11/08/2026
লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন! বিশেষ করে গ্রাম অঞ্চলেতো ২৪ ঘন্টার মধ্যে ৩-৪ ঘন্টা বিদ্যুৎ থাকে কিনা সন্দেহ!! সারাদিন অফিসের কাজকর্ম করতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। সাথে আছে অসহনীয় গরম। এমন বাজে অবস্থায় সারাদিন কাটানোর পর রাতে ঘুমাতে গেলেও সেই একই অবস্থা। প্রত্যেক দিন এই একই দৃশ্য দেখতে দেখতে নিজেকেও সেভাবেই মানিয়ে নিয়েছি। আর না মানিয়েইবা কি করার আছে! মনে হচ্ছে আবারো সেই মধ্যযুগে ফিরে যেতে হবে! মানুষ এই পরিস্থিতির সাথে অভ্যস্থ হয়ে গেছে। কারো কোনো অভিযোগ নেই, নেই কোনো চেতনা। এখন সকল অনিয়মই বৈধ হয়ে গেছে। এসব সমস্যার কথা বলতে গেলে কিছু মানুষ আবার প্রচুর জ্ঞান দেওয়া শুরু করে এবং ইনিয়ে বিনিয়ে সকল সমস্যাকেই বৈধতা দেওয়ার চেষ্টা করে। এখনতো এমন এক অবস্থা আমি ভালো নেই এই কথাও বলা যাবে না তাই মুচকি হেসে সবার সাথে তাল মিলিয়ে যাই হ্যাঁ ভাই আমি খুব ভালো আছি!
Copy Paste