Tuhin Sikder

Tuhin Sikder Alhamdulillah

দৈনিক সর্বোচ্চ কত পরিমাণ পানি পান করা নিরাপদ?মানবদেহে পানির পরিমাণ বয়স, লিঙ্গ ও শারীরিক গঠনের ওপর নির্ভর করে ভিন্ন হয়। শ...
28/11/2025

দৈনিক সর্বোচ্চ কত পরিমাণ পানি পান করা নিরাপদ?

মানবদেহে পানির পরিমাণ বয়স, লিঙ্গ ও শারীরিক গঠনের ওপর নির্ভর করে ভিন্ন হয়। শিশুর দেহে প্রায় ৭০–৭৫% পানি থাকে, প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে গড়ে ৬০% এবং নারীর দেহে প্রায় ৫০–৫৫% পানি থাকে। কারন সাধারণত পুরুষের শরীরে পেশি বেশি থাকার কারণে পানি বেশি থাকে অপরদিকে মহিলাদের ল শরীরে ফ্যাট বেশি থাকে যেখানে পানি এর ঘনত্ব কম। বয়স বাড়ার সাথে সাথে শরীরের পানির পরিমাণও কিছুটা কমে যায়।

সাধারণ অবস্থায় দৈনিক পানি চাহিদা—
➡️ পুরুষ: ~৩ লিটার
➡️ নারী: ~২.২ লিটার

---

Water Intoxication (ওয়াটার ইনটক্সিকেশন) কী?

অল্প সময়ে খুব বেশি পানি পান করলে রক্তে সোডিয়াম (Na) মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। যখন Na স্তর ১৩৫ mEq/L এর নিচে নেমে আসে তখন Hyponatremia তৈরি হয়। এতে মাথা ঘোরা, বমি, বিভ্রান্তি—মারাত্মক অবস্থাও হতে পারে।

অতিরিক্ত পানি শরীরের কোষে জমে কোষ ফুলে যায়, যার মধ্যে মস্তিষ্কের কোষও অন্তর্ভুক্ত। কোষের আকার বৃদ্ধি পেলে মস্তিষ্কের কোষও ফুলে ওঠে, আর এটিই বড় ধরনের জটিলতা বা জীবনসংকট তৈরি করতে পারে।

---

কিডনি কত পানি ছাঁকতে পারে?

আমাদের কিডনি দিনে গড়ে ২০–২৮ লিটার পর্যন্ত পানি ছেঁকে শরীর থেকে বের করতে পারে।
প্রতি ঘণ্টায় কিডনি ৮০০ মিলি থেকে সর্বোচ্চ ১ লিটার পানি প্রস্রাবের মাধ্যমে নিষ্কাশন করতে সক্ষম।

তাই ঘণ্টায় এক লিটারের বেশি পানি পান করলে কিডনি সেই পানি সামলাতে পারে না, ফলে Water intoxication হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

---

তাহলে দৈনিক ও ঘণ্টায় সর্বোচ্চ কত পানি নিরাপদ?

🔷 ঘণ্টায় সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত পানি পান নিরাপদ। এর বেশি ঝুঁকিপূর্ণ।
🔷দৈনিক মোট পানি প্রয়োজন সাধারণত ২–৩ লিটার, তবে বেশি গরম বা ব্যায়ামে এটি বাড়তে পারে।
🔷দিনে ৪ লিটারের বেশি পান করা বিশেষ করে ধীরে না পান করলে ঝুঁকি বাড়াতে পারে।

✅আপনি দৈনিক কত গ্লাস / লিটার পানি পান করেন??

বাংলাদেশে ডায়াবেটিস রোগীর বর্তমান সংখ্যা ও ঝুঁকিবাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্যে...
13/02/2025

বাংলাদেশে ডায়াবেটিস রোগীর বর্তমান সংখ্যা ও ঝুঁকি

বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) এর তথ্য অনুসারে, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তবে একটি উদ্বেগজনক বিষয় হলো, আনুমানিক ৪৩.৫% থেকে ৬২% মানুষ তাদের ডায়াবেটিস সম্পর্কে জানেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা ২ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে অষ্টম স্থানে রয়েছে এবং ২০৪৫ সালের মধ্যে এটি সপ্তম স্থানে উঠে আসতে পারে।

ডায়াবেটিসের এই বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ দায়ী। প্রথমত, জীবনযাত্রার পরিবর্তন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস একটি বড় ভূমিকা পালন করছে। ফাস্ট ফুড, চর্বিযুক্ত খাবার এবং চিনি জাতীয় খাদ্যের অত্যধিক ব্যবহার ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, শারীরিক নিষ্ক্রিয়তা এবং স্থূলতা ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। তরুণদের মধ্যে প্রায় ২৬.৫% স্থূলতায় ভুগছে, যা তাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তৃতীয়ত, নগরায়ন এবং প্রযুক্তিনির্ভরতা শারীরিক শ্রম কমিয়ে দিয়েছে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে।

এছাড়াও, জেনেটিক এবং গর্ভকালীন কারণগুলিও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে ঝুঁকি বেড়ে যায়। গর্ভকালীন ডায়াবেটিসও একটি বড় সমস্যা, যেখানে প্রায় ২৬% নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন এবং তাদের মধ্যে ৬০% পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।

ডায়াবেটিসের কারণে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ, অন্ধত্ব এবং পঙ্গুত্বের মতো মারাত্মক সমস্যা হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিসের কারণে মাতৃ ও শিশু স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যায়।

তাই সময় থাকতে সতর্ক হোন। নিজের লাইফস্টাইল পরিবর্তন করুন, হেলদি লাইফস্টাইল ফলো করুন, স্বাস্থ্যকর ও সতেজ খাবার গ্রহণ করুন।

সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

Address

Dhaka

Telephone

+8801873429966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuhin Sikder:

Share