28/01/2026
ক্রিকেট নিয়ে যতো হাউকাউ হচ্ছে এতো হাউকাউ যদি আমাদের সমস্যাগুলো নিয়ে হতো তাহলে দেশের অনেক সমস্যাই সমাধান হয়ে যেতো।
কিন্তু দেশের কোন সমস্যা নিয়ে কোন হাউকাউ হবেনা; হাউকাউ হবে ক্রিকেট নিয়ে। কারন ক্রিকেট তো নিজের পরিশ্রম করে খেলতে হয়না। খেলোয়াড়রা ক্রিকেট খেলে আর বাঙ্গালি বইসা বইসা জু য়া লাগায়। একবার বার জিতে, দুইবার হারে। এরপর ঋণ করে। এভাবেই জু য়ার এপ্স চলে। জু য়ারীরা প্রত্যেকবার জিতলে জু য়ার কোম্পানিগুলা ব্যবসা করে লাভ করবে কিভাবে? এছাড়া ক্রিকেট নিয়ে আলোচনা করাটাও আসলে ভাদাইম্মা প্যাচাল। অনেকটা এমন - ফাও বইসা আছি, তাই ক্রিকেটীয় জ্ঞান ঝাড়ি।
মূলত ক্রিকেট না খেললে দেশ ও জাতির কিছু আসবে যাবেনা। তবে ক্রিকেট বন্ধ হলে খেলোয়াড়রা জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার পর খেলা বাদে দেশে বিদ্যমান সকল ধরনের ধান্ধায় মনোযোগ দেয় সেটা বন্ধ হয়ে যাবে। এখানেই খেলোয়াড়দের আপত্তি। অবিশ্বাস করা আপনার ইচ্ছা।
আমাগো মতো গরীব দেশ যেসব দেশের পেছনে সাহায্যের জন্য ঘুরে, টাকা চুরি করে যেসব দেশে পাচার করে সেসব দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা নেই তেমন। সারাদিন খেলা দেখার মতো সময়ও নেই তাদের। কারন তারা পৃথিবী জয়ে ব্যস্ত।
Send a message to learn more