19/08/2026
🇧🇩 দেশের ৬৪টি জেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক এর জন্য আমাদের একটি উদ্যোগ — এখন শুধু প্রয়োজন একটি সুযোগ।
দীর্ঘদিনের পরিশ্রমে আমি ও আমার টিম Apex Healthcare Cascade Network (AHCN) নামে একটি সফটওয়্যারভিত্তিক সমন্বিত ডিজিটাল মনিটরিং ও গভর্ন্যান্স সিস্টেম তৈরি করেছি।
আমাদের লক্ষ্য—অতিরিক্ত বড় অবকাঠামো বা নতুন কোনো ব্যয়বহুল ব্যবস্থা তৈরি না করে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে ৬৪টি জেলা হাসপাতালের সেবা, উপস্থিতি, ওষুধ ব্যবস্থাপনা, রোগীসেবা, CCTV live monitoring এবং জবাবদিহিতাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা।
আমরা কোনো আর্থিক অনুদান চাইছি না। আমরা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে আমাদের তৈরি সিস্টেমটি উপস্থাপন ও পরীক্ষামূলকভাবে দেখানোর একটি সুযোগ চাই।
বিশেষভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—আমাদের এই উদ্যোগটি যদি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো মনে হয়, দয়া করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন।
হয়তো একটি সুযোগই প্রমাণ করতে পারে—বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির সঠিক ব্যবহারে আমাদের জেলা হাসপাতালগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা সম্ভব।
📌 ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পৌঁছে দিতে সহযোগিতা করুন।