25/10/2026
পাশে দাঁড়ানোর মতো সবার বাবা থাকে না, মা থাকে না, ভাই থাকে না, কিংবা শক্ত কোনো পারিবারিক সাপোর্ট থাকে না। অনেক মানুষ আছেন, যাদের নিজেদের সমস্যার কথা নিজেদেরই বলতে হয়, নিজেদের জন্য নিজেদেরই দাঁড়াতে হয়।
কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবেন না। নিজের অধিকারের জন্য কথা বলুন, কারণ আপনার কণ্ঠস্বরই আপনার শক্তি। আপনার প্রতিবাদই আপনার চারপাশে এমন একটা দেয়াল তৈরি করবে, যা ভেঙে আপনাকে অপদস্ত করা সহজ হবে না। আপনাকে কথা বলতেই হবে নিজের জন্য, নিজের সম্মানের জন্য।
#ইরাবতী