17/07/2024
কোটার পক্ষে বিপক্ষে আন্দোলনকারী তরুণ, সরকার, পুলিশ, ক্ষমতাসীন, বিরোধী দল সবাইকে একটা কথাই বলতে চাই যেই কথাটা আবু সাঈদের জানাজায় কাঁদতে কাঁদতে বলেছেন তাঁর ভাই, 'আর একজনকেও যেন আমার ভাইয়ের মতো প্রাণ দিতে না হয়।' কাজেই সব ধরনের সহিংসতা বন্ধ হোক। বিবেকবোধ জাগ্রত হোক সবার। ভালো থাকুক এই বাংলাদেশ!