15/12/2025
আমিও যে কারো অশান্তির কারণ হতে পারি,
এই সত্যটা বুঝতে আমার
অনেক রাত নীরবে জেগে থাকতে হয়েছে।
আমি ভেবেছিলাম—
চুপ থাকলেই কাউকে কষ্ট দিই না,
অথচ আমার নীরবতাই
কারো মনে ঝড় তুলেছিল।
আমি ভেবেছিলাম—
ভালোবাসা দিলেই সব ঠিক হয়ে যাবে,
কিন্তু আমার ভালোবাসার ভেতরেও
কারো জন্য শ্বাসরুদ্ধকর চাপ ছিল।
ক্ষমা চাইতে দেরি করেছি,
বুঝতে আরও দেরি,
কিন্তু আজ জানি—
অশান্তির কারণ হওয়া মানুষও
একদিন শান্ত হতে চায়।
আমি নিখুঁত নই,
আমার কথায়, আমার নীরবতায়
ভাঙন লেগেছে কারো মনে।
তবু আমি শিখছি—
কম আঘাত করতে,
আর বেশি মানুষ হতে।