18/12/2020
আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি ..
বিলাসিতার কবলে পরে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজেদের স্বাধ মেটাতে, সেখানে সমাজের একদল মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। আসলে কে এইসবের জন্য দায়ী? আপনি কি পারেন না এদের কথা ভেবে একটু এগিয়ে আসতে ? কোথায় আজ সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক? হ্যাঁ, আমরাও পারি নিজেদের ভিতরে ঘুমন্ত মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সকলের মিলিত সাহায্যে তাদেরকে শীত বস্ত্র যেমন কম্বল, জাম্পার আমরা চাইলেই তাদের বিতরণ করতে পারি। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের, ও অসহায় মানুষদের পাশে এসে সবাই দাঁড়ান।
🙏❤ আমাদের সাথে আপনিও থাকবেন ইনশাআল্লাহ❤
bKash
01758223823 (parsonal)
Rocket - Dutch-Bangla
017582238238
✌
পরিশেষে বলতে চাই, বেশী নয় শুধু আপনার এক দিনের হাত খরচটুকু শীতার্ত ভাই-বোনদের উপহার দিন। সাময়িক হলেও অন্তত এক বিন্দু হাসিতো আমরা ফুটাতে পারব তাদের মুখে। সবার প্রতি আন্তরিক অনুরোধ এই উদ্দ্যোগটি সফল করতে আমাদের সাথে যোগদান করুন।
এছাড়াও আপনাদের মূল্যবান যে কোন মতামত দিতে পারেন আমাদের।❤