীমিত আসন! এখনই জায়গা নিশ্চিত করুন!

দিন শেষে আমার যা অর্জন তা আমার ই থাকবে । অভিজ্ঞতা গুলো ই আমাকে সোজা ভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করে যাচ্ছে । সব কিছু নষ্ট ক...
23/02/2025

দিন শেষে আমার যা অর্জন তা আমার ই থাকবে । অভিজ্ঞতা গুলো ই আমাকে সোজা ভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করে যাচ্ছে । সব কিছু নষ্ট করে ফেলতে কেউ পারেনা ।

ফ্রিল্যান্সিং আমার টিকে থাকতে একমাত্র সম্বল হয়ে পাশে ছিল । আরও বেশি মনোযোগী দায়িত্ববান হয়ে এই পেশাতেই থাকতে চাই।

টাকা কি মূল্যবান সময়ে বুঝে নিয়েছি । তাই অনেক অনেক শিখতে হবে যেন ফ্রিল্যান্সিং করেই চলতে পারি । অনেক শিখতে চাই, অভিজ্ঞতা নিতে চাই, তাই নীরবে আড়াল হয়ে যেতে চাই নিজের জন্য ই ।

আমি এখন শুধুই আমার, সময় আমাকে অনেক শিক্ষা দিয়েছে ।

22/02/2025

ফেসবুক এর ইনবক্স এ হাই/হ্যালো না লিখে প্রয়োজনীয় কথা ইনবক্স করুন ।

একদম ঠিক! ফেসবুকের ইনবক্সে শুধু "হাই" বা "হ্যালো" না লিখে সরাসরি প্রয়োজনীয় কথা বলাই ভালো। এতে সময় বাঁচে এবং দ্রুত যোগাযোগ করা যায়।

উদাহরণ:
❌ "হাই" / "হ্যালো" (উত্তরের অপেক্ষায় সময় নষ্ট হতে পারে)
✅ "আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে—আপনি কি একটু সময় দিতে পারবেন?"
✅ "আপনার পোস্টে XYZ বিষয়ে বলেছিলেন, এ নিয়ে একটু জানতে চাই।"
✅ "আপনার সার্ভিস/পণ্য নিয়ে কিছু তথ্য জানতে চাই, প্লিজ বিস্তারিত বলবেন?"

এভাবে স্পষ্টভাবে বললে, অপর পক্ষ দ্রুত রিপ্লাই দিতে পারেন এবং কথোপকথন ফলপ্রসূ হয়। 😊

27/10/2024

২০২৫ সালে ক্যারিয়ার গ্রোর্থ নিয়ে কে কি ভাবছেন?
আমি ভাবতেছি ডিজিটাল মার্কেটিং লার্নিং মেথর্ড এ নতুন কিছু আনবো।
ইনশাআল্লাহ 🙂

26/10/2024

রিজিক আল্লাহ্‌ ঠিক করেন কেত কত টুকু খাবে ।
আমরা শুধু পরিশ্রম করে আয় করার চেষ্টা করি মাত্র ।

একই বাহনে চারটি পা!অথচ টাকার কারণে দুটি পা স্থির আর দুটি পা অস্থির!🖤🙂
21/10/2024

একই বাহনে চারটি পা!
অথচ টাকার কারণে দুটি পা স্থির আর দুটি পা অস্থির!🖤🙂

২০১৬ সালের আমি, ছোট একটা আইটি ফার্মে জব করি খিলখেতে।কম বেতন ছিল তবে অফিসে অনেক সুযোগ সুবিধা ছিল । সপ্তাহে ৫ দিন অফিস সাথ...
21/10/2024

২০১৬ সালের আমি, ছোট একটা আইটি ফার্মে জব করি খিলখেতে।

কম বেতন ছিল তবে অফিসে অনেক সুযোগ সুবিধা ছিল । সপ্তাহে ৫ দিন অফিস সাথে অন্যান্য সুবিধা। অফিসের বস কে আজও চোখে দেখিনি কারন তিনি দেশের বাইরে থেকে উনার আইটি চালান । ঢাকাতে এসে এইটাই আমার প্রথম জব ছিল । রাজশাহীতে একটা আইটিতে ছিলাম তাই ঢাকাই এসে প্রথম জব ভাইভাতেই জব হয়ে যায় ১ দিনের মধ্য ।

আসলে লাইফে জবের জায়গা গুলো সঠিক নির্বাচন করাও লাইফের একটা ভালো থাকার অংশ ।
আমি লাইফে যত গুলো অফিসে জব করেছি আইটি হচ্ছে বেস্ট প্লেস অলওয়েজ ।

