19/03/2026
জোস তোহ 🤯
ছোট ছোট কাজ দিয়ে কি আসলেই জীবনে সারভাইভ করা যায়?
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা লঞ্চ করেছি Thecholobd।
একবার এক বন্ধুর বোনের ফাইনাল এক্সাম, মাত্র ২ দিন বাকি, কেমিস্ট্রি সাবজেক্টের একজন টিউটর দরকার। কিন্তু কেউ কি একদিন পড়ায়? মেয়ের মায়ের ৫০০০ টাকার দিতেও সমস্যা নেই, কিন্তু মেয়েকে পাস করতে হবে।
অনেক খোঁজাখোঁজির পর পাওয়া গেলএলাকার এক ভাই, যিনি নিজে মেসে থাকেন। ২ দিন পড়িয়ে ৫০০০ টাকা নিয়ে চলে গেছেন।
এমন ছোট ছোট কাজ আমাদের আশেপাশে ঘুরে, কিন্তু সঠিক মানুষ এবং প্ল্যাটফর্ম না থাকায় সেগুলি খুঁজে পাওয়া কঠিন।
তাই আমরা বাংলাদেশে প্রথম সোশ্যাল এই প্ল্যাটফর্মটি চালু করেছি,
যেখানে একদম ছোট ছোট কাজ যেমন একদিন পড়ানো, একদিন বাজার করে দেওয়া, একদিন এসাইনমেন্ট, ভিডিও এডিটে হেল্প করা, কোন ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করা, কিংবা ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়েক ঘণ্টা কাজ করা—এই সব কাজের জন্য ইনস্ট্যান্ট কাউকে পাওয়া যাবে।
আমাদের Hirespot ফিচারের যাত্রা এই কারণে শুরু হয়েছে, যাতে এক কথায় যেকোনো কাজে কাউকে সাহায্য করতে প্রয়োজন হলে, তারা সহজেই কারো সাথে যোগাযোগ করতে পারে।
আমরা বিশ্বাস করি, কোনো কাজই ছোট নয় এবং এভাবেই আস্তে আস্তে কমে আসবে বাংলাদেশের বেকারত্ব।