Kamrul Hasan Rabby

Kamrul Hasan Rabby তুচ্ছ দুনিয়ায় নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখা আর আল্লাহর গোলাম হয়ে আখিরাত কামানোর পেছনে ছুটাই ইচ্ছে

26/10/2026

তুমি আমার জীবনে আসার পর,
চাঁদ আমার নিকট তার সৌন্দর্য তা হারিয়েছে।

✍️ কামরুল হাসান।
রাব্বাতুল বাইত - ১১৬।

25/10/2026
23/10/2026

ভুবনের সুখ আমাতে ঝেকে বসেছে
পরকালের চিন্তায় হয়ে আছি জব্দ,
ভয়ে বসছিনা পড়ার টেবিলে
যদি বেখেয়ালি লিখে ফেলি দু'চার শব্দ!

✍️ কামরুল হাসান।

12/10/2026

এই যে সুন্দর লকলকে ঝলমলে রংচটা পৃথিবীটা দেখছো?
একদিন হুট করেই ধ্বংসস্তূপে পরিনত হবে;
বিলীন হয়ে যাবে নাতিশীতোষ্ণ বায়ু, ঝর্ণার আহাজারি, তারাদের ঝিকমিক!!!

তাতে আমার কি___
আমার একাকিত্বের কাছে
এসব তুচ্ছ, সামান্য কটা বৃষ্টির ফুটোর জল ছাড়া কিছুইনা।

এই নিম্ন বসুন্ধরার সবচেয়ে আদিখ্যেতায়, আহ্লাদ, যত্নের ভেতর বেড়ে উঠা সুদর্শন যে শিশুটি?
যাকে দেখলেই তোমাদের চোখ আগুনের লেলিহানের মতো দাউদাউ করে জ্বলে ঈর্ষনীয় ভাবে
সে বাচ্চাটি ভয়ানক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাক অবিলম্বে ;

তাতে আমার কি____
আমার একাকিত্বের যে দাহ আমি দাপিয়ে বেড়াচ্ছি এর এক চিমটি সিংহের গর্জনের মতো বেড়িয়ে এলে যে আঘাত হানতো তা তোমাদের কর্ণধার বদির করে ফেলতো।

শৈত্যপ্রবাহে কিছু সংখ্যক বৃদ্ধ রাস্তার ধারে গোংরাচ্ছে, হিমবাহে হার কাপুনিতে মিশে যাচ্ছে শরীরের ভেতর শরীর,
শীঘ্রই রক্ত সঞ্চালন বন্ধ হয়ে কিংবা প্লাটিলেট কমে যেয়ে ব্লিডিং হয়ে অক্কা পাক ;

তাতে আমার কি____
আমার একাকিত্ব তারচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে যেন জেগে থেকেও মধুর চাকের মতো অন্ধকার জগৎ আমার।

গ্রীষ্মের উত্তপ্ত রৌদ্রের ঝাঁজে গোল মরিচের ঝাঁঝাঁ গুড়োর মতো জলের তৃষ্ণায় ধুঁকছে কজন কৃষক,
সেই মুহূর্তে একরাশ ক্লান্তি ঝেড়ে কলস ভর্তি পানি নৃশংস ভাবে মাটিতে ঢেলে দিতে কার্পণ্যবোধ হবেনা মোর,
গলে পচে মৃত্যুকে আলিঙ্গন করুক সব-কটি আত্মা ;

তাতে আমার কি___
উদ্বাস্তু হৃদয় আর আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নিয়ে আমি একাকিত্ব কে সময় দেই।

অস্টিওপরোসিস বা রিউমাটয়েড আর্থাইটিস এ আক্রান্ত হয়ে ব্যথায় কাতর বৃদ্ধা কিংবা কোনো ডিভোর্সি নারী কটুকথা শুনে পথেঘাটে দিনরাত্রি,
সব প্রেম উচ্ছেদ হয়ে যাক, নিপাত হোক সব ভালোবাসা সম্পর্ক।

তাতে আমার কি__
আমি কারজন্য অনুতপ্ত হবো অনুশোচনা করবো?
আমার একাকিত্বের জ্বলন্ত অঙ্গার নিয়ে শিলা রক্তের আগুনে পুড়ে কার ঠোঁটে ঠোঁট ছোয়াব?

◽ একাকিত্ব
✍️ কামরুল হাসান।
-১১.০৮.২০২৩-

Address

Shibpur, Narshindi
Dhaka
1620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan Rabby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Hasan Rabby:

Shortcuts

Share