আইটি এর পরিবেশ আমাদের সবার ই জানা কেমন হয়ে থাকে । আপনার বসার চেয়ার থেকে শুরু করে পানির গ্লাস সব কিছুতেই সম্মান পাবেন ।

আপনার মন খারাপ হলেও তাদের চিন্তা থাকে, কারন কাজ গুলো ক্রিয়েটিভ আপনাকে ভালো রাখা তাদের দায়িত্ব। সাথে কম হোক বেশি হোক সেলারি আপনাকে ঠিক সময়ে দিবে । অফিস ট্রিট না ই বলি 🥰

এখনও সময় আছে বেকার না বসে থেকে কিছু সফট স্কিল শিখুন বেতন কম বা বেশি আরামে চলে যাবে লাইফ ।

"Look Alike Audience" কী এবং এর সুবিধাফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সঠিক দর্শকের কাছে বিজ্ঞাপন ...
20/10/2024

"Look Alike Audience" কী এবং এর সুবিধা

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সঠিক দর্শকের কাছে বিজ্ঞাপন পৌঁছানো। অনেকেই মনে করেন বেশি রিচ মানেই বেশি বিক্রি, কিন্তু শুধুমাত্র রিচ বাড়ালেই বিক্রি নিশ্চিত হয় না। সঠিক জায়গায় রিচ পৌঁছানোই আসল বিষয়। উদাহরণস্বরূপ, আপনার পণ্য যদি বাংলাদেশের মানুষের জন্য হয়, কিন্তু আপনি বিজ্ঞাপনের লোকেশনে আমেরিকাও দিয়ে রাখেন, তাহলে রিচ বেশি হবে, কিন্তু বিক্রি কম হবে। আবার, আপনার পণ্যের লক্ষ্যবস্তু বয়স যদি ২০-৩৫ হয়, আর আপনি ১৮-৬৫ বয়সের লোকজনকে লক্ষ্য করেন, তাহলে বিজ্ঞাপনটি সঠিকভাবে কাজ করবে না।

ফেসবুকের একটি কার্যকর ফিচার হলো "Look Alike Audience" যা আপনাকে সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে সহায়তা করে।

"Look Alike Audience" কী?
মনে করুন, আপনি ১০০ জন কাস্টমারের কাছে আপনার পণ্য বিক্রি করেছেন। এই কাস্টমারদের ইমেইল বা মোবাইল নম্বর সংগ্রহ করুন, যা অর্ডারের সময় নেয়া সম্ভব। এরপর, ফেসবুকে এই ১০০ জনের ইমেইল বা মোবাইল নম্বর আপলোড করুন এবং ফেসবুককে বলুন যে, এদের মতো আরও মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছাতে। ফেসবুক সেই ১০০ জনের কার্যকলাপ, ইন্টারেস্ট, লোকেশন ইত্যাদি বিশ্লেষণ করে, তাদের মতো আরও ১ হাজার বা ১ লাখ মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছাবে।

সুবিধা কী?
যারা আপনার পণ্য ইতোমধ্যে কিনেছে, তাদের মতো আরও মানুষের কাছে বিজ্ঞাপন গেলে, সেগুলোও আপনার পণ্য কিনতে পারে। যেমন, আপনি যদি একজন ক্রিকেট ফ্যান হন এবং অনলাইনে একটি জার্সি কিনেন, তবে আপনার মতো আরেকজন ক্রিকেট ফ্যানও একই বিজ্ঞাপন দেখে জার্সি কিনতে পারে। সুতরাং, যারা আপনার পণ্য কিনেছে, তাদের মতো মানুষের কাছে বিজ্ঞাপন দেখানোর সম্ভাবনা অনেক বেশি কার্যকর।

তাই, বেশি রিচের চেয়ে লক্ষ্য করে বিজ্ঞাপন দিন। রিচ হয়তো কম হবে, কিন্তু বিক্রির হার বাড়বে।

ধন্যবাদ, সবসময় আমাদের সাথে থাকার জন্য।

নারীদের এই সতীদাহ প্রথা আধুনিক সমাজেও বিদ্যমান। তখন আগুনে পুড়ে জীবন আত্মহতি দিয়ে সমাজকে বোঝাতে হতো আমি সতী । এখন তার থেক...
03/10/2024

নারীদের এই সতীদাহ প্রথা আধুনিক সমাজেও বিদ্যমান। তখন আগুনে পুড়ে জীবন আত্মহতি দিয়ে সমাজকে বোঝাতে হতো আমি সতী । এখন তার থেকেও বড় প্রমান দিতে হয় লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tasnia Sompa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnia Sompa:

Share