16/06/2026
তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পরামর্শক সাবিলা ইনুন বলেন, সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে এঞ্জেল ইনভেস্টমেন্ট, গবেষণা ও উন্নয়ন, নারী নেতৃত্বাধীন উদ্যোগ এবং সামাজিক প্রভাবভিত্তিক স্টার্টআপের জন্য আরও কাঠামোবদ্ধ সহায়তা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ বিনিয়োগ ও উদ্ভাবন ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, তহবিল ব্যবস্থাপনায় পর্যায়ভিত্তিক বরাদ্দ, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন, বার্ষিক অডিট এবং কেপিআইভিত্তিক মূল্যায়ন বাধ্যতামূলক করা যেতে পারে। একই সঙ্গে রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য ডিজিটাল ড্যাশবোর্ড চালু করলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ বাড়াতে বিদেশি অ্যাক্সিলারেটর প্রোগ্রামগুলো বাংলাদেশে আনার উদ্যোগও প্রয়োজন বলে মনে করেন তিনি।
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একাধিক প্রণোদনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নতুন তহবি.